Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • তুমি নিও
    মোঃতওহিদুল ইসলাম

    যে কথায় চলে গেছো
    অচেনা সেই দেশে
    ক্ষমা করো সেই ভুল
    তুমি হেসে হেসে।
    কষ্টে যতই ভাসুক বুক
    চোখের লোনা জলে
    ক্ষণিকের মায়া ভুলে যেও
    ঘৃনিত অপরাধী বলে।
    এ জগতে আর হবেনা দেখা
    মমতার সেই বন্ধনে
    বিরহ ব্যথা লাঞ্ছনা যত
    ক্ষমা করো গোপনে।
    আমি বিনে খোঁজে নিও
    জীবনের সব সুখ
    দহনে দহনে যতই পুড়ুক
    এই ব্যথিতের বুক।
    (০১/০৩/২১ইং)

    5
    1 Comment
  • জানা ছিলোনা
    মোঃতওহিদুল ইসলাম

    অভিমানে যে পথে তুমি গেলে চলে
    সাধ মিটেনা সে পথে গেলে।
    মন চায় বার বার সে পথে হাঁটি
    অপলক দৃষ্টিতে যে হাসি নিয়েছে ছুটি।
    বিষাদের জলে কঠিন পথ যেই হলো কাঁদা
    বেদনার পরশ পেয়ে গোলাপ জবা হয়েছে সাদা।
    অতৃপ্ত বাসনা আর হৃদয়ের তীব্র যন্ত্রনায়
    ঘুরে ফিরে সেই পথে এসে ভাবী নিরালায়।
    চলার পথে কি হলো ভুল বুঝিনী গো ললন…Read More

    1 Share
    6
    7 Comments
    • ভালোবাসার পথ সরল হয়। দুঃখ পেয়ো না। ভাল থেকো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 28 April 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 June 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 24 March 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • অনেক অনেক শুভেচ্ছা নিবেন কবি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 October 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 17 July 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • অমর একুশে ফেব্রুয়ারি
    মোঃতওহিদুল ইসলাম

    অ=অনেক দামে
    ম=মরন ত্যাগে
    র=রক্ষা করি
    এ=এক জালিমের
    কু=কু-মন্ত্রনার
    শে=শেষ কথা
    ফে=ফেরত আনি
    ব=বল প্রয়োগ
    রু=রুখে দিয়ে
    য়া=আমার মায়ের
    রি=রিক্ত শূন্য মুখে আবার
    ফিরিয়ে আনি বাংলা ভাষা।
    (২০/০২/২১ইং)

    4
    1 Comment
    • খুব সুন্দর অর্থ বের করেছেন কবিতার ছাটে। খুব ভালো লাগলো। অমর একুশে ফেব্রুয়ারি সত্যি চিরদিন ঐ রাঙা সূর্যের ন্যায় চিরন্তন এক অনুভূতি।

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    খুশির তরী বেয়ে মোরা
    শিখবো নতুন ছড়া
    কোথায় আছো খোকা খুকী
    কাছে এসো তোরা?
    শিখবো ছড়া খুশি মনে
    কুসুম কলির গন্ধে
    ভালো কথা জানবো মোরা
    নতুন শব্দের ছন্দে।
    ভক্তি ভরে করবো শ্রদ্ধা
    মোদের বড় যারা
    আদর সোহাগ বিলিয়ে দেব
    কচি শিশু যারা।
    আলসেমী সব ছেড়ে দিয়ে
    পাঠের পড়া শিখে
    চলবো সদা সত্য পথে
    জীবন গড়তে সুখে।
    (১৮/০২/২১ইং)

    4
    1 Comment
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    ঘুম পাড়ানী মায়াবিনী তুমি আছো কই
    মোদের বাড়ি জলদী এসো সাথে নিয়ে খই।
    খুকুর চোখ ঘুম আসেনা তোমার পরশ ছাড়া
    বলছে খুকু তোমার মুখের শুনবে মজার ছড়া।
    তোমার মুখের ছড়া শুনে যাবে ঘুমের দেশে
    ফুলপরী সব খুশি হয়ে ফুল কুড়াবে হেসে।
    ঘুমের ঘরে মধুর স্বপন হৃদয়পঠে এঁকে
    উঠবে জেগে প্রথম আলোর ঐ রেখা দেখে।
    (১৪/০২/২১ইং)

    1 Share
    3
    8 Comments
    • বাহ! সুন্দর ছড়া। ঘুম পাড়ানীর সেই ছোট বেলার সুরে কবিতাটি পড়তে বেশ আনন্দ পেলাম।

    • ছোটদের জন্য সুন্দর ছড়া। ভাল থাকো।

    • সুন্দর ছড়া। লিখে যান।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 28 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 28 January 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 07 November 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 August 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 May 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    গাছের শাঁখে ফুল ফুটেছে
    আজকে খুশির বানে
    খোলে গেছে মনের দুয়ার
    ফুল সুবাসের ঘ্রানে।
    গাছের ডালে বসে পাখি
    গাইছে মধুর গান
    তৃষিত মন উদাস পাগল
    শুনে পাখির তান।
    কচি কচি সবুজ পাতা
    সমীরনে সব দোলে
    সুখের স্বপন দেখে শিশু
    আনন্দেতে চোখ খোলে।
    নতুন রূপে নতুন আশায়
    খুলছে মানব দোর
    খুশির বানে উঠছে র…Read More

    1 Share
    4
    7 Comments
    • অসাধারন।

    • সুন্দর ছড়া। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 May 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 February 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 November 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 August 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 May 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    আঁখি জলে
    মন জ্বলে
    মন পুড়ে
    ঘর পুড়ে।
    ছাই উড়ে
    ক্ষত করে
    বাকী শূন্য
    তবু ধন্য।
    তুমি গণ্য
    আমি নগণ্য
    তুমি সুখি
    আমি দুখী।
    এই তফাৎ
    হোক নিপাত।

    4
    2 Comments
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    পারবে নারে কেঁড়ে নিতে আমার মায়ের মুখের ভাষা
    কি যে মধুর মায়ের বুলি যায়না ভুলা সেই ভাষা।
    ভিন ভাষাতে কথা বলে সাধ মিঠেনা মনে প্রাণে
    শাসন বারন যতই করে ভাসাও মোরে রক্তবানে।।
    লাখো কোটি সন্তান মাগো আছে তোমার খাঁড়া
    মুখের ভাষা কেঁড়ে নিবে সেই নওজোয়ান কারা?
    রাগ করোনা লক্ষ্মী মা রাখবো মোরা ভাষার মান
    রক্ত দিয়ে লিখে যাব…Read More

    2 Shares
    4
    7 Comments
    • মাতৃভাষা মানেই মনের অনুভূতির সম্পুর্ণ প্রকাশ। সেখানে পরাধিকার মেনে নেয়া অসম্ভব। খুব সুন্দর কবিতা।

    • মাতৃভাষার জন্য প্রান দিয়েছে তোমার ভাই/ এই কথাটা যেন কভু ভুলে না যাই। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 09 May 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 08 February 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 November 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 August 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 June 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আ…Read More

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    উঠো মুমিন ঘুম থেকে
    বেলা বয়ে যায়
    মুয়াজ্জ্বিনে দিচ্ছে আযান
    ঐ তো শোনা যায়।
    খোদার রাহে নামাজ পড়লে
    দিল পরিষ্কার করে
    সুখের পাখি উড়ে এসে
    ঘুরবে তোমার ধারে।
    আল্লাহ- রাসুল খুশি হবে
    ঐ নামাজের তরে
    অলস হয়ে কেউ রবেনা
    বিছানায় আর পরে।
    আল্লাহ’র আদেশ মানতে হবে
    পড়তে হবে নামাজ
    পরকালে চাও যদি গো
    সুন্দ…Read More

  • যে জলে মন পুড়ে
    মোঃতওহিদুল ইসলাম

    শেষ বেলাতে এমন কি জল
    তুমি ফেলে গেলে
    দিবা নিশী অন্তর পুড়ে
    সর্ব অঙ্গ জ্বলে?
    অথৈ জলে সাঁতার কেটেও
    হয়না দেহ শীতল
    তোমার শোকে মোর দেহ
    হারায় সকল বল।
    তোমার চোখের অশ্রু জলে
    অনেক মধুর মায়া
    চোখের তারায় দিন রজনী
    ভাসে সেই ছায়া।
    আমার একটু ভুলের তরে
    অশ্রু ঝরে তোর
    এখন আমি বুঝতে পারি
    ত…Read More

    4
    2 Comments
  • এসো করি
    মোঃতওহিদুল ইসলাম

    ফ্যাঁশন দেখে ফ্যাসে গেলাম
    এই যুগে এসে
    উগ্র বেশে চলন বলন
    চলছে এখন দেশে।
    নীতি বাক্য শাসন বারন
    মানছেনা কেউ আজ
    ধুলোয় মিশে যাচ্ছে ধরায়
    সকল শরম লাজ।
    যেথায় যেথা থাকার কথা
    সেথায় সেথা নেই
    পর্দা প্রথা কেমন করে
    এই সমাজে দেই।
    কিছু ফ্যাঁশন সমাজ ডুবায়
    বলছে জ্ঞানী গুণী
    সময় থাকতে পর্দা টেনে
    হও গো গুণী মানী।…Read More

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    জ্বীন পরী আর দেও দানবের
    শোনবো নাকো কথা
    ডাহা ডাহা মিথ্যা কথায়
    ঘামবো না মাথা।
    সত্য যাহা শিখি যদি
    খুশিতে মোর পাঠে
    সুখ শান্তি আসবে ছুটে
    দুঃখ যাবে টুটে।
    শিখতে হবে এমন কিছু
    ভবে সুন্দর কাজ
    আমার কোন কাজে যেন
    নাহি পাই লাজ।
    এমন কিছু শিখবো আমি
    এই দুনিয়ার পাঠে
    খোকা খুকী আমার কাছে
    আসে যেন ছুটে।
    (০৭/০৩/২১ইং)

    4
    1 Comment
  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    কোথায় আছো খোকা খুকী
    জলদি এসো ঘরে
    সন্ধ্যা প্রদীপ জ্বলছে ঘরে
    বই খোলে যাও পড়ে।
    রোজ রোজ পাঠের পড়া
    শিখবে বসে যারা
    গুণে মানে জগৎ জুড়ে
    তারা হবে সেরা।
    নিত্য দিনের পড়া যারা
    রপ্ত করে যায়
    খুশির গাঙে তরী বেয়ে
    তীরের দেখা পায়।
    ভালো মন্দ চিনতে হলে
    পড়তে হবে বই
    পাঠের সময় যাচ্ছে বয়ে
    খোকা খুকী কই?

    7
    1 Comment
  • ধন্য হলোনা
    মোঃতওহিদুল ইসলাম

    উদ্বাস্তু মন আমার শূন্যতায় জাল বুনে
    বিশাল আকাশ ছুঁতে চায়
    পাখির মতো ডানা মেলে পাড়ি জমাতে চায়
    শোকতারা যেথায় নীরবে মুখ লুকায়।
    জলতরঙ্গ ভেদ করে ভাব সাগরে পাড়ি জমিয়ে
    জীবনের তীর খোঁজে নিতে চায়
    অবিশ্বাসের অন্তরালে জ্বলে ওঠা দ্রোহের উৎসবে
    অতৃপ্ত ক্ষুধার তৃষ্ণা মিঠাতে চায় মোহ মায়ায়।
    ব্যথিতের…Read More

    4
    2 Comments
    • জীবনের খুদ্রচিন্তা দ্রোহকে ধামাচাপা দিয়ে রাখে। কবি সেই আশাকে তুলে ধরে। ভাল লাগলো। ধন্যবাদ।

    • “নিশীকাব্য লিখা রয়ে গেলো অসমাপ্ত” – সুন্দর, বেদনা বিধুর —

  • সেই হাসি
    মোঃতওহিদুল ইসলাম

    আশার বুকে নাইবা দিলে
    বাঁধতে সুখের ঘর
    পাষাণ হিয়ার পাশে দিও
    একটু গড়তে বালুচর।
    কোমল বুকের উষ্ণ ছোঁয়া
    নাইবা দিলে মোরে
    শীত বসন্তের কোকিল হয়ে
    হাওয়ায় গেলে উড়ে।
    চলার পথে নাইবা হলে
    এই দুনিয়ার সাথী
    কুড়িয়ে নেওয়া তোমার স্মৃতি
    সব হয়েছে গীতি।
    নাইবা দিলে প্রেম-প্রীতি
    এই জগতে আর
    জ্যোৎস্না র…Read More

    7
    2 Comments
    • প্রেম এক ঈশ্বরিক আবেগের নাম। এর নানান মাত্রা। ভালো লাগলো।

    • “তোমায় নহে সেই হাসিকে
      আজো ভালোবাসি।” এমনটা কি হতে পারে মুহূর্তটাকে ভালবেসে আগলে রাখি এক অপরিচিত মানুশটাকে? আপনার লেখাগুলো সত্যি খুব ভালো লাগে। এই পাঠকের ভালবাসা নেবেন।

  • ছাড়পত্র চাই
    মোঃতওহিদুল ইসলাম

    হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
    অশান্ত পৃথিবীতে কিছু বিশুদ্ধ প্রেম পাঠাও
    কষ্টনদীর প্রবাহমান তীব্র গতির সর্বনাাশী স্রোত
    মনুষ্যত্বের কল্যাণে আপন মহিমায় একটু থামাও।
    হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে বেহায়াপনার উন্মুক্ত জানালা রুদ্র করে দাও
    মানুষ পশুর ক্রিয়াকর্মে পরিবর্ত আনয়ন…Read More

    6
    1 Comment
  • সময়ে না এলে
    মোঃতওহিদুল ইসলাম

    আপন ভেবে ফুলটা দিলাম
    বন্ধু আজি তোমাকে
    পারো যদি সময় করে
    দেখে যেও আমাকে।
    ফুলের কাঁটার লাগবে ছোঁয়া
    আর করোনা এমন ভয়
    ফুলের সুবাস নিতে হলে
    কষ্ট খানিক সইতে হয়।
    আজকে না হয় তোমার চোখে
    আমি বিষম মন্দ
    ক্ষমা করো অতীত ব্যথা
    ভুলে দ্বিধা দ্বন্দ্ব।
    আর হবেনা তোমার সাথে
    কুঞ্জবনে সেই দেখা
    শেষ…Read More

    7
    2 Comments
    • খুব সুন্দর লাগল , ছন্দ আর অন্তমিল – আপনার তো দারুন হাত। সর্বোপরি, মিষ্টি আবেগ অনুভূতি বয়ে যেতে থাকে লেখাটার মধ্যে দিয়ে। অনাবিল সুন্দর লেখা।

    • I really liked this one. Your words are beautiful. Thank you for sharing.

  • ছড়া
    মোঃতওহিদুল ইসলাম

    আলোর পথে দীক্ষা নেবো
    শিক্ষা নিয়ে আমি
    দুর্নীতির মূল ছিন্ন করে
    সাজাবো এই ভূমি।
    পেশি শক্তি বাহুর জোর
    সকল কিছু ভুলে
    পরম মায়ায় গরিব দুখী
    টেনে নেবো কোলে।
    যে মনেতে হিংসার অনল
    দিনে রাতে জ্বলে
    প্রেম পুষ্পে গড়বো সেথা
    হাসি খুশির ছলে।
    অশ্রু ভেঁজা চোখ মুছে
    মধুর স্বপন এঁকে
    স্নিগ্ধ হাসি ছড়িয়ে দেব
    সভ্যতার ঐ…Read More

    2
    1 Comment

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar