তুলট | Shukdeb Chandra Mazumder | Activity
	<ttl>30</ttl>
	<sy:updateFrequency>2</sy:updateFrequency>
									<slash:comments>1</slash:comments>
এই গরমে শরমহীন যে কথাটা বলতে চাই
শুকদেব চন্দ্র মজুমদার 
এই গরমে
শরমহীন একটা কথা বলতে চাই-
আমি আজ তাকেই কাছে টানবো যে আমাকে
শীতলতা দেবে,
শীতলপাটির মতো মসৃণ ঠাণ্ডা মাটি দেবে
পেলব পথঘাট আল পার নদীর তীর দেবে,
লু-হাওয়া নয়- হু-হু ঠাণ্ডা বাতাস দেবে
শ্যামল ছায়া দেবে, মেঘলা আকাশ দেবে, বৃষ্টি দেবে,
নোলক-পরা নতুন বউয়ের মতো
নদী-নালা, খাল-বিল পুকুর দেবে
প্রচুর পার ভরা তাদের আম জাম কাঁঠাল
নারকেল বন দেবে,
বুকভরা তাদের অঢেল ঢেউ দেবে,
জোয়ার-ভাটা পলি দেবে 
চখাচখি বালিহাঁস ভরা চর দেবে
ঝোপ-ঝাড় বন-অরণ্য ঝরনা ঘেরা
সোমত্ত পাহাড় দেবে।
সে কে- প্রিয়তমা প্রকৃতি আমার- সবুজ শ্যামল!
কাছে টানতে গিয়েই তাকে দেখি
কাছে আসছে না সে তেমন করে, কেমন দূরে 
থাকে মুখ ভার করে- মনে হয় অভিমানে নয়- ক্ষোভে- 
যার হলকা আমার ওপরে এসে পড়ছিলো।
তাকে অনেক বিদ্ধস্ত ধর্ষিত মনে হচ্ছিলো-
কোথায় সে সবুজাভা তার, শ্যামলিমার মেলা-
কতো যে ঊষর ধূষর দেখাচ্ছিলো তাকে- অথচ
তার তেমন খবরই আমি রাখিনি,
তার কোনো সুরক্ষা সম্মানের ব্যবস্থা আমি করিনি!
তাইতো এ হলকা- আগুন- তীব্র তাপদাহ-
গরমের গড্ডালিকা প্রবাহ-
জীবন অতিষ্ঠ- ওষ্ঠাগত কখনো-
তবুও কাছে আমি যাবোই তার, কেননা এতো আমারই
অবজ্ঞা অবহেলা অপকর্মের ফল,
আনার চেষ্টা করবোই আমি
ক্ষোভের জায়গায় অভিমান তার-
অভিমানের জায়গায় ভালোবাসার প্রগল্ভতা-
যাতে তার ধূসরিমার জায়গায় আমি দেখতে পাই
সবুজাভা-শ্যামলিমা,
যাবতীয় অস্বাভাবিক আচরণের জায়গায় তার
শিষ্ট শান্ত মিষ্ট স্বাভাবিকতা। 
সে চেষ্টার বিকল্প নেই যে আর-
কেননা আমরা যে শীঘ্র ডুবে যেতে চাই না
মহাসমুদ্রের অতল গর্ভে
কিংবা উড়ে যেতে চাই না সৌরঝড় বা মরুঝড়ে।
© Shukdeb Chandra Mazumder 
     29-04-2024
এই গরমে শরমহীন যে কথাটা বলতে চাই
শুকদেব চন্দ্র মজুমদার 
এই গরমে
শরমহীন একটা কথা বলতে চাই-
আমি আজ তাকেই কাছে টানবো যে আমাকে
শীতলতা দেবে,
শীতলপাটির মতো মসৃণ ঠাণ্ডা মাটি দেবে
পেলব পথঘাট আল পার নদীর তীর দেবে,
লু-হাওয়া নয়- হু-হু ঠাণ্ডা বাতাস দেবে
শ্যামল ছায়া দেবে, মেঘলা আকাশ দ…Read More
									<slash:comments>2</slash:comments>
তোমার আসা না-আসার গল্প
শুকদেব মজুমদার 
বিকেলের বৈকাল হ্রদে তোমাকে নিয়ে 
সাঁতার কাটবো ভেবেছিলাম,
তুমি এলে না,
জোছনা দুধের ফেনার মতো জমছিলো,
যতো আওয়াজ ছিলো পৃথিবীর 
ধীরে ধীরে কমছিলো,
যে হৃদয় 'তোমার না-আসা'র আগুনে পুড়ছিলো-
কেবলি পুড়ছিলো।
অথচ তুমি আসবে বলে একটু আগেও সে হৃদয়
আনন্দের মন্দাকিনীতে ভাসছিলো,
আর মৃদুমন্দ বাতাসে তার স্রোতের আওয়াজ 
সারেঙ্গীর মতো বাজছিলো, যার ছন্দে
লণ্ঠন জ্বালিয়ে জোনাকিরা বণ্টন করছিলো ভালোবাসা 
একে অপরের সাথে- মনে হচ্ছিলো।
কিন্তু এখন মনে হয় কালো কালো শেয়াল রক্তচোখা
কিলিবিলি করছে অন্ধকারে-  ভুতুড়ে অন্ধকারে-
একটু আগেও যা রোমাঞ্চকর আলো-আঁধারি ছিল।
© শুকদেব চন্দ্র মজুমদার 
      ০৫-০২-২০২২
তোমার আসা না-আসার গল্প
শুকদেব মজুমদার 
বিকেলের বৈকাল হ্রদে তোমাকে নিয়ে
সাঁতার কাটবো ভেবেছিলাম,
তুমি এলে না,
জোছনা দুধের ফেনার মতো জমছিলো,
যতো আওয়াজ ছিলো পৃথিবীর
ধীরে ধীরে কমছি…Read More
									<slash:comments>5</slash:comments>
তোমার অভিযোগ ও তার কারণ অনুসন্ধান 
শুকদেব মজুমদার 
এই যে আমি প্রেমের কবিতার ফ্রেমে
বারবার তোমাকে 
এতে কি তোমার মনে হয়- ভালোবাসায় 
কোথাও দিচ্ছি তোমাকে ফাঁকি?
তোমার অভিযোগের ভুজগ 
দুঃখ আমার বুকের ওপর দিয়ে
দাঁড়িয়াবাঁধা খেলে; তবুও 'দে দৌড়' বলে
আমি কিন্তু যাই না দৌড়ে পালিয়ে
তোমাকে ভালোবাসার দৃঢ় গড় থেকে, বরং
সে ভালোবাসাকে করি মূর্ত
কবিতার কারুকর্মে, যা নয় কি সে
অভিযোগের সদুত্তর বা দাঁতভাঙা জবাব?
জানো না মনে হয় কী আবেগে আশ্রয় নিলে 
কবিতায় আশ্রয় পায় কেউ,
কতোটা কষ্ট হলে কারো চোখে
ওঠে অশ্রুর ঢেউ, 
কতোটা অভিমানে মেঘ জমলে আকাশে 
নামে বৃষ্টির ধারা- জানো না।
সে বৃষ্টিকে অনুভব করতে পারে না
যে ভূমি- সে পাথর-
© শুকদেব চন্দ্র মজুমদার
      ০৪-০১-২০২৪
তোমার অভিযোগ ও তার কারণ অনুসন্ধান
শুকদেব মজুমদার 
এই যে আমি প্রেমের কবিতার ফ্রেমে
বারবার তোমাকে
এতে কি তোমার মনে হয়- ভালোবাসায়
কোথাও দিচ্ছি তোমাকে ফাঁকি?
তোমার অভিযোগের ভুজগ
দ…Read More
									<slash:comments>3</slash:comments>
শুকদেব মজুমদার 
আজ বহুদিন পরে আবার
কবিতার লাইনে লগ্ন হয়েছি, আমার প্রিয়
সে হলো আমার মন-
উন্মন এখন তোমার ভাবনায়, যে ভাবনার
ভার্বিনার তলে
কেবল তুমি-হীনতার ফুল-
গন্ধ তার আমাকে করছে আকুল;
সে 'তুমি-হীনতা'কে ফুল বলা- কেননা 
তা যে কাঁটার সাথেই তুলনীয়, 
বিচ্ছেদের নিঃসঙ্গতা আর বেদনার ভার একমাত্র
কাঁটার দ্বারাই বহনীয় হতে পারে।
তবুও তোমার দূরত্বের দুঃখ
সূক্ষ্মভাবে যে সুয়েজ খাল সৃষ্টি করলো
এবং সে সুবাদেই সৃষ্ট গভীর অনুভবের গম্ভীরা
তোমাকে অনুভবের সমৃদ্ধি প্রকাশক, যা ফুল হয়ে
ফোটার পথেই হতে পারে পরিব্রাজক।
সে ফুলের গন্ধ টের পাবে তো তুমি
নাকি নিকটে এলেই চিরায়ত সে ভুল বোঝাবুঝির
আবার ভাসবে তুমি- ভাসবো আমি!
© শুকদেব চন্দ্র মজুমদার
      ৩০-১২-২০২৩
শুকদেব মজুমদার 
আজ বহুদিন পরে আবার
কবিতার লাইনে লগ্ন হয়েছি, আমার প্রিয়
সে হলো আমার মন-
উন্মন এখন তোমার ভাবনায়, যে ভাবনার
ভার্বিনার তলে
কেবল তুমি-হীনতার ফুল-
গন্ধ তার আমাকে করছে আকুল;
যদি…Read More
									<slash:comments>3</slash:comments>
আর নয় তোমার ইচ্ছের ইছামতি তীরে
শুকদেব মজুমদার 
তোমার ইচ্ছের ইছামতি নদীতে
স্নান করে করে- না, মনে হয় এমন বললে ভালো হয়-
নাকানি-চুবানি খেয়ে খেয়ে এখন আমার
জ্বর হয়েছে,
আর নয় নাকানি-চুবানি
আর নয় স্নান 
আর নয় ওই নদীর তীরে যাওয়া-
আজ থেকে আমি হাওয়ায় ঘুরে বেড়াবো আনন্দে-
মুক্ত স্বাধীন,
মধু-বন্ধনের স্বাদ যখন পেলামই না
অবাঞ্ছিত অবন্ধনের অমৃতই এখন আমার 
জিহ্বায় লেগে থাকুক।
একটি অতি আকাঙ্ক্ষিত ইচ্ছের কথাকে তোমার
আমার শ্রবণে সত্তায় সর্বৈব শিহরণে
সমারূঢ় করার চেষ্টা করতে গিয়ে
কতো যে তোমার অজস্র এলোপাথাড়ি ইচ্ছের চাপে
নিজেকে আপন সত্তা-সিংহাসন থেকে
আপন ভস্ম থেকেই ফিনিক্স পাখির জাগরণ-
জীবনকে নতুন করে পাওয়া- চেনা।
থাকার কারণে আজ এ জীবনকে নতুন করে পাওয়া
আর চেনা? সে হলো-
"আমি তোমাকে প্রকৃত ভালোবাসতে চাই!"
© শুকদেব চন্দ্র মজুমদার 
     ৩০-১১-২০২৩
আর নয় তোমার ইচ্ছের ইছামতি তীরে
শুকদেব মজুমদার 
তোমার ইচ্ছের ইছামতি নদীতে
স্নান করে করে- না, মনে হয় এমন বললে ভালো হয়-
নাকানি-চুবানি খেয়ে খেয়ে এখন আমার
জ্বর হয়েছে,
আর নয় নাকানি-চুবানি
আর নয় স্নান
আর নয় ওই নদীর তীরে…Read More
									<slash:comments>1</slash:comments>
Shukdeb Chandra Mazumder changed their profile picture
									<slash:comments>1</slash:comments>
মৃত নক্ষত্রের খোঁজ কেবল নয় 
শুকদেব মজুমদার 
কবি, তোমার একটি উজ্জ্বল পঙক্তির ওপর এখন
পলকের প্রজাপতি এসে বসবে না-
কিন্তু দেখবে, একদিন তোমার প্রয়াণের পরে 
অসমাপ্ত লাইন আলোচনা করে 
ইনিয়ে-বিনিয়ে বড়ো করে তুলবেন-
এমনকি তোমার ওপর একখানা স্মারকগ্রন্থ অথবা
গবেষণাগ্রন্থ লিখে ফেলবেন,
তোমার হারিয়ে যাওয়ার গোরস্থান থেকে
কোনো বিস্মৃত বিকেলের অশ্রুত স্মৃতি উইয়ে কাটা
পাবেন কিছু টাকাকড়ি বা পুরস্কারও;
অথচ তার সিকিভাগ নজরও যদি
পড়তো তাদের এখন তোমার ওপর, তাহলে এমন
অসফলতা বা আফসোসের উদরপূর্তি তুমি
করে যাচ্ছো বলে মনে হতো না তোমার কাছে।
সে মনে না-হওয়া যে কতো দরকার
বুঝতে পারে- মৃত নক্ষত্রের খোঁজ ভালো
কিন্তু জীবিত নক্ষত্রের খোঁজ এবং ভূরিভোজের মতো
তার আলোয় অবগাহন আরো ভালো।
© Dr. Shukdeb Chandra Mazumder
    24-03-2023
মৃত নক্ষত্রের খোঁজ কেবল নয়
শুকদেব মজুমদার 
কবি, তোমার একটি উজ্জ্বল পঙক্তির ওপর এখন
পলকের প্রজাপতি এসে বসবে না-
কিন্তু দেখবে, একদিন তোমার প্রয়াণের পরে
অসমাপ্ত লাইন আলোচনা করে
ইনিয়ে-বিনিয়ে বড়ো কর…Read More
									<slash:comments>3</slash:comments>
জীবন এক বনলতা সেন
শুকদেব মজুমদার
জীবনের কাছ থেকে যতো পারো
তুমি চেয়ে নাও,
এমনি এমনি দেবে না কিন্তু সে কিছু!
কিছুই দেবে না- ঠিক তা নয়- দেবে-
তবে কিছু ধুলো-ময়লা
পিচ্ছিল পথের পাঁক
কিছু কালো ধোঁয়া
নর্দমার পানি-
কিন্তু নর্মদার পানি- ঢেউ তোমাকে দেবে না।
দেবে না আবিষ্কারের আনন্দ
জয়ের সাধ
উপভোগের অমরাবতী-অভিজ্ঞতা; 
গভীরভাবে পড়তেই হবে।
কেউ তোমার হাতে
হঠাৎ এসে কোনো ফুল গুঁজে দেবে না,
সাঁকো তৈরি করতে হবে,
ভালোবাসার দীঘল পথে হাঁটতে হবে।
জীবনও দেবে না
কোনো ফুল তোমাকে উপহার,
দেবে না দারুচিনি দীপের ভেতর শ্রাবস্তীর কারুকার্য
মুখ তার দেখতে,
জীবন যে এক বনলতা সেন-
মনে আছে তো, কবি 
কতোদিন পরে তার মুখ দেখতে পেয়েছিলেন?
© Shukdeb Mazumder | 11-10-21
জীবন এক বনলতা সেন
শুকদেব মজুমদার
জীবনের কাছ থেকে যতো পারো
তুমি চেয়ে নাও,
এমনি এমনি দেবে না কিন্তু সে কিছু!
কিছুই দেবে না- ঠিক তা নয়- দেবে-
তবে কিছু ধুলো-ময়লা
পিচ্ছিল পথের পাঁক
কিছু কালো ধোঁয়া
নর্দমার পানি-
কিন্তু নর্মদার পানি- ঢেউ তোমাকে দেবে না।
দে…Read More
									<slash:comments>4</slash:comments>
ষড়ঋতুর দুঃখ
শুকদেব মজুমদার
আমি গ্রীষ্ম হলাম
তুমি গনগনে রোদ হলে না,
আমি বর্ষা হলাম
তুমি বৃষ্টি হয়ে ঝরলে না,
আমি শরৎ হলাম
তুমি সাদা মেঘ হয়ে ভাসলে না,
আমি হেমন্ত হলাম
তুমি ফসলের সম্ভার নিয়ে এলে না,
আমি শীত হলাম
তুমি কুয়াশার চাদর হয়ে জড়ালে না,
আমি বসন্ত হলাম
তুমি কোকিল হয়ে ডেকে উঠলে না!
© Shukdeb Mazumder | 25-09-21
ষড়ঋতুর দুঃখ
শুকদেব মজুমদার
আমি গ্রীষ্ম হলাম
তুমি গনগনে রোদ হলে না,
আমি বর্ষা হলাম
তুমি বৃষ্টি হয়ে ঝরলে না,
আমি শরৎ হলাম
তুমি সাদা মেঘ হয়ে ভাসলে না,
আমি হেমন্ত হলাম
তুমি ফসলের সম্ভার নিয়ে এলে না,
আমি শীত হলাম
তুমি কুয়াশার চাদর হয়ে জড়ালে না,
আমি বসন্ত হলাম
তুমি কোকিল হয়ে ডেকে উঠলে না!
প্রকৃতির নি…Read More
									<slash:comments>4</slash:comments>
এক আশ্চর্য বেদনার স্বাদ
শুকদেব মজুমদার
তুমি চলে যাওয়ার পরে আমার মনের চালের ফুটো দিয়ে 
পানি পড়তে শুরু করলো,
বুকের কোনো কোণায় লুকিয়ে থাকা বেদনার বিড়ালটা
মিউ মিউ করে ডাকতে আরম্ভ করলো!
এমন কেন হলো?
আমাদের দেখাদেখির বয়স তো মাত্র দুদিন হলো,
পরাণের গহীন ভেতর বেজে উঠলো?
পরিচয়ের প্রথম অন্তরা শেষ হতে-না-হতেই 
হৃদয়ের তন্ত্রীতে এ কোন সঞ্চারীর সুর সঞ্চারিত হলো?
কী বলে একে?
একেই কি ভালোবাসা বলে লোকে?
কৈশোরের করিডোর পেরিয়ে 
এক বালক একদিন যখন যৌবনের জমকালো হল রুমের
দরজায় গিয়ে দাঁড়ালো
এক আশ্চর্য বেদনার স্বাদ সে পেল।
© Shukdeb Mazumder | 21-09-21
এক আশ্চর্য বেদনার স্বাদ
শুকদেব মজুমদার
তুমি চলে যাওয়ার পরে আমার মনের চালের ফুটো দিয়ে
পানি পড়তে শুরু করলো,
বুকের কোনো কোণায় লুকিয়ে থাকা বেদনার বিড়ালটা
মিউ মিউ করে ডাকতে আরম্ভ করলো!
এমন কেন হলো?
আমাদের দেখাদেখির বয়স তো মাত্র দুদিন হলো,
									<slash:comments>2</slash:comments>
তবুও জন্ম নেবে আফ্রোদিতি
শুকদেব মজুমদার
তবুও আমার নান্দনিক চিন্তার
নাভিমূল থেকে জন্ম নেবে আফ্রোদিতি।
লিখবো আমি কবিতা, গান
আঁকবো ছবি
করবো শিল্পের চর্চা, 
আর করবো ভালোবাসার চর্চা
দেখবো তোমার মুখ বারংবার চাঁদের আদলে।
ওড়াবো ঘুড়ি জীবনের স্বতঃস্ফূর্ত বিকাশের আকাশে
আর ছিটাবো গাঢ় কালো কালি ক্ষোভে ঘৃণাভরে
তাবৎ কবন্ধের মুখে।
ভাবাবো অন্ধকার অন্ধকারই- আলো নয়
রক্ত রক্তই- আলতা নয়
মানুষ পশুর দরে বিকোবার বস্তু নয়।
এখনো নিরাপদ নিষ্কণ্টক নয়-
নয়- নয়- নয়!
আমার শিল্পের শ্বাস থেকে
আমার গানের বাণী, সুর থেকে
এ প্রতিধ্বনি একটু হলেও যেন এ পৃথিবীর বুকে জাগে!
© Shukdeb Mazumder | 20-08-21
তবুও জন্ম নেবে আফ্রোদিতি
শুকদেব মজুমদার
তবুও আমার নান্দনিক চিন্তার
নাভিমূল থেকে জন্ম নেবে আফ্রোদিতি।
লিখবো আমি কবিতা, গান
আঁকবো ছবি
করবো শিল্পের চর্চা,
আর করবো ভালোবাসার চর্চা
দেখবো তোমার ম…Read More
									<slash:comments>5</slash:comments>
ছোঁয়া
শুকদেব মজুমদার
নীলাকাশে অনেক ঘুরলাম
কিন্তু নিল আর্মস্ট্রং হতে পারলাম না-
অধরা চাঁদ অধরাই রয়ে গেল-
ছোঁয়া হলো না!
চোখের চামচে করে কতোটুকু আর
পান করা যায়
রূপের সুধা?
ওই চোখ
ওই হাসি
ওই ললিত-লবঙ্গ-লতা তনু
অতনু অলঙ্কৃত-
কী চমৎকার আগুনে ঘৃত
ঢেলে দূরে দাঁড়িয়ে-
অথচ দিনমান কতো ঘুরি আমরা দুজনে!
অশরীরী পরী নাকি তুমি- এমন সন্দেহ 
জাগে তাই কখনো আমার মনে!
কিছুই ছোঁয়া হলো না তোমার-
বাতাসে উড়ে আসা
একটা চুল পর্যন্ত!
"বলো কি তুমি?
তুমি তো সব ছুঁয়েছো আমার
সেই কবে!
হৃদয় ছুঁলে আর কোনো কিছু কি
ছোঁয়ার বাকি থাকে?"
© Shukdeb Mazumder | 07-08-21
ছোঁয়া
শুকদেব মজুমদার
নীলাকাশে অনেক ঘুরলাম
কিন্তু নিল আর্মস্ট্রং হতে পারলাম না-
অধরা চাঁদ অধরাই রয়ে গেল-
ছোঁয়া হলো না!
চোখের চামচে করে কতোটুকু আর
পান করা যায়
রূপের সুধা?
ওই চোখ
ওই হাসি
ওই ললিত-লবঙ্গ-লতা তনু
অতনু অলঙ্কৃত-
কী চমৎকার আগুনে ঘৃত
ঢেলে দূরে দাঁড়িয়ে-
অথচ দিনমান কতো ঘুরি আমরা দ…Read More
									<slash:comments>2</slash:comments>
উৎস
শুকদেব মজুমদার
(কিছুকাল আগের এক বাস্তব ঘটনার আলোকে লেখা)
"প্রকৃতি এতোদিন কতো উদার ছিলো-
আজ কেন এতো কৃপণ হলো?
একটু অক্সিজেন দাও তুমি, প্রকৃতি, আমি যে
শ্বাস নিতে পারছি না-
করোনার কঠিন কবলে পড়েছি!"
"প্রিয়তম, আমি তো আছি-
আমিই তোমার অক্সিজেনের উৎস, এই নাও-"
মুমূর্ষু স্বামীর মুখে স্ত্রীর প্রাণপণ চুম্বন-
ফুসফুসে জমা সবটুকু শ্বাস
প্রথাগত সমাজের অশ্লীলতা-চেতনার মুখে
চুনকালি দিয়ে কী যে মহত্তম
শ্লীলতা হয়ে দাঁড়ালো সে ঋজু পায়ে!
সংসারধর্মের কী যে সৌধ নির্মাণ করে গেল সে,
মধুর প্রেমের মালঞ্চে এ প্রপঞ্চে 
পারিজাত প্রস্ফুটিত করে কী যে এক উদ্ভাসিত 
উদাহরণ হয়ে গেল সে,
এ পৃথিবীর শুষ্ক আলবালে কী যে অফুরাণ 
প্রণয়ের পানি সেচন করে গেল সে,
এক সংসারপুরাণ রচনা করে গেল সে!
মুমূর্ষু স্বামী তার বাঁচেনি-
মুহুর্মুহু চুম্বন, ফুসফুস উপড়ে এনে 
দেয়ার মতো ফুঁ, 
নারীসত্তার হোমশিখাকে আর একবার কি
হুহু বেগে বাড়ায়নি?
হয়ে গেল সবার!
© Shukdeb Mazumder | 03-07-21
উৎস
শুকদেব মজুমদার
(কিছুকাল আগের এক বাস্তব ঘটনার আলোকে লেখা)
“প্রকৃতি এতোদিন কতো উদার ছিলো-
আজ কেন এতো কৃপণ হলো?
একটু অক্সিজেন দাও তুমি, প্রকৃতি, আমি যে
শ্বাস নিতে পারছি না-
করোনার কঠিন কবলে পড়েছি!”
“প্রিয়তম, আমি তো আছি-
আমিই তোমার অক্সিজেনের উৎস, এই নাও-”
মুমূর্ষু স…Read More
									<slash:comments>11</slash:comments>
শুকদেব মজুমদার
ভাবি, কবিতা আমি কয়েকদিন লিখবো না,
কিন্তু সে ইচ্ছে আমার ভেস্তে যায়
যখনি দেখি মাথার ওপরে এক মগডালে বসে ডগমগ হয়ে
একটা কোকিল ডেকে উঠছে!
ভাবি, কিছুদিন কবিতাকে নিয়ে ভাববো না,
কিন্তু সে প্রতিজ্ঞা আমার পরাস্ত হয় 
যখনি দেখি জানালার পাশের ফুলগাছটায় ফুলবাবু হয়ে
ঘুরে বেড়াচ্ছে কয়েকটা প্রজাপতি!
ভাবি, কয়েকদিন কবিতাকে দূরে রাখবো,
যখনি দেখি দরজা দুটো একটুকু ফাঁক করে ধীরে ধীরে
উঁকি মারছো তুমি আমার দিকে!
কিন্তু সে বাসনা আমার বরবাদ হয়
যখনি দেখি এক পশলা বৃষ্টি এসে অলস বিকেলে প্রকৃতিকে
পেলব পরিচ্ছন্ন করে চলে গেছে!
ভাবি, কিছুদিন কবিতাকে কাছে টানবো না
কিন্তু সে ভাবনা আমার বিনষ্ট হয়
যখনি দেখি বর্বরের মতো কিছু খবর তির্যক তাকিয়ে আছে
টেবিলস্থ সংবাদপত্রের পাতা থেকে!
© Shukdeb Mazumder | 27-07-21
শুকদেব মজুমদার
ভাবি, কবিতা আমি কয়েকদিন লিখবো না,
কিন্তু সে ইচ্ছে আমার ভেস্তে যায়
যখনি দেখি মাথার ওপরে এক মগডালে বসে ডগমগ হয়ে
একটা কোকিল ডেকে উঠছে!
ভাবি, কিছুদিন কবিতাকে নিয়ে ভাববো না,
কিন্তু সে প্রতিজ্ঞা আমার পরাস্ত হয়
যখনি দেখি জানালার পাশের ফুলগাছটায় ফ…Read More
আফসোসের অর্ফিউসের বীণা
শুকদেব মজুমদার
কী আর করি আমি-
কারো সঙ্গে কোনোকিছু নিয়ে জোরাজুরি তো করি না-
একটু ঘোরাঘুরি করি একান্তে
অন্তরের ঊর্মিল প্রবাহে প্লাবিত জীবনের বেলাভূমিতে।
কী আর করি আমি-
বক্ষ ভরি বিমল বাতাসে,
অমল আনন্দে জোছনার জলকেলিতে অংশগ্রহণ করি,
বিকেলের বৈকাল হ্রদে নেমে পড়ি,
তার ধাঁধা উন্মোচনের চেষ্টা করি।
কী আর করি আমি-
ফুল্ল ফুলের প্রফুল্লতাকে আমি আমার প্রাণের প্রোফাইল পিকচার হিসেবে নির্বাচিত করে রাখি,
প্রজাপতির পাখনায় যতো রঙ রয়েছে- সব রঙ আমি 
কী আর করি আমি-
এ পৃথিবীর তাবৎ রৌরবের রৈ-রব নীরব হোক-
বোধের বোধিবৃক্ষের তলায় কিঞ্চিৎ বুদ্ধ হওয়ার চেষ্টা করি, আর
মন্দ মন্দ ভাসার চেষ্টা করি।
কী আর করি আমি-
অথচ তা সম্ভব নয় বলে
অন্তরের অন্দরমহলে দাপাদাপি করি
দুঃখ পাই, আফসোস করি, এবং সেই আফসোসের অর্ফিউসের
বীণা বাজিয়ে চলি।
সে বাজনা অন্তত একটু হলেও শোনবে তোমরা- এ আশা করি।
© Shukdeb Mazumder | 24-07-21
আফসোসের অর্ফিউসের বীণা
শুকদেব মজুমদার
কী আর করি আমি-
কারো সঙ্গে কোনোকিছু নিয়ে জোরাজুরি তো করি না-
একটু ঘোরাঘুরি করি একান্তে
অন্তরের ঊর্মিল প্রবাহে প্লাবিত জীবনের বেলাভূমিতে।
কী আর করি আমি-
বক্ষ ভরি বিমল বাতাসে,
অমল আনন্দে জোছনার…Read More
									<slash:comments>2</slash:comments>
যোগ-বিয়োগ
শুকদেব মজুমদার
একদিন ভালোবেসেছিলে তুমি- সেই স্মৃতি বুকে নিয়ে 
আজ আমি নদীর তীরে-
বহতা স্রোত যার অবিরাম সাথী।
এখানেই আসলে একটি বড়ো প্রশ্ন-
তারা কিভাবে থাকে একসাথে চিরকাল?
সেই প্রশ্নের সূত্র ধরেই 
কিছু কথপোকথনকল্পে নদীর নিরালা নিকেতনে আসা-
জানি না উত্তরের উত্তরীয়খানি
তার কাছ থেকে পেয়ে আমি আমার মনের 
সন্তুষ্টির শরীরে জড়াতে পারবো কিনা।
সামনে সূর্যোদয়-
কুসুমের মতো কোমল কমনীয় আলো-ছায়ার 
খেলা-মেখলা আবছায়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য,
পাশে পাখপাখালির কোলাহল
ওপাশে অনেক দূরে কোনো জলযানের
আগমনী অস্ফুট আওয়াজ।
কেউ শোনবে না?
মরে যাবে?
'না মরে যাবে না!'
প্রকৃতির এ কোন অপার কৃপা, করুণা?
অবলুপ্ত হয়ে যাবে?
জীবন কি এতোই ঠুনকো, কর্পূর-মার্কা?
হতাশার হাপর হরদম চাপাচাপি করে
তুরন্ত তাকে নিঃশেষ করে ফেলবো?
এ জীবন কি আমার কেবলই আমার?
জন্মের পরই এ পৃথিবীর কোনো অধিকারই কি
জন্মেনি তার ওপর?
এ জীবনের সঙ্গে কোনো লেনদেনই কি নেই
তুমি বিয়োগ হয়ে গেছো বলেই
আর কোনো যোগের হিসাব আমার থাকবে না?
থাকবে!
এবং এভাবেই জীবনের মানে থাকবে।
Copr: Shukdeb Mazumder | 22-07-21
যোগ-বিয়োগ
শুকদেব মজুমদার
একদিন ভালোবেসেছিলে তুমি- সেই স্মৃতি বুকে নিয়ে
আজ আমি নদীর তীরে-
বহতা স্রোত যার অবিরাম সাথী।
এখানেই আসলে একটি বড়ো প্রশ্ন-
তারা কিভাবে থাকে একসাথে চিরকাল?
সেই প্রশ্নের সূত্র ধরেই
কিছু কথপোকথনকল্পে নদীর নিরালা নিকেতনে আসা-
জানি না উত্তরের উত্তরীয়খানি
তার কা…Read More
									<slash:comments>3</slash:comments>
শুকদেব মজুমদার
কোথাও যদি আঁধারের উত্থান হয়, তোমরা অন্তত 
হাততালি দিও না,
মনের বনে খুশির খরগোশটাকে
লাফাতে দিও না।
তাহলে তোমাদের সকালের সূর্যোদয়
দেখার অধিকার থাকবে না, 
পূর্ণিমার পয়মন্ত রূপ
দেখার সুযোগ থাকবে না, এমনকি
আঁধারের অন্দরে মিটিমিটি জ্বলে যে জোনাকি-
তার আলোটুকুও উপভোগ করার উপায় থাকবে না।
কোথাও যখন অন্ধকারের উত্থান হয়
তোমরা অন্তত হাততালি দিও না,
"একটু আলো দাও' বলে হাত পাততে পারবে না, বা
কোথাও যদি আঁধারের ধেই ধেই
তাহলে আলোর বাজখাঁই শত্রু হয়ে যাবে তোমরা;
আলোর মিত্রতা ছাড়া তোমরা কি
এক পাও চলতে পারো?
অথচ আঁধারের গাধার পিঠে উঠেই বিশ্ব জয় করবে-
এমন কেউ যদি মনে করে, বা তার
লাভ করবে, এমন কেউ যদি ভাবে-
তা হলে কি হবে?
আগমন সম্ভব করে তোলে এ আলো,
অন্ধকারের আঁতুড় ঘর-নিবাসীদের কী অধিকার থাকে
হাততালি দাও স্ফূর্ত উদ্দাম
সে অধিকার, উপকার পেতে হলে।
Copr: Shukdeb Mazumder | 21-07-21
[https://www.facebook.com/ShukdebPoet/]
শুকদেব মজুমদার
কোথাও যদি আঁধারের উত্থান হয়, তোমরা অন্তত
হাততালি দিও না,
মনের বনে খুশির খরগোশটাকে
লাফাতে দিও না।
তাহলে তোমাদের সকালের সূর্যোদয়
দেখার অধিকার থাকবে না,
পূর্ণিমার পয়মন্ত রূপ
দেখার সুযোগ থা…Read More
									<slash:comments>3</slash:comments>
একটি মেঠোপথের স্মৃতি
শুকদেব মজুমদার
যে সরু রাস্তাটা দিয়ে আমরা
এতোদিন হেঁটেছি
দেখেছো, কী প্রশস্ত হয়ে গেছে সেটা এতোদিনে!
একটি মেঠোপথ ছিলো,
এখন সেটি রাজপথ-
কী আরামে আমরা গাড়ি চালিয়ে যেতে পারছি,
বলো, এর চেয়ে পরম প্রাপ্তির কিছু আছে?
অথচ কেন যে সে পুরনো স্মৃতি
পায়ের নিচে কখনো
শুকনো পাতার মতো মচমচ করে ওঠে!
কেমন হাত ধরাধরি করে হাঁটতাম আমরা-
এখানে সেখানে গর্ত ছিলো,
এমনকি খেজুরের কাঁটা পর্যন্ত ছিলো,
কোথাও ছিলো বেড়া-
আমাদের ঘুরে বেড়ানোর বৈরী যে ছিলো বেশ;
এখন সেগুলো নেই।
সেই কচি ডালের ফাঁকে কোকিলের
ডেকে ওঠা
তোমার তাকিয়ে দেখা,
আমার গুনগুন গান-
সবকিছুর কী চমৎকার ঘ্রাণ ছিলো!
আমাদের সে পথ চলা-
সেই তোমার চড়াই পাখির মতো কোমল
ধুকপুকে হাত-
কোথায় সে?
চলার পথে কতো যে ছিলো তার ছলাকলা!
অনেক পাওয়ার পরেও
এ কোন না-পাওয়া?
অনেক সুখের পরেও এ কোন দুঃখ?
অনেক মর্তমান কলার মতো
বর্তমানের পরেও
এ কোন শিহরিত স্বর্ণালি অতীত!
Copr: Shukdeb Mazumder | 18-07-21
একটি মেঠোপথের স্মৃতি
শুকদেব মজুমদার
যে সরু রাস্তাটা দিয়ে আমরা
এতোদিন হেঁটেছি
দেখেছো, কী প্রশস্ত হয়ে গেছে সেটা এতোদিনে!
একটি মেঠোপথ ছিলো,
এখন সেটি রাজপথ-
কী আরামে আমরা গাড়ি চালিয়ে যেতে পারছি,
বলো, এর চেয়ে পরম প্রাপ্তির কিছু আছে?
অথচ কেন যে সে পুরনো স্মৃতি
পায়ের নিচে কখনো
শুকনো পাত…Read More
									<slash:comments>3</slash:comments>
করোনাকালীন আর্ত জীবন ও আর্তি
শুকদেব মজুমদার
আসছে নাকি করোনার
তৃতীয় তরঙ্গ-
কেমনে চলবে আমাদের
এ জীবন-বিহঙ্গ!
কেন যে আকাশটা তার
হচ্ছে না পরিষ্কার,
সেখান থেকে কতো আর
সে হবে বহিষ্কার?
কেউ হচ্ছে চাকুরিহীন
কারো ভাঙছে যে ঘর,
মন্থর বিশ্ব অর্থনীতি
অগ্রগতি নয় দড়।
বাড়ুক সচেতনতা
মানুষ পাক সে কাঙ্ক্ষিত
সুন্দর জীবনযাত্রা।
Copr: Shukdeb Mazumder | 16-07-21
[https://www.facebook.com/dr.shukdebm.92]
করোনাকালীন আর্ত জীবন ও আর্তি
শুকদেব মজুমদার
আসছে নাকি করোনার
তৃতীয় তরঙ্গ-
কেমনে চলবে আমাদের
এ জীবন-বিহঙ্গ!
কেন যে আকাশটা তার
হচ্ছে না পরিষ্কার,
সেখান থেকে কতো আর
সে হবে বহিষ্কার?
কেউ হচ্ছে চাকুরিহীন
কারো ভাঙছে যে ঘর,
মন্থর বিশ্ব অর্থনীত…Read More
									<slash:comments>4</slash:comments>
ভুল
শুকদেব মজুমদার
আসলে আমি একটি ভুল করে ফেলেছি- 
তোমাকে ভালোবাসার আগে
'ভালোবাসি' বলে ফেলেছি!
ভ্রূণকে আমি শিশু বলে ফেলেছি
কুঁড়িকে আমি ফুল, আর ঝর্নাকে আমি 
নদী বলে ফেলেছি,
একটি ইটের পাঁজাকে আমি প্রাসাদ বলে ফেলেছি!
সে প্রাসাদে তুমি এখন 
প্রবেশ করো না-
সুখে বসবাস করার চিন্তা করা তো দূরের কথা,
কারণ আচম্বিতে সে প্রাসাদ
ধসে পড়তে পারে।
ভালোবাসার লেগুনে একটুখানি নামতে-না-নামতেই
আমি তাকে ভালোবাসার সাগর ভেবে ফেলেছি!
দূরতম কোনো দ্বীপে,
সেদিন আমি নাবিক অডিসিউস হয়ে 
অনেক উত্তাল ঢেউ ভেঙে 
তোমার দ্বীপে এসে হাজির হবো; 
তখন আমি সাত বছর নয়- সারা জীবন আমি 
তোমার কাছে থাকবো, 
তোমার কাছ থেকে অমরত্ব লাভ করবো।
Copr: Shukdeb । 13-03-21
ভুল
শুকদেব মজুমদার
আসলে আমি একটি ভুল করে ফেলেছি-
তোমাকে ভালোবাসার আগে
‘ভালোবাসি’ বলে ফেলেছি!
ভ্রূণকে আমি শিশু বলে ফেলেছি
কুঁড়িকে আমি ফুল, আর ঝর্নাকে আমি
নদী বলে ফেলেছি,
একটি ইটের পাঁজাকে আমি প্রাসাদ বলে ফেলেছি!
সে প্রাসাদে তুমি এখন
প্রবেশ করো না-
সুখে বসবাস করার চিন্তা করা তো দূরের কথ…Read More
									<slash:comments>3</slash:comments>
The Ecstachy of Love and the Echo
Shukdeb Mazumder 
Your flying kiss,
moving hand denoting good-bye,
scarchly visible tears
rolling down your cheeks,
scattered hairs-
rare-looking all-
made me bare-footed towards a temple
where you were seated like a goddess!
My desire for departure was dead
my legs were chained to the ground
my mind was multy-folded by grief, and 
willing to go to you.
But a violin was being played in a tragic tone,
the time to leave the station
was at the eleventh hour,
the train was about to go.
But all the tension became a statue!
Suddenly your vibrant touch
awakened me, and I came back to the reality.
"Bye, beloved", the last utterance of mine
sounded strange in the air,
in the sky, everywhere, 
and turned into an echo!
The echo was never-ending to me,
still now the echo is on!
Copr: Shukdeb Mazumder
11-07-21
The Ecstachy of Love and the Echo
Shukdeb Mazumder 
Your flying kiss,
moving hand denoting good-bye,
scarchly visible tears
rolling down your cheeks,
scattered hairs-
rare-looking all-
made me bare-footed towards a temple
where you were seated like a goddess!
My desire for…Read More
									<slash:comments>1</slash:comments>
ভুলে যাইনি 
শুকদেব মজুমদার
আমি চাঁদকে ছুৃঁতে পেরেও নিচের
চৌচালা ঘরটিকে ভুলে যাইনি- এখানেই
আমার সার্থকতা,
সার্থকতা এখানেই আমার যে, আমি ভুলে যাইনি
এ সংসারের নগন্য একজন আমি এখনো-
মাথার ওপরে জ্বলে সূর্য এবং আরও অসংখ্য নক্ষত্র। 
অনেক অনেক বড়ো বড়ো লোকের
সংস্পর্শে আসি এখন
কিন্তু সেই কবে ছুঁয়েছো আমাকে তুমি-
ভুলে যাই নি- এখানেই আমি মানুষ। 
সেই কবে দিয়েছিলে তুমি দুটো বাদাম খেতে 
পার্কের বেঞ্চিতে বসে-
ভুলে যাইনি এখনো আমি
অনেক দামি ডাইনিং টেবিলের দামি দামি খাবারের 
খাইবার পাস গিরি খাদের মধ্যে পড়ে গিয়েও-
এখানেই আমি সেই আমির অনেক কাছাকাছি
যে আমির খোঁজে বাউলরা কাটিয়ে দেন সারা জীবন
অনুপম একতারা বাজিয়ে।
উঁচু পদ? একটুও বানাতে পারেনি আমাকে স্বাপদ
কিংবা স্মৃতিভ্রংশ-
নিচু নামে কথিত কতোজনের সঙ্গে
নিত্য পথ চলি আমি, পুরোনো পরিচয়ের কাউকে দেখলে বলি-
ভাই, কেমন আছেন? কতোদিন পরে 
আপনার সঙ্গে দেখা হলো- সময় যে কিভাবে চলে যায়-
সময় এক আশ্চর্য বহতা নদ!
আমি যে মানুষ- এই বিবেচনা বোধটুকুই 
আমার বড়ো পদ।
সুইমিং পুলে সাঁতার কাটি আমি এখন
কিন্তু সেই কবে উলঙ্গ সাঁতার কেটেছিলাম 
একপাল ছেলেদের সাথে বাড়ির পাশের খালে- 
বর্ষায় তলিয়ে যাওয়া
তা আমার মনে এখনো দেয় হাওয়া-
কোথায় তারা এখন? কেমন ফিক করে হেসে ওঠে
এখনো এক-একজনের এক-এক কাণ্ড-কারখানা-
সে হাসির মধ্যেই আমার সত্যিকার 
আমিকে খুঁজে পাই যেন। 
কিন্তু সে খোঁজার স্বভাব আর ইচ্ছে পোষণ করে 
কখনো কি একটুও ক্লান্ত হচ্ছি না বা
হকচকিয়ে যাচ্ছি না কখনো 
যখন দেখি জনারণ্যে বুনো অরণ্য কেমন একটু একটু
করে ঢুকে পড়ছে, কেমন উঁকি মারছে 
তার মধ্য থেকে বুনো বেড়াল, শেয়াল, সাপ ও বাঘ? 
সে বেড়াল-বাঘদের বিরুদ্ধে যুৎসই 
যুদ্ধ কখনো হবে এ পৃথিবীতে? তার অপেক্ষায় আমি। 
Shukdeb/21-09-20
ভুলে যাইনি
শুকদেব মজুমদার
আমি চাঁদকে ছুৃঁতে পেরেও নিচের
চৌচালা ঘরটিকে ভুলে যাইনি- এখানেই
আমার সার্থকতা,
সার্থকতা এখানেই আমার যে, আমি ভুলে যাইনি
এ সংসারের নগন্য একজন আমি এখনো-
মাথার ওপরে জ্বলে সূর্য এবং আরও অসংখ্য নক্ষত্র। 
অনেক অনেক বড়ো বড়ো লো…Read More
									<slash:comments>2</slash:comments>
Shukdeb Chandra Mazumder and অভিমানী মন are now friends
									<slash:comments>0</slash:comments>
Shukdeb Chandra Mazumder and Neel tripura are now friends
									<slash:comments>0</slash:comments>
Shukdeb Chandra Mazumder and Drako Shajib are now friends
									<slash:comments>0</slash:comments>
Shukdeb Chandra Mazumder and চাঁদ সদাগর are now friends
									<slash:comments>0</slash:comments>