Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ফেরারী তোমার মনকে বলো

    – শরীফ এমদাদ হোসেন
    বলতে পারো কষ্ট কীসের?
    কষ্ট তোমার মনের মধ্যে
    উথাল পাথাল ঢেউয়ের মতো
    পেয়েও তুমি সব হারালে
    দুঃখ বিষাদ কান্না যতো।

    কীসের এতো বেদন তোমার ?
    নিজের কবর নিজেই খুঁড়ে
    কী যাতনা যাচ্ছ বয়ে
    এক লহমার দুনিয়াতে
    পেখম খুলে নাচছো আবার !

    থামাও তোমার হিংসা কালো
    দূর কর বদ চিন্তা চেতন
    আসুক খরা জীবন জ্বরা
    সাফ…Read More

    4
    6 Comments
  • চাষ // শরীফ এমদাদ হোসেন

    এখান থেকে পাথুরে পাহাড় দেখা যায় না, তবু দেখি ঐশ্বরিক পাহাড়। হররোজ দেখি, নানান কেসেমের ছোট, বড় । যে পাহাড়ে হেলান দিয়ে ঘুমাতে যাই, কখনো মরেও যাই, আহা! মরেও সে যে কি প্রশান্তি!

    দুশ্চিন্তার পাহাড় থেকে নেমে আসা ভবিষ্যৎ দেখি। কত আনন্দের পাহাড়! ওখান থেকেই বহা ঝরনা পান করে বেঁচে থাকে ও’। প্রাগৈতিহাসিক আমল থেকে ধারা একই…Read More

    2
    1 Comment
  • সূ্র্য ওঠা ভোর
    =================
    –শরীফ এমদাদ হোসেন

    মিথ্যে আর ধোঁকাবাজির বাজারে আমি সর্বশান্ত যুবক, আমাকে দিয়ে কি আর প্রয়োজন?
    কি আছে আমার? আমি তো পারিনি কখনো কারো বুকের ব্লগে ঢু মেরে সর্বস্ব হাতড়াবার ? পারিনি মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে অতোটা প্রিয়তম হবার। ঠোঁটের তিলক ছুঁয়ে পারিনি পেতে সুখ শৈশব ফিরে পাবার। তারপরও সব হারানোর আনন্দ মাখি…Read More

    1
    1 Comment
  • তিষ্ঠ হবো
    ================
    — শরীফ এমদাদ হোসেন
    কথাটা এমন ছিলনা, তবুও বলা–
    আমাদের দিনের শুরুটা ছিলনা ভালো
    তবু সেখানে প্রেম ছিল, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিলো
    ছিল নদী সরোবর পাখিদের কলরব
    আরো ছিল জড়িয়ে থাকার আকাঙ্ক্ষা অপার।

    আজ এই রৌদ্রতপ্ত দিনে ফুলগুলো মলিন বাতাসে
    ছড়ায়নি গন্ধ তার, শুকিয়েছে জলহীন
    মরু বালিকার রাঙা ঠোঁটে তৃষ্ণারা করুণ…Read More

    3
    4 Comments
    • আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না।

    • “হৃদয়ের কল্লোলে নদীও ম্রিয়মাণ হয়েছে জানি
      শতরঞ্জি মেলে থাকি তবু
      যদি মায়াবী রাত্রির দক্ষিণে একফালি চাঁদ উঁকি দেয়
      যদি নিষ্ঠার মাঠে ফোটে সামান্য ফুল
      তাতেই তিষ্ঠ হবো খুব
      সুতীব্র গন্ধের প্রয়োজন নেই আর ।” গভীর অনুভব দিয়ে গেল লাইনগুলো!

    • ফাগুনের আগুনমাখা শুভেচ্ছা।

  • যত্নে রাখা পত্রগুলি
    — শরীফ এমদাদ হোসেন
    –
    খামে ভরা পত্রগুলোর যত্নের হয়নি অভাব
    আজও তার স্মৃতিগুলি তরতাজা,
    বুকের ভেতর
    আজও তার আবেদন তেমনই রঙিন
    কী সুন্দর হাতে লেখা নিবেদন ছিলো শেষবেলা!
    লিখেছিলো, ‘ভালো থেকো’
    পত্রের সামনে পিছনে বহু শব্দের কাটাকুটি।
    পাঠোদ্ধার হয়নি কোনমতে
    কি লিখেছিলো?
    কি চেয়েছিলো জানাতে?
    শেষাবধি কি এমন গোপন করে…Read More

    3
    4 Comments
  • অপেক্ষায়
    — শরীফ এমদাদ হোসেন

    সময় হেঁটে যায় সকল ইচ্ছের বিরুদ্ধে
    কীভাবে সময়কে আটকাই ?
    কীভাবে রোদের থলি ভরে পার হই শুকনো নদী?
    কীভাবে জুড়ে নেবো সমস্ত মেঘ
    যেখানে বিন্দু বিন্দু জমে আছে কুয়াশার ঘর।

    জানি, বিষণ্ণতায় পেরিয়ে যাচ্ছে রাত
    তবু এক চিলতে বিশ্বাসের কাছে জমা করে অবিশ্বাস সামনে এগোতে চাই।
    অথচ আলো আর অন্ধকারের মতো বদলে যাচ্ছে বিশ্বাসের…Read More

    3
    4 Comments
    • ভাবনার চমৎকার প্রকাশ!

    • “জানি, বিষণ্ণতায় পেরিয়ে যাচ্ছে রাত
      তবু এক চিলতে বিশ্বাসের কাছে জমা করে অবিশ্বাস সামনে এগোতে চাই।
      অথচ আলো আর অন্ধকারের মতো বদলে যাচ্ছে বিশ্বাসের হাত।” মনে ভীষণ দাগ কাটলো কথাগুলো!

    • অপেক্ষা আর প্রতিক্ষার পার্থক্য আছে।

  • পৌঁছানো
    ============
    — শরীফ এমদাদ হোসেন

    এখনো হাঁটি, বাইরে ঘুটঘুটে অন্ধকার
    অস্বচ্ছল আলোয় দেখিনা পথ
    তবু আমি চাইনা দরদালান সুখ হেরিটেজ
    পৃথিবীর জটিল বাগানে চরাতে চাই ফাগুন বাতাস
    এমন ভুগোলে বাঁচতেও চাই
    যেখানে প্রেম, যেখানে ভালোবাসা, যেখানে বাড়ানো যায় ভরসার হাত

    এখনো জেগে থাকি, ভাবছি কেউ একজন জেগে আছে
    কতদূরে আলোর ঝলকানি ?
    না এলেও…Read More

    3
    4 Comments
    • যেতে যেতে পথে হলো দেরি, তাইতো যেতে পারিনি।

    • “এখনো জেগে থাকি, ভাবছি কেউ একজন জেগে আছে
      কতদূরে আলোর ঝলকানি ?
      না এলেও ক্ষীণতর রেখা ধরে এগোবো আগামী
      পিছপা হবো না ভেসে যাবো, চোখের অদূরে নদী–” জাহাজীর মত ভেসে গেলাম দূরে কবিতার হাতটি ধরে!

    • সুন্দর কিছু পড়লে মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। এটা পড়েও সেই অনুভূতি হলো।

  • আঁধার ঘনায়ে আসে
    Sharif Emdad Hossain

    কেউ কখনো বলেনি আরেকটি বার এসো
    বসো কাছে, শোনাও জীবনের সংগীত
    বলো কিছু অগোছালো গল্প তোমার
    ভালোবাসার কাব্য কথা ছুঁয়ে যাওয়ার ইচ্ছে ছিল কত অপূর্ণ দেয়ালে পলেস্তরা লাগানোর আগে
    ঝরে যেতে যেতে , ফেরা না ফেরাদের দলে ভিড়ে
    একদিন সত্যিই আর এই পথে হাঁটবো না প্রাতে
    দেখা হবে না আর চৌরাস্তার মোড়ে
    বঙ্গবন্ধু এভিনিউ…Read More

    3
    4 Comments
  • ত্রি-নাম
    ==========
    — শরীফ এমদাদ হোসেন

    শ্রমিক

    দুর্বৃত্তরা নিয়ে গেছে শ্রমের ফসল
    পরিযায়ী আমি এক কায়িক শ্রমিক দিন আনি দিন খাই
    পৃথিবীতে কখনো কেউ ছিলনা আমার থাকেও না কেউ
    অর্থবল লোকবল সহায় সম্পদ যার নাই।

    ধার্মিক

    রোদের দেয়ালে লিখি বহু রঙে ক ষ উ ধ আ
    তারপর যুদ্ধে নামি রোজ
    এই মাঘ পেরোলেই ফাগুন আসবে জানি
    ফুল বনে মৌ পিয়াসী হয়ে জীবন…Read More

    3
    5 Comments
  • সাহস জোগায় স্মৃতির মিনার
    – শরীফ এমদাদ হোসেন

    হাওয়া হলেই এলোমেলো,তোমার মধ্যে ঘুমের কিনার
    তোমার মধ্যে তুমুল বেদন, হয় কেন তা শান্ত নদী
    তোমার মধ্যে বজ্র নিনাদ, থামলো কিনা বুঝতে নারি
    চেয়ে দ্যাখো ফাগুন বেলায়, আগুন জ্বলা পূব আকাশে
    সাহস জোগায় স্মৃতির মিনার।
    *
    দেখতে পারো,
    শিমুল পলাশ মাটির ফুলে, রং লাগানো ফাগুন হাওয়ায়
    মলিন যেন প্রজাপতি বাকহারা সব…Read More

    2
    6 Comments
    • “তুমি হাসো হাসবে নদী গাইবে পাখি কলরবে
      একটুখানি ভালোবাসো ভালোবাসা পাবেই পাবে
      ফুল ফোটাবে মেঘের খোঁপায় রক্ত পলাশ বসুন্ধরায়
      স্মৃতির মিনার গহীন মনে।” কি আবেগঘন আবেদন আর সমর্পণ কথাগুলোতে! এমন সুন্দর উপহারের জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা!

      • সকল সময় আন্দোলিত থাকি
        তাই লিখে চলি যতটুকু থাকে বাকী
        আপনার সৌজন্যে অনেক ধন্যবাদ আর ভালোবাসা ভরে রাখি।

    • কী দারুণ শব্দমালা গেঁথেছেন কবিপ্রিয়!

    • স্মৃতি থেকে বেদনা। অভিনন্দন।

  • না থাকার উৎসাহ
    ================
    — শরীফ এমদাদ হোসেন

    দাঁড়িয়ে থেকো না, হাঁটতে শেখো
    ফুলবনে ভ্রমরও দাঁড়ায় না দীর্ঘক্ষণ কোনো ফুলে
    হোক না সে অসুস্থ ভ্রমর
    যতই শান্ত নদী ভেসে চলে জলের স্রোতে
    ‘
    এভাবে থেমো না, চলতে থাকো
    মলিন কুয়াশা ফেরাতে পারেনা আলোর গমন
    ফেরাতে পারে না যার ছোঁয়া হৃদয়ের তারে
    যে নির্জনতা নিয়ে খেলা করে
    থামতে বারণ তার, থেমো…Read More

    3
    2 Comments
  • এসো বন্ধু, এসো
    ==============
    — শরীফ এমদাদ হোসেন

    দিন শেষ হলে রাতের আঁধার আসে
    তবু তড়পায় তোমার দিনের আলো
    হয়ত ভেবেছো কেটে যাবে দিন ভালো
    কখনো ভেবেছো,থাকবে না কেউ পাশে?

    জীবন এমন ভাবতেই যদি পারো
    সব ভালো হয় ভালো’র অধিক আরো
    তবু কেন ছোটো লোভের অধিক ছোটা
    জীবন তো এক আলো আঁধারির ফোঁটা !

    কবি বলেছেন,” জীব প্রেমে যেই জন
    কাটালো সময়, খোদা…Read More

    3
    4 Comments
  • তুলটে আমি লিখতাম। পাসওয়ার্ড আর লগইন লগআউট সংক্রান্ত জটিলতায় না বুঝে প্রায় সাতমাস এখানে লিখতে পারিনি। বন্ধুগন, আবার এসেছি। নিশ্চয়ই পাঠ ও মন্তব্য দিয়ে পাশে থাকবেন
    — শরীফ এমদাদ হোসেন

    5
    3 Comments
  • বিভাজন
    ========
    শরীফ এমদাদ হোসেন

    মোড়ের মাথার চা দোকানটায় বসলেই
    একটা হিসেব আসে মাথায়
    কোন ব্যক্তি কতটা ঘৃণা জমা রেখে গেলো
    কতটা হিংসে কাগজের টোঙায় করে নিয়ে গেল
    আর কতটা ঝড়ের রেশ রয়ে গেলো চায়ের পেয়ালায় সেই হিসেবটা…….
    প্রায়শ দেখি রক্ত ঝরা মজুর, কান্নায় নত মুখে হেঁটে যাওয়া পরাজিত, কখনো দম্ভে বুক ফুলানো খেটে খাওয়া মানুষের সর্বাঙ্গ চুষে নেওয়া…Read More

    3
    6 Comments
  • ঘুরতে থাকি স্মৃতির পাঁকে

    – শরীফ এমদাদ হোসেন
    মনে পড়ে?
    তোমার আমার প্রথম দেখা মুখোমুখি চাইতে শেখা
    প্রথম কথার মাদকতা কেমন ছিলো?
    কেমন ছিল রৌদ্র ছায়ায় যুগীখালী নদীর কিনার
    কেমন ছিলো ফেরার পথে চক্ষু জলের গোপন সিঁড়ি
    মনে পড়ে?

    সেই দুপুরের হট্টরোলে কে আসে আর কে যায় চলে
    শেষটুকু কি দেখতে তুমি পেয়েছিলে?
    তোমার করুণ রোদন ছিল অশ্রুজলে-

    করলে…Read More

    6
    4 Comments
  • Load More Posts
Skip to toolbar