-
Shohel Nawaz Changed their profile cover
-
তুই কেন মরতে এলি বল?
আমিতো চাইনি চোখের জল;
যমুনার জল কমলো যখন
তখন তোর, বর্ষা – প্লাবন।
আমিতো নিজর মতোন
খুঁজি না কোন বাঁধন
উড়ছি ইচ্ছে যখন।
এ-ই যে বেতাল বেহাগ
চারদিকে শুধু অনুরাগ।
জানিস আমি এলেমেলো
সত্য যখন মিথ্যে হলো;
তখন কেন বুঝলি না বেভুল!
শুধরে যায় না সবা-ই
সে-তো মিছে কথার কথা-ই :
কিছু মানুষ…Read More -
সেই পথেই আছি!
অথচ সময় নিরন্তর এগিয়ে যাচ্ছে :
অবশ্য পিছিয়ে যাওয়া পিছিয়ে থাকা
কোথাও যেন সহজাত প্রবৃত্তির মতো
আমার জন্য, এক অন্তহীন মায়ায়
হয়তো অন্ধ হ’য়ে আছি আজও!
অযোগ্যতার লোলুপতায় আবিষ্ট
নিরেট অর্থহীন জীবন।
কোথাও গন্তব্য নেই, কবিতার
শহরের পথঘাট গুলো ভালো
বোকা ভাবনাগুলো ও অলস:
আসলে আশ্চর্য…Read More -
তুমি আমার পূরবীতে
যখন দিলে বান,
কন্ঠ ছিঁড়ে কেবল
বেড়িয়ে আসে গান!
রুধিতে না পারি তারে:
সে শুধু চিৎকারে;
ছুটে চলে অচিন দুরে
গহীন বনের ঘরে।
আমি বলি ওরে ক্ষেপা,
দ্বারা দয়া করে:
কেন আমায় ঘুরিয়ে মারিস,
অচেনা বন্দরে।
হেসে ফেরে দেখে মোরে
চাহে মিটিমিটি
বলি মোরে ডুবাস নে আর
এবার দে ছুটি।
কেন তুমি এমন…Read More2 Comments -
নাটকের পটভূমি সারাক্ষণ
নাটক চতুর্দিকে অনুক্ষন।
সামাজিক যোগাযোগমাধ্যম
এখন কি দৃষ্টির বিভ্রম?
ফেসবুক, টুইটার, টিকটিক
চলছে কি, অচিন বকবক?
ইউটিউবে ভিডিও ঘেঁটে
অভাবনীয় সুন্দর তটে!
কতকিছু নতুন , কতকিছু খটমট;
প্রজন্মের নব, সত্য শকট।
ভালো মন্দের
বিচার নিজের
সুন্দর চিরকাল সত্যের,
হোক ধূসর মলিন ধ্বংসের…Read More1 Comment -
কিছুটা ভুল করেছি বোধহয়
চেয়েছি ভুলে তোমার হৃদয় :
আর কিছু ভুল খেয়ালে
কিছু কিছু ভুল আড়ালে!
তবুও ভুলেই কাটছে সময়।
এইতো আমিই——
ঠুকছি মাথা দেয়ালে
জানি না কি আছে কপালে?
কিছুটা রোগ কিছুটা নীরোগ
জমাট বাঁধা যতো অভিযোগ
সেইতো আমিই ————;
হারাই অস্তাচলে!1 Comment -
এ কি তামাশা
হামেশা একি ভুল!
আগে কি ছিলাম জানিনা:
এখন চক্ষুশূল!
তব চোখে দেখি কি-না ;
ব্যাপারটা বুঝিনা!
মাথায় যা ছিলো
এখনো তাই আছে
ভেবে ও ভাবিনা।
আগে-পিছে সামনে
কতো কিছু ঘটে যায়,
অতিরিক্ত রিক্ত আছি
বিভাজীয় কায়দায়;
কবিতা লিখিনা
দাম নেই দুআনা
যা লিখি তা লিখি
মিলে-মিশে শিখি না।
বায়ু চড়ে…Read More -
নিরব দহন-এ হলো শেষ
ক্লান্তির নিগুঢ় আকাশ
মেঘে মেঘে হারালো স্বদেশ।
পুড়ে যাওয়া বৃষ্টিতে
আগুন জ্বালিয়ে দিতে
জলবায়ু তহবিল হলো নিঃশেষ।
ফাগুন ছিলো যে মনে
পাখিদের কলতানে।
পাখিরা ডানা মেলে
উড়িলো দলেদলে :
সুখ পাখি হলো নিরুদ্দেশ।
এখনও বেতালে খেয়াল
আড়ালের পথের দেয়াল
যদি ভাঙ্গে
সে-তো বহ্নির আবেশ।
নিরব…Read More1 Comment -
স্নিগ্ধ ধূম্রাক্ষর— and
Shohel Nawaz are now friends
-
এইতো বৃষ্টি বৃষ্টি করছিলো মন:
এখন মনে হচ্ছে জ্বালাতন!
সারাদিন ঝরছে ইচ্ছে- মতোন।
এখন বৃষ্টি যেন শীতল দহন
চাইলেই গল্পের গরু,
গাছে যখনতখন।
তবুও নিধিরাম বিধিবাম
বৃষ্টি ও বৈরাগী অবিরাম।
এখন পাহাড় থেকে
ঝর্ণারা এঁকেবেঁকে
করছে দুষ্টুমির শ্রাবণ কথন।
বৃক্ষ শোভিত ঐ দূর্বার বন
সবুজের নদীতে স্নানে…Read More2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
একে একে নক্ষত্রগুলো ঝরে যায়,
আমরা ভুলে যাই আকাশের পথঃ
অথচ আকাশ দেখি বিষ্ময়ে;
আমাদের দেখার কেউ নেই;
তবু্ও আগলে রাখে জীবন।
মরার আগে যারা নক্ষত্র হয়ে যায় ;
মানুষের জীবনে দাঁড়িয়ে নির্নিমেষঃ
সেই সব ভয় বুকে জাগে;
মানুষ নক্ষত্র কখন হয়?
অনেক তারা-জ্বলা রাতে
ঝরে পরা উল্কা দেখেছে হৃদয়।
আমার…Read More4 Comments-
একে একে নক্ষত্রগুলো ঝরে যায়,
আমরা ভুলে যাই আকাশের পথঃ
অথচ আকাশ দেখি বিষ্ময়ে;
আমাদের দেখার কেউ নেই;
কি অপূর্ব সত্য এই ছন্দে নিহিত। এই আকাশ এই প্রকৃতি ,শীতে নুয়েপড়া কুয়াশার দিন,তারা-জ্বলা রাতে ঝরে পরা উল্কা সব চেয়ে দেখি অবাক বিস্ময়ে। আমাদের দেখার কেউ নেই। চিন্তাকে অনেকটুকু স্পর্শ করে গেল। -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
না এবার ফিরলে
আর যেতে দেবো না!
বাঁধবো মন তাঁর
রাঙিয়ে জীবন।
কবিতার শহরে
হবে না ভ্রমন!
মনের নিকুঞ্জ পথে
মৃন্ময়ী পৃথিবীতে
হবে ঠিকানা।
বিশ্ব বাউল সে
চিত্র বিচিত্র যে;
বৈশাখী হাওয়ায় মতো
মেলে সে ডানা।
সে যে উড়ে বারেবারে
ফিরে ফিরে আসে ঘরে:
তবুও সে চির অচেনা।
“না এবার ফিরলে
আর যেতে দেবো না,!1 Comment -
আমি গৃহস্থ যাযাবর!
থাকি ঘরে ,
তবুও মনে থাকে অন্যন্তর।
এ-এক মিথস্ক্রিয়া
শতদিকে বিক্রিয়া :
আমি ভুল সরোবর
বুঝি না যন্তরমন্তর।2 Comments -
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনে
রক্ত উন্মত্ততার উন্মাদ কাননে
মরছে শিশু , মহিলা , বয়োবৃদ্ধ, পুরুষ -নারী
ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর আহাজারি।
এখানে শব্দের শবদেহ
মানবতার মরদেহ।
সভ্যতার অপরিণত শিশু!
সারাক্ষণ অস্থির বিকারগস্ত
এখানে বিশ্ব পরাস্ত।ইসরায়েল , আমেরিকা , তোমার
অনেক বেড়েছে বাড়।
জানতো সময় দেবেনা…Read More4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
অনেক পথ ফেলে এসেছি
অনেক পথ ভুলে চলেছি,
তবু্ও এগিয়ে পিছনে ফিরছি!
জানি না এ জীবন , কেন এমন?
অচেনা এ ধরণী, সারাক্ষণ অনুরণন!
জানি থামবে পথচলা
উড়ছি ধূলোর মতো
জানি ভাঙবে সকল খেলা।
তবুও জোছনার কবিতায়
দাঁড়িয়ে আছি আঙিনায়।
রক্তে মিশেছে যুদ্ধ
মানুষ অবরুদ্ধ
শক্তি দিয়ে হচ্ছে শাসন
মানুষ মরছে , মরছে…Read More2 Comments -
কখনো সময় আসবে আবার
পথ পেয়ে যাবে, ফিরে যাবার
জানি মন কাঁদবেই
আবার ফিরবে তুমি, ফিরবেই।
হারিয়ে যেতে যেতে
পিছনের , স্মৃতি অতীতে
ভুলের বহরে চলবেই!
আবার ফিরবে তুমি, ফিরবেই।
যতই অভিযোগ অভিমান
সোনালী দিনগুলোর সেই গান
মনের গহীনে বাজবেই।
আবার শৈশবের সবুজ কৈশোরের
সেই ধূলো পথের
রঙিন আলপনা করবেই।
আবার…Read More1 Comment -
আবু ছাবেদ হামীম and
Shohel Nawaz are now friends
-
জীবন তো আছে
যেভাবেই বাঁচে।
সময়ের রাঙা দিন
ফুরালেও হয়নি লীন
গহীন বাঁশি নিরবধি বাজে।
জীবন তো সাজে
সুখ -দুঃখ, মাঝে।
যেভাবেই ভাঙি
সেভাবেই গড়ি।
মরলে মরিবো যখন
ফুরাবে সকল আয়োজন।
এখন জীবন যেমন
বাঁচি নিজের মতোন। -
সে হয়তো ডেকেছিল ভুলে
নিরব – নিঃশব্দ: উচ্চারণে,
তাঁর চোখ দুটি ভেজা ছিলো ;
নক্ষত্র পতনের মতো
চিনিছে সে ভুলের গ্রহ।
কলিজার ভেতর সহস্র দাগ!
খুঁতখুঁতে আঁধারে ছিন্নভিন্ন
হৃদয়ে নেমেছে তখন
পিনপতন নীরবতা,
নিজেকে খুঁজে পেতে
বারংবার হারিয়েছে সে।
মেঠোপথের দুপাশে, জঙ্গলে
নদীর সীমান্তে
কুঁড়ে ঘরে।
ওখানে…Read More4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
আজকে বেশ অভিমান উপদ্রুত
সারাদিন বৃষ্টি , ঝরছে অবিরত।
দেখে নাই চেয়ে কেহ
উপহাস অহরহ ;মুশলধারায়
হৃদয় অন্তরীণ অসহায়।
আলো নেই তমসায়
দূরের দুরাশয়, আাশায়!
বৃষ্টি ও বৈরাগী চেতনায়।
নিরন্তর অবসন্ন দিনরাত
অনিমেষ আচ্ছন্ন মেঘ- ঘাত
বিজলী চমকিত দেহমন
গুরুগম্ভীর ও ভাবের আয়োজন।6 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
- Load More Posts
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com






শব্দ-ছন্দের সুন্দর বিন্যাসে খুব ভালো লাগলো পড়তে।