Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • Profile picture of নির্বোধ সুদীপ্ত

    নগর জুড়ে বিষণ্ণতার সুর
    ফিলিস্তিন কিংবা জেরুজালেম
    আজ রক্তাক্ত উদযাপনে ব্যস্ত।
    মধ্যপ্রাচ্য থেকে পাশ্চাত্য
    অথবা প্রাচ্য হতে ওশেনিয়া
    ধর্মিয় বিউগল আজ শানিত
    যুদ্ধের দামামায়।

    হা ঈশ্বর আর কত রক্ত ঝরলে তুমি বুঝবে
    পৃথিবীতে মানুষই আসল ধর্ম।
    কত শিশুর মৃত্যু হলে তুমি প্রকট হবে
    কত বৃদ্ধের সন্তান হারা আর্তনাদের পর
    তোমার সীমা অতিক্রান্ত হবে।
    ঈশ্বর তুমি মানুষ সৃষ্টি করেছ কিনা আমি জানিনা
    তবে তুমি যে মানুষ ধ্বংস করছ।
    এ কথা আমি নিঃসংকোচে বলতে পারি।

    হে ঈশ্বর ক্ষমা চাও সেই শিশুটির কাছে
    যে তোমাকে বিশ্বাস করে বলেছিল
    “আমি ঈশ্বরের কাছে সব বলে দেব”।
    সেকি তোমায় বলেনি,
    নাকি তোমার বার্ধক্যে বুজে আসা চোখে
    আজ সব কিছু সাদাকালো।
    তাই বলছি তুমি আমাদের মুক্তি দাও,
    তুমি আমাদের বাঁচতে দাও হে ঈশ্বর।

    8
    3 Comments
Skip to toolbar