Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • কবি চায়
    মোঃতওহিদুল ইসলাম

    কিছু কবির কিছু কথা যুগে যুগে বেঁচে রয়
    কিছু কথা স্মৃতি হয়ে কানে কানে কথা কয়।
    কিছু কথা বাণী হয়ে আঁধারেতে আলো জ্বলে
    কিছু কথা হাসিমুখে রুদ্রতার পথ খোলে।
    কল্যাণের শতবাণী ধ্যানে জ্ঞানে লিখে যায়
    পথহারা জনতা আলো ভবে ফিরে পায়।
    কবির বিবেকের জমানো কথা নির্ভয়ে লিখে
    আগামীর পথ দেখায় শতরূপে প…Read More

    3
    3 Comments
    • কবি সত‍্যের সন্ধানী। শুভ কল‍্যানের কথা বলে। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • “কল্যাণের শতবাণী ধ্যানে জ্ঞানে লিখে যায়
      পথহারা জনতা আলো ভবে ফিরে পায়।”❤️

    • কবিরা যুগ ধরে গেয়ে যায় সত্যের গান। প্রীতি ও শুভেচ্ছা কবি সুন্দর কবিতার জন্যে।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    ঈদের শশীর স্নিগ্ধহাসি
    বিলিয়ে দাও রাশিরাশি।
    নিজেকে আজ সাজিয়ে নাও
    পূণ্যজ্ঞানের পথ খোঁজে নাও।
    ঈদ শুভেচ্ছা ঈদমোবারক
    রইলো সবার প্রতি
    সরল পথে খোদার প্রেমে
    বাড়িয়ে দিও গতি।

    4
    2 Comments
  • Profile Photo
    Rehana Akter
    @rehana-akter
  • Profile Photo
    Tamim Iqbal
    @tamim-iqbal
  • Profile Photo
    Sayed Mahmud
    @sayed-mahmud
  • Profile Photo
    Fahim Hasan
    @fahim-hasan
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    বাতিঘরে জ্বলে আর
    এখন জ্ঞানের আলো
    বাস ট্রাক লঞ্চ স্টীমার
    মার্কেট দোকান চালু।
    অন্ধপথে খোকা খুকী
    পায়না আলোর দিশা
    অযথায় সময় কাটায়
    নাইলা ইসরাত তিশা।
    পাঠানন্দে মন বসেনা
    কোমল শিশুর ঘরে
    একটুখানী শাসন পেলে
    অশ্রু চোখে ঝরে
    বোধেরা সব বোধহারা
    হলে এই কালে
    জ্ঞান হারিয়ে মানবজাতি
    ভাসবে চোখের জলে।
    (২৪/৫/২১ইং)

    2
    2 Comments
  • তবু চাইনা
    মোঃতওহিদুল ইসলাম

    মনের খাঁচায় যেই পাখিটা
    রেখে ছিলাম ধরে
    মায়ার বাঁধন ছিন্ন করে
    সে গেলো দূরে।
    পাইনা খোঁজে সে পাখিটার
    আমি কভূ দেখা
    ভাবি বসে সাথী ছাড়া
    কেমনে থাকি একা।
    যে পাখি ডাকতো কাছে
    মধুর মায়ায় রোজ
    সে এখন ভুল করেও
    নেয়না আমার খোঁজ।
    আমার মনের স্বপ্ন সাধ
    যতই হোক বৃথা
    তবু আমি চাইনা পাখির
    ঘরটা হোক চিতা।
    (২৩/০৫/২১ইং)

    3
    2 Comments
  • আমি পেলাম
    মোঃতওহিদুল ইসলাম

    মনকে বলি শক্ত হতে ঐ পাষাণীর মত
    চোখকে বলি অশ্রু মুছে থাকো আগের মত।
    হাতকে বলি আর লিখোনা তার তরে গো চিঠি
    মায়া ভুলে সে আমাকে আজ দিয়েছে ছুটি।
    পা-কে বলি ঐ পথে আর চলতে যেও নাকো
    মানুষ চিনতে ভুল করেছো তাই দাঁড়িয়ে থাকো।
    ভাবকে বলি নীরব থাকো বন্ধ ঘরে আজ
    প্রতিবাদের নেই প্রয়োজন নেই কোন আওয়াজ।
    হাসিমুখে…Read More

    3
    3 Comments
    • প্রেম বাজারের পরশ মনি/ সস্তায় হয় বিকিকিনি। তবুও প্রেম এক অধরা মাধুরী। অভিনন্দন কবিতার জন্য।

    • অতীত ভুলে বিষাদ তীরে গড়বো সুখের নীড়
      যেথায় এসে মেকিরা আর করবে নাকো ভিড়।…………………শুভকামনা সুন্দর কবিতা সুন্দর প্রকাশ ।। আসল টাই জিতুক ।।

    • প্রেম বাজারের পরশ মনি/ সস্তায় হয় বিকিকিনি। তবুও প্রেম এক অধরা মাধুরী। …………প্রিয় অভিমানী মন !! দুটো লাইন অনেক সুন্দর ।। এখানে ধন্যবাদ টা দিলাম । বুঝতে পারছিনা এই জায়গায় দিতে পারবো কিনা । লোভ সামলাতে পারিনি ।। ধন্যবাদ ।।

  • মানলে বিধান
    মোঃতওহিদুল ইসলাম

    কিসের বড়াই কিসের গর্ব ক্ষণিক মোহের মাঠে
    মায়াজালের ভাটার টানে সোনার জীবন লাটে।
    এই পৃথিবীর প্রান্থশালায় আমরা সবাই মুসাফির
    সুখের নেশায় ব্যস্ত সবাই একটু সুখের গড়তে নীড়।
    অবুঝ মানুষ ক্ষণিক মাযায় ভুলে সত্য প্রেম প্রীতি
    বিষাদ পথেই যাত্রা করে গাইতে সুখের পাঠ গীতি।
    শান্তি মিলে খাঁটি প্রেমে ভ…Read More

    4
    2 Comments
    • অভিনন্দন গণমুখি কবিতার জন্য।

    • খুব সুন্দর লিখেছেন। ন্যায় নীতির বিধান মেনে চললে সবাই শান্তিতে বাস করতে পারব এই সুন্দর পৃথিবীতে।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    ফুল সব ঝরে পরে
    গাঁথেনা কেউ মালা
    বিবেকের ঘরে ঘরে
    ঝুলে আছে তালা।
    বোধ সব ভূত হয়ে
    ঘুরে বনে বনে
    পশুর ঐ খেলা চলে
    দেখি মনে মনে।
    নীতি বাণী সব দেখি
    বই জুড়ে লিখা
    জ্বলে নাকো আজ আর
    জ্ঞানের ঐ শিখা।
    মানুষ আছে নামে বটে
    নেই গুণ মান
    পশু হাসে খুশি মনে
    দেখে লোকের প্রাণ।

    3
    2 Comments
  • ক্ষমা চাও
    মোঃতওহিদুল ইসলাম

    তিল ধারণের ঠাঁই নেই আজ
    দিল্লির শ্মশান ঘাটে
    যে খবর আজ বিশ্ব জুড়ে
    যাচ্ছে শুধু রটে।
    আবাল বৃদ্ধ বনিতার শত লাশ
    আসছে কেবল ছুটে
    স্বজন হারার মুখের হাসি
    সকল গেছে টুটে।
    করোনা এক রোগের কাছে
    মানছে মানুষ হার
    অবোধ মানব বুঝলো নারে
    ঐ শক্তিটা কার।
    শক্তি সাহস লড়াই বড়াই
    কোথায় গেলো তোর
    মরার পরে লাশটা কেন
    আজ খেলো…Read More

    3
    3 Comments
    • মহামারির বিভিষিকা থেকে মুক্তি চাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 23 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন! “মানুষ রতন করলে যতন
      কদর সবার বাড়ে” খুব সুন্দর লিখেছেন।❤️

  • থাকবেনা
    মোঃতওহিদুল ইসলাম

    সবুজ মাঠের বুক জুড়ে
    নিষ্ঠুরতার বীজ
    ভাবছি বসে নীরব প্রাণে
    মাঠ দেবো লীজ।
    যেই মাঠে সোনার ফসল
    ফলবে নাকো আর
    বৃথাই কষ্ট করবো নাকো
    সেথায় ভুলেও আর।
    ভাগ্যে যাহা লিখা আছে
    তাইতো পাবো ফল
    বাজে চিন্তায় ফেলবোনা তাই
    দু’চোখ ভরে জল।
    আশার জীবন সাঙ্গ হলো
    কষ্টে গেলো বেলা
    সুদিন খোঁজে পেলাম নাকো
    সুখে করত…Read More

    2
    1 Comment
    • অস্তিত্বহীনতার সংকট কবি-মনকে প্রায়ই বিহবল করে। সুন্দর পদ্যের জন্য অভিনন্দন।

  • Load More Posts

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar