Profile Photo

Md shohag ranaOffline

  • shohag9011
  • Profile picture of Md shohag rana

    Md shohag rana

    • 2 months, 2 weeks ago

    ★ মক্কা গিয়া হাজী হয়★
    কবি: সোহাগ রানা।
    মায় কয়, বাবায় কয়,
    মক্কা গেলে হাজী হয়।
    নায়ক যায়, গায়ক যায়
    মক্কা গিয়া হাজী হয়।
    চোর যায়, বাটপার যায়
    মক্কা গিয়া হাজী হয়।
    নেতা যায়, নেত্রী যায়
    মক্কা গিয়া হাজী হয়।
    যত মানুষ মক্কা যায়
    সব মানুষই কি হাজী হয়?
    কোরানে হাদিসে কয়,
    মক্কা গেলে গুনা মাফ হয়।
    নামের আগে আলহাজ্ব থাকে
    তারা সবাই হাজী নয়।
    হজ্ব করিয়া আসিয়া যে
    কবিরা গুনায় বেঁচে রয়,
    সোহাগ রানা বলে দিল
    আসল হাজীর পরিচয়।
    হাজী মানে আল্লাহর ঘরে
    হাজিরা দিয়ে বেঁচে রয়।
    জীবনের প্রতিটি কাজে
    আল্লাহ নামটি স্মরণ রয়।
    রাসূলের মহব্বত যেন
    কলবেতে জিন্দা হয়।
    হাজী শব্দের ভারসাম্য
    রাখতে পার যদি না।
    মনের কাবা ঠিকনা করে
    যাস নে কেহ মদিনা।

Skip to toolbar