Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • হৃদ‌য়ে তার বাঁশির সুর
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    হৃদ‌য়ে তার বা‌শির সুর
    মন খু‌শি‌তে ভরপুর।

    ‌মেঘ বা‌লিকার মন
    গুন গুন ক‌রে সারাক্ষণ
    ব‌লে যায় উদা‌সি হাওয়া
    হ‌বে তার ভা‌লোবাসা পাওয়া
    হৃদ‌য়ে তার বা‌শির সুর
    মন খু‌শি‌তে ভরপুর।

    ‌মেঘলা আকাশ মেঘলা মন
    ‌ঝি‌রি ঝি‌রি ব‌রিষণ
    মন থে‌কে তার হ‌য়ে‌ছে দূর
    উড়ু উড়ু তার হৃদয়পুর
    বু‌ঝি মি…Read More

  • ই‌তিহাস
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    জীব‌নের পথ চল‌ছে আঁকাবাঁকা
    প‌রিকল্পনাহীন
    অ‌তিব মুস‌কিল সম্মুখ অ‌ভিযাত্রা
    বাস্তবতায় স্ব‌প্নেরা আশাহীন।

    এখা‌নে এই ধরনীর প‌রে
    ছুট‌ছে সবাই বিজয়ী হ‌তে
    নীরব দৌঁড় দি‌কে দি‌কে
    ‌কেউ জা‌নেনা কত স্বপ্ন কার বু‌কে‌তে।

    দুয়ার খু‌লে হৃদয় দ…Read More

  • প্র‌তি‌যো‌গিতা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    আধা‌রের জয়ধ্ব‌নি ধরনীর পর
    ‌দি‌কে দি‌কে মুচ‌কি হা‌সি শয়তা‌নের
    মানুষগু‌লো হা‌রি‌য়ে ফেল‌ছে মানবতা
    আজ পৃ‌থিবী প‌রে বিজয়ী অমান‌বিকতা
    ধর্ষণ খুন হানাহা‌নি মারামা‌রি সহজলভ্য হ‌য়ে‌ছে এখা‌নে।

    পৃ‌থিবী ডি‌জিটাল হ‌চ্ছে মধুর কথা
    মানুষগু‌লো কেন নোংরা হ‌চ্ছে,‌কোথায় সভ্যতা
    মানু‌ষের বি‌…Read More

  • অনুরাগ
    শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মুনা রাগে জ্বলতে জ্বলতে বাসা থেকে বের হয়ে গেল।সে আর নিজেকে ধরে রাখতে পারল না।পরাগ এর ওপরে তার বেজায় রাগ হয়েছে।পরাগ শুধু কথায় কথায় ঝগড়া করে তার কথায় বিরক্ত হয়। মাঝে মাঝে মুনার কাছে মনে হয়, না এ সংসার…Read More

    2
    2 Comments
    • মানুষের রাগ এবং অনুরাগ যে একই সুতোয় বাঁধা, তা এই গল্পে সার্থকভাবে প্রমাণিত।

    • শেষটা পড়ে বুক হালকা হলো…..🤍

  • উদা‌সীন প্রত্যাশায়
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    প্র‌তি‌দিন প্র‌তিক্ষা উদা‌সিন প্রত্যাশায়
    সময় আ‌সে ফু‌রি‌য়ে যায়
    ‌রে‌খে যায় পরাজয়।

    নীর‌বে পু‌ড়ে পু‌ড়ে অব‌লোকন
    থা‌কে উদাস হাওয়ার বিরহী গুঞ্জন
    দূ‌রে দূ‌রে তা‌কি‌য়ে স্বপ্নময় অবগাহন
    পাওয়া না পাওয়ার টানা‌পোড়ন
    জীবনজু‌ড়ে বিষা‌দি খেলার আ‌ন্দোলন
    থা‌কে দীর্ঘশ্বাস হতাশার আস্ফালন।

    তবু প…Read More

    3
    3 Comments
  • দৌঁড়
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    জীবনজু‌ড়ে পরাজ‌য়ের অধ্যায়
    সংগ্রাম অ‌বিরত তবু ভয়
    ‌কি জা‌নি কতদূ‌রে কতদূ‌রে আর
    ‌বিজ‌য়ের পরশ লু‌কি‌য়ে রয়।

    জীব‌নের স্রো‌তে ভে‌সে ভে‌সে
    ‌যে জল‌ধি‌তে সময় লুকায়
    তার গ‌ভীরতায় জীব‌নের নিংড়া‌নো সুখ
    কখ‌নো কি খুঁজে পাওয়া যায়।

    ‌বিজ‌য়ের প্রত্যাশা কি‌ঞ্চিত থা‌কে
    জীব‌নের পর‌তে পর‌তে স্বপ্নময়
    দুরাশার বা‌ঁ…Read More

    2
    2 Comments
    • আমাদের প্রত্যেকের জীবনই যেন এক অন্তহীন দৌড়, যেখানে গন্তব্য অজানা থাকলেও পথ চলা থামানো যায় না। অসাধারন জীবনবোধ!!

    • জীবনদর্শনের কবিতা….🤍

  • আজ কাল
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    পর সম্পদ হরণকা‌রি ধ্বং‌সের দি‌কে অগ্রগা‌মি
    এ কথা তু‌মি রা‌খিও স্মরণ দিবাযামী।

    পরদ্রব্য পরধন গ্রাস ক‌রিওনা কভু
    সহ্য কর‌বেন না মে‌হেরবান প্রভু
    আজ তু‌মি যা‌কে ঠকা‌বে ভাই
    ‌দেখ‌বে কাল তোমার সে সম্পদ আর নাই।

    আজ কা‌লের ব্যবধান বুঝ‌তে য‌দি পা‌রো
    সকল কারচু‌পি আর দুর্নী‌তি ছা‌ড়ো
    ধরাত‌লে তোমার…Read More

    5
    3 Comments
    • সাহসী নৈতিক সতর্কবার্তা….🤍

    • কালের বিচার কেউ এড়ায় না
      সংশোধনই একমাত্র পথ

    • কর্মফল যে একদিন ফিরে আসবেই, সেই ধ্রুব সত্যটিই যেন এই কবিতার মূল সুর।

  • ললাট লিখন
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ললাট লিখন। দীর্ঘশ্বাস,তবু প্রত্যাশা বিজ‌য়ের
    ‌মেঘলা আকাশ ক্ষণস্থায়ী, আলো আস‌বেই।

    সে প্রত্যয়েই সম্মু‌খে দৃ‌ষ্টিপাত
    স্বপ্ন বোনার খেলা দিবা‌নি‌শি অহ‌র্নিশ।

    আলো আস‌বেই ললাট লিখন পাল্টা‌বে
    শুধু ধৈর্যের খেলা চু‌পিসা‌রে কাঁদা‌বে।

    বৃষ্টি ঝরবে আর কতকাল ধরে
    মেঘমুক্ত হবে আকাশ, সুশীতল হাওয়া…Read More

    3
    3 Comments
    • ধৈর্যশীল কাব্যিক উচ্চারণ…🤍

    • মেঘ কাটে, আলো জাগে
      বিষাদেও স্বপ্ন থামে না

    • বিষাদ পেরিয়ে আশার আলোয় ফেরার এক মায়াবী কাব্য।

  • মা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মা এর তুলনা পৃ‌থিবী‌তে নাই
    ‌সেই জননী‌কে ভা‌লোবাসা চাই।

    ধরনী‌তে যারা গ‌ড়ে‌ছে বৃদ্ধাশ্রম
    ব্যর্থ হ‌বে তা‌দের প‌রিশ্রম
    জননীর ঠিকানা বৃদ্ধাশ্রম নয়
    বু‌কের কা‌ছে তা‌কে রাখ‌তে হয়।

    জীবন বিসর্জ‌নে গ‌ড়ে তু‌লে সন্তান
    মা‌য়ের আত্ন ত্যাগে সক‌লে বড় হন
    ‌সেই জননী‌রে ক…Read More

    3
    3 Comments
    • জননীর তুলনা নেই কভু….♥

    • বৃদ্ধাশ্রম নয়, বুকে আগলে রাখার এক আন্তরিক আহ্বান

    • প্রতিটি মায়ের জন্য আপনার এই ভালোবাসা আর শ্রদ্ধা মন ছুঁয়ে গেলো

  • তৃষ্ণা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    বুকেতে তৃষ্ণা
    খুঁজে ফিরি সারাবেলা সারাক্ষণ।

    বিরাগি মন বন্ধিত্বে ছটফট
    খুঁজে ফেরে শুধু স্বাধীনতা,মুক্ত হাওয়া-
    চাওয়া-পাওয়া করে না সন্ধি
    হৃদয় ক্ষরণ নীরবে অনুক্ষণ।

    অতৃপ্ত হৃদয়ে
    কিছুতেই হয় না প্রত‌্যাশার পূরণ।

    উদাসির বুকে কি চাওয়া-পাওয়া
    কিসের প্রত‌্যাশা,কেন যে বৈরাগি
    বোঝে কি কেউ,বোঝে না…Read More

    3
    3 Comments
    • বন্দি মনে মুক্তির তৃষ্ণা, ছুটছে ব্যাকুল প্রাণ,
      নীরব ক্ষরণে একাকী হৃদয়ে অতৃপ্ত অভিমান।
      অজানার খোঁজে ক্লান্তিহীন পথে একাকী আয়োজন।

    • অতৃপ্তি চিরন্তন সত্য….❤

    • অতৃপ্ত মনের মুক্তির আকাঙ্ক্ষা

  • ভালোবাসা তার নাম
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মেঘ বালিকার মন আজ উড়ু উড়ু
    স্থিরতা খুঁজে পায় না কিছুতেই সে
    অবুঝ তার মন খোঁজে ভালোবাসা।

    মেঘ বালিকা বুঝতে চায়
    যুবকের মনের ভাষা
    তবু বুঝতে পারে না সে কিছুতেই
    চঞ্চল চিত্ত যুবকের মন
    আটকে থাকে তার আশা ভালোবাসা।

    মেঘ বালিকার মন ভাসে
    হাওয়ায় হাওয়ায় গগনের বুকে
    কুয়াশায় ঢাকা ঐ দূ…Read More

    3
    3 Comments
    • মেঘ বালিকার অবুঝ মনে ব্যাকুল ভালোবাসার টান,
      অপ্রকাশিত ব্যথার আড়ালে লুকিয়ে থাকে অভিমান।
      অশ্রু হয়ে ঝরে পড়ে তার মৌন মনের গান।

    • অপ্রকাশিত ভালোবাসা….🤍

    • মেঘ বালিকার অব্যক্ত প্রেম
      যুবকের চঞ্চল মন

  • ম‌নে‌তে তার রঙ
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    আজ মেঘ বা‌লিকার ম‌নে‌তে রঙ
    ভা‌লোবাসা খু‌জে পে‌য়ে‌ছে বু‌ঝি সে
    বু‌কে‌তে তার খু‌শির অনুভব।

    ‌মেঘ বা‌লিকার মন হাওয়ায় ও‌ড়ে
    ‌ভে‌সে ভে‌সে দূ‌রে দূ‌রে হারায়
    বু‌কে‌তে তার স্বপ্নমাখা কলরব।

    জল‌ধির ধী‌রে ধী‌রে ব‌য়ে চলা স্রো‌তে
    ‌ভে‌সে ভে‌সে আ‌সে ভা‌লোবাসা
    বু‌ঝি আ‌সে কা‌ছে খুব যত‌নে
    মেঘ বা‌লিকার…Read More

    2
    2 Comments
    • হাওয়ায় ওড়ে প্রেমিক মন….🤍

    • ভালোবাসা পেয়ে একটা মেয়ের মন রঙিন হয়ে যাওয়া

  • মেঘ বা‌লিকা
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    মেঘ বা‌লিকার আজ মন খারাপ
    হাওয়ায় হাওয়ায় ভে‌সে বেড়ায়
    তার অতৃপ্ত মন।

    ‌মেঘ বা‌লিকা ভা‌লোবাসা খু‌জে বেড়ায়
    আকা‌শে পাতা‌লে অথবা অ‌চেনায়
    সারাক্ষণ কারণ অকারণ।

    ‌মেঘ বা‌লিকার ম‌নের সীমানায়
    ‌যে যুবক সতত হাতছা‌নি দেয়
    ‌মেঘ বা‌লিকা বো‌ঝেনা তার মন।

    মেঘ বালিকার কোমল মনে
    ভালোবাসা ক্ষণ…Read More

    4
    3 Comments
  • পিয়াসি
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    যদি বলো শরাব পিয়ে আমি
    তবে ঠিকই আছে আমার পাগলামি
    পিয়াসি আমি পান করেছি প্রেম শুধা
    দিবা-যামী প্রত‌্যাশা মেটে না ক্ষুধা।

    আমি ভাই শরাবি,প্রেমের শরাবি
    বস্তুতে ভালোবাসা নাই অচেনায় দাবি
    অচেনায় অচিনে মিলন অসম্ভবে
    ধরতে পারি না মাতলামি নীরবে।

    বিজয়ী হতে নয়,নয় অমরত্বে
    প্রেমের নেশায় পাগলামি দিনে-রাতে…Read More

    5
    3 Comments
    • প্রেমিক মনের কথা…🤍

    • প্রেমের নেশা টের পেলাম

    • এক চিরন্তন তৃষ্ণার কাব্য! প্রেমের শরাবে ডুবে থাকা এক প্রকৃত পিয়াসির হৃদয়ের কথা।

  • মন উড়ে চলে নীলিমায়
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ঐ দূর আকাশের গায়
    মন উড়ে চলে নীলিমায়
    যত ব‌্যথা বুকেতে জমা
    গগনের বুকে ছড়াতে চায়
    মন উড়ে চলে নীলিমায়।

    যত কান্না আছে লুকানো
    যায় না কখনো দেখানো
    সেই কান্নার নীরব দীর্ঘশ্বাস
    ছড়াতে চায় মন নীলিমার বিছানায়
    মন উড়ে চলে নীলিমায়।

    মন উড়ে চলে নীলিমায়
    সঙ্গীহীন একেলা সকাল-সন্ধ‌্যায়
    হারানো ব‌্যথা…Read More

    5
    3 Comments
    • একেলা মনের ছবি স্পষ্ট….🤍

    • বুকের জমা ব্যথা আর একাকীত্ব ভুলতে
      মন উড়ে চলে নীলাকাশে

    • বুকে জমা ব্যথা আর লুকানো কান্নাগুলোকে নীলিমায় ছড়িয়ে দেওয়ার এই ভাবনাটি ভীষণ মায়াবী।

  • হাল ছাড়ে না
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    বেপরোয়া হৃদয়
    থেকে থেকে বারেবার
    হয় জেরবার
    ভালোবাসা কারবার।

    অবুঝ হৃদয়
    বাধা মানে না
    আবেগের জোয়ারে ভাসে
    কথা শোনে না।

    অশান্ত হৃদয়
    শান্ত হতে জানে না
    কন্টকিত ভালোবাসা পেতে
    হয়ে থাকে উন্মনা।

    প্রেমিক হৃদয়
    হাল ছাড়ে না
    হয় জেরবার
    তবু ভালোবাসা ছাড়ে না।

    4
    3 Comments
  • নিশ্চুপ
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    যত কথা বুকেতে
    পারি না যে বলতে
    প্রিয়া আমার অভিমানি
    চায় না যে শুনতে।

    কথাগুলো ব্যথা হয়ে
    নীরবে যায় পুড়িয়ে
    বোঝেনা যে প্রিয়া
    থাকে নিশ্চুপ হয়ে।

    বুকের কথা বুকেতে
    ফোটে না কিছুতে মুখেতে
    কৌতূহল নাই প্রিয়ার
    আমার ভালোবাসাতে।

    আমি নিশ্চুপ হয়ে
    কথাগুলো চাপা দিয়ে
    হয়ে গেলাম অভিমানি
    সঙ্গোপনে ব্যথা সয়ে।

    4
    3 Comments
  • সরকারি-বিরোধী
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    স্তব্ধতার প্রতিধ্বনি নীরবে শুনি
    বুঝি বিষাদ বারতা বাজায় আগমনী
    বিষাদের দেশ শুনি কান্না অবিরাম
    আমজনতার খুন ,রাষ্ট্রযন্ত্র নির্বিকার- জয়ধ্বনি।

    বিবেক শূন্যতা, মানবতার পরাজয়
    রেষারেষি-হানাহানি অবিরত হরদম
    কেউ কারো নয় শুধু স্বার্থপরতা
    ভালোবাসা হারিয়ে গেছে একদম।

    শুধু দলাদলি,রক্তের খেল…Read More

    3
    3 Comments
    • ‘বেহুস সরকারি-বিরোধী শুধু ক্ষমতা চাই’—এই একটি লাইনেই আমাদের বর্তমান রাজনীতির পুরো প্রেক্ষাপট স্পষ্ট হয়ে গেছে।

    • রাজনীতির আসল রূপ….🖤

    • ক্ষমতালোভী রাজনীতির রক্তখেলায় আমজনতার নীরব মৃত্যু আর বিচারহীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কবিতা

  • Load More Posts

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar