-
শিশুদের বিকাশের বা বড় হয়ে উঠার একটা গুরুত্বপূর্ণ মাইলফলক বোধহয় সাইকেল চালানো শেখাটা। সাইকেল চালানো শেখানোর সময় প্রথমবার যখন বাবা পেছন থেকে হাতটা সরিয়ে নেয় সে মুহূর্তটা একটা অদ্ভুত সময়ের জন্মদেয়। একদিকে বাবার শংকা মিশ্রিত আনন্দ অন্যদিকে সন্তানের মনে জয়ের উচ্ছ্বাস।
আর এই শিখে ওঠাটা শিশুর জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করে। একটা স্বাধীন সত্তার অনুভূতিও বোধহয় তৈরী হয়। তার বড় হতে থাকা ডানায় একটা পালক যুক্ত হয়। নিজের প্রতি তৈরী হতে থাকা আত্মবিশ্বাস তাকে ধীরে এগিয়ে নিয়ে যাবে নতুন জগতের দিকে। যেখানে তাকে আগলে রাখার জন্য সবসময় বাবা-মা পাশে থাকবে না।
অনেক অজানা-অচেনা মুখ, অপ্রীতিকর পরিস্থিতি, অস্বস্তিকর অনুভূতি সব সামলাতে হবে একাই।26 Comments -
Friends
সা'দ নয়ন
@nayan
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Halima-Moly
@halima-moly
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দ্বীপ সরকার
@dweepsarkar
Ali Sohel
@ali-sohel
Rounik Ray
@rounikray
Shoriful Shoron
@shoriful-shoron



আমাদের সন্তানদের সাইকেল চালানো শেখানো উচিত । আমার খুব শখ ছিল কিন্তু পারিনা । ধন্যবাদ !