Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • Profile picture of নির্বোধ সুদীপ্ত

    দিনের আকাশ দেখেছ প্রিয়তমা
    রাতের মহাকাশ দেখা হয় নাই!

    মিল্কিওয়ের সবগুলো নক্ষত্রের
    উত্তাপ বুকে নিয়ে তোমাকে ভালবেসেছি
    তুমি শুধু চেয়েছিলে সূর্যকে!

    তাইতো তোমার আমার হৃদয়ের দূরত্ব
    আলোর বেগের সমানুপাতিক হারে
    বেড়ে চলে প্রতিদিন, প্রতিক্ষণ!

    বিশ্বাস কর প্রিয়তমা,
    দিনের আকাশে মহাকাশ দেখা যায় না!
    দিনের আলোতে সবটুকু ভালোবাসা যায় না!

    মহাকাশ আর আকাশ এক নয়!
    কোন দিন এক হয় না প্রিয়তমা!

    10
    8 Comments
Skip to toolbar