Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 5 months ago

    ভুলে ভুলে ভুল করিছে নৃত্য
    গাহিছে গান গহিন বনের চিত্ত
    শাখায় শাখায় সখের সখা সখি
    নিরলে নিরবে করিছে মাখামাখি
    চাহিয়া হোমশিখা পড়ে
    ধরনীর গৃহ গভীরে, কি মধুর
    মোহন বাঁশি বাজিছে নুপুরে।

    সকলি ভুল যদি
    ভুল নিয়ে থাকি
    খুঁজি যাঁরে ভুলি তাঁরে
    ভুল ছবি আকিঁ।

    এমনই ভুল শত
    নিরব দহন-এ মৃত
    সে ভুলের ফুলমালা
    হৃদয়ে বিরহী জ্বালা
    ভুলের স্বপন নীড়ে
    ভুলে ভুলে পথ চলা।

    14
    7 Comments
    • বাহ! অসাধারণ!

    • শুভকামনা রইলো আগামীর জন্য।

    • ছন্দে ছন্দে চমৎকার উপস্থাপনা

    • “আমি তোমাকেই বলে দেবো
      সেই ভুলে ভরা গল্প
      কড়া নেড়ে গেছি ভুল দরজায়” শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 June 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar