Profile Photo

Tayba HoqueOffline

  • taybahoque
  • Profile picture of Tayba Hoque

    Tayba Hoque changed their profile picture

  • Profile picture of Sayed Mohammad Farid
    Profile Photo
    Sayed Mohammad Farid
    @sayedmohammadfarid
  • শুন্যের পূর্ণতা
    তাইবা হক

    শুন্যতার আবেশ,
    গোগ্রাসে গিলে খাচ্ছে আমায়;
    ছদ্মবেশের মায়ায় আজ অন্ধ হয়েছি তাই!

    মৃত্যুকে আজ আলিঙ্গন করতে
    নেই কোন ভয় আমার;
    বাঁচার ইচ্ছে খুব হিন হয়ে গেছে তাই!

    রঙিন দুনিয়ার রঙিন স্বপ্ন;
    ফিকে হবে সব একদিন!
    আমার স্বপ্ন গুলো নাহয়
    ফ্রেমে বন্দি হয়ে থাক কোনো একদিক!

    5
    7 Comments
    • শূন্যতার ভেতরেও বেঁচে থাকার ইচ্ছেটুকু আবার ফিরে আসুক, রঙিন স্বপ্নগুলো ফ্রেমে নয়, জীবনেই ফুটুক…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে খুব অন্যরকম একটা বিষণ্ণতা অনুভব করলাম। একদম হৃদয়ের ভেতর থেকে লেখা কথাগুলোর জন্য ভালোবাসা রইল।

    • স্বপ্ন গুলো ফ্রেমে বন্ধি হয়ে থাকবে।

    • মন খারাপের কথাগুলো সুন্দরভাবে লিখেছেন। আশা করি, এই শূন্যতার মাঝেও নতুন কোনো আলো খুঁজে পাবেন।

    • কবিতা বাস্তবতার কিছু চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে ধন্যবাদ কবি।

    • আপনার এই লেখাটিতে এক গভীর বিষণ্ণতা আর নিস্তব্ধতার অনুভূতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পাঠককে এক মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াতে বাধ্য করে। মনের গহীন কোণের এই অনুভূতিগুলোকে আরও গভীরভাবে তুলে ধরার জন্য আপনি চাইলে আবেগের পাশাপাশি বাস্তব কোনো ছোট চিত্রকল্প যোগ করার কথা ভেবে দেখতে পারেন।

  • অঝোর ধারার বৃষ্টি,
    চাইলেই কি তা বন্ধ হয়?
    কিন্তু বন্ধ করতে হয়!
    জোর করে হলেও!!
    বিস্তৃর্ণ মরুভূমির খাঁ খাঁ অঞ্চলে;
    মরীচিকাই শুধু সুন্দর হয়!!!

    _______________তাইবা হক

    4
    9 Comments
    • কবিতার ভাষা বড্ড কঠিন! আমার এই লো প্রসেস ব্রেইনের বোধগম্যতার বাইরে 🧠

      • খুব বেশি সহজ হলে যে মানুষ কবির মন পড়তে শুরু করবে!

      • পাঠক তো চায়ই কবির ভাষা বুঝতে। নিজেদের ভাষাগুলোর প্রকাশটাও যেন কবিদের থেকেই আসে! 🙂

    • জীবন সবসময় নিজের মতো চলে না, জোর করে হলেও মনকে শক্ত করতে হয়…………

    • ‘মরীচিকাই শুধু সুন্দর হয়’—এই চমৎকার পঙক্তিটিতে জীবনের এক গভীর ও বিষণ্ণ সত্যের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী; আপনি এভাবেই নিরন্তর লিখে যান, আপনার লেখনী আমাদের মুগ্ধতা ছড়িয়ে দিক।

    • অশ্রুর বন্যা থামালেও মরীচিকার মতো শূন্যতা হৃদয়ের তৃষ্ণা মেটাতে পারে না…..🤍🖤

    • Tayba Hoque, আপনার এই বৃষ্টির উপমা আর মরীচিকার কথাগুলো একদম মনের ভেতর দাগ কেটে গেল।

    • অঝোর ধারায় বৃষ্টি।

    • ভালো লাগলো

  • তোমার দু’হাত জুড়ে আজ কবিতা লিখা,
    মেহেদির মত রং আজ সারাবেলা;
    স্বপ্নের ছোয়া লেগেছে যেন আজ চাঁদে,
    তবুও চাঁদ আজ অনেক দূরে!
    ________________তাইবা হক

    4
    7 Comments
    • রাত, জোছনা, মেহেদি আর কবিতা—সব মিলিয়ে একদম পরিপূর্ণ একটা আবেগ।

    • আপনার শব্দগুচ্ছে মিশে থাকা চাঁদের প্রতি এই আকুলতা যেন গভীর রাতের নির্জনতাকে স্পর্শ করে ছুঁয়ে যায়, তাই আরও কিছুটা গভীরতা যোগ করতে চাইলে অনুভূতির সঙ্গে প্রকৃতির কোনো উপমায় চাঁদকে আরও খানিকটা কাছে টেনে আনতে পারেন, আপনার এই সুন্দর প্রয়াসটি হৃদয় ছুঁয়ে গেল।

    • স্বপ্নের রঙে হাত ভরে উঠলেও প্রিয়তমের দূরত্বে পূর্ণতার চাঁদ অধরাই থেকে যায়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি। শব্দের বুননগুলো ভীষণ সুন্দর আর সহজভাবে ফুটে উঠেছে। আপনার এই সুন্দর লেখার রেশ ধরে অন্য সবার লেখাতেও লাইক বা কমেন্ট করে একটু সক্রিয় থাকলে পুরো গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠবে।

    • চাঁদ কেন দূরে আছে তাকে সামনে নিয়ে আসুন।

  • হৃদপিন্ডের শব্দ নয়;
    যেন ঘোড়া দৌড়ের শব্দ!
    এ যেন চলতি ফিরতি এক যন্ত্রের নামান্তর!
    আচমকা ভেঙ্গে চুরে সব স্থির হয়ে
    ফের তবু মিলেমিশে রয় অন্তরালে!

    ____________তাইবা হক

    4
    7 Comments
    • অস্থির হৃদয়ের ছুটে চলা শব্দের আড়ালেই নীরবে জেগে থাকে ভাঙা অনুভূতির অন্তরঙ্গ সুর…..🤍🖤

    • আপনার কবিতার “আচমকা ভেঙ্গে চুরে সব স্থির হয়ে” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, আসলে কি আমাদের আবেগগুলোও কি মাঝেমধ্যে এভাবেই থমকে যায়?

    • “হৃদপিন্ডের শব্দ নয়; যেন ঘোড়া দৌড়ের শব্দ!”— ভেতরে জমে থাকা তোলপাড়টা কী দারুণভাবে তুলে ধরলেন!

    • Tayba Hoque, হৃদস্পন্দনের এই ছন্দময় প্রকাশভঙ্গি এবং যন্ত্রের সঙ্গে জীবনের তুলনামূলক চিত্রটি সত্যিই খুব গভীর ও হৃদয়স্পর্শী। আমাদের এই প্ল্যাটফর্মে অন্য লেখকদের সৃষ্টিতে নিয়মিত ভালোবাসা ও মন্তব্য প্রকাশ করে আমাদের এই শিল্পমনা আড্ডাটিকে প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

    • এটাও এক যন্ত্র, থেমে গেলে সব শেষ হয়ে যাবে।

  • বৃষ্টিস্নাত
    তাইবা হক

    ধুয়ে মুছে যাক সব গ্লানি
    অঝোর ধারার এই বৃষ্টিতে!
    মুছে যাক সব দুঃখ দৈন্য
    ছেয়ে যাক মিষ্টি সুবাসেতে!

    বৃষ্টির ফোঁটায় আছে যে সুখ
    মিলবে কোথা আর?
    অনুভবে আর মায়ায় মিলে
    কি হচ্ছে দেখ আজ!

    অবিরাম ধারার এই ঝুপঝুপ বৃষ্টিতে
    মনের ভাব ফুটে ওঠে সেই চিরচেনা রং তুলিতে!
    বৃষ্টির দোলা মিষ্টি হাওয়ায় মিলিয়ে
    বয়ে আনে এক অনাবিল আনন্দ।

    5
    8 Comments
    • আপনার লেখায় সহজ সরল মনের অনুভূতি সহজ সরল ভাষায় ফুটে উঠেছে।ভালো লাগলো। শুভ কামনা।

    • বৃষ্টির নির্মল পরশে মুছে যাক মনের সকল বিষাদ, জেগে উঠুক আনন্দের নবপল্লব…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল, বিশেষ করে “বৃষ্টির ফোঁটায় আছে যে সুখ মিলবে কোথা আর” লাইনটা দারুণ লেগেছে। বৃষ্টি নামলে এমনিতেই মনটা কেমন যেন আনচান করে, আর আপনার কবিতাটা যেন সেই অনুভূতির সাথে পুরোপুরি মিলে গেল। এমন চমৎকার একটা লেখা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • বয়সে আনে মনে অনাবিল আনন্দ বাহ।

    • আজ যদি একটু ঝুপঝুপ করে বৃষ্টি নামতো!

    • Tayba Hoque, আপনার ‘অবিরাম ধারার এই ঝুপঝুপ বৃষ্টিতে / মনের ভাব ফুটে ওঠে সেই চিরচেনা রং তুলিতে!’ এই চমৎকার পঙক্তিটি পড়লে মনে হয় যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা হৃদয়ের সব গ্লানি ধুয়ে এক পরম প্রশান্তি নিয়ে আসছে, তাই এই স্নিগ্ধ ও প্রাণবন্ত ছন্দের হাত ধরে আপনি লেখালেখির এই সুন্দর পথটি নিয়মিত চালিয়ে যাবেন বলে আশা রাখি।

    • বৃষ্টি নিয়ে দারুণ কবিতা 🥰

  • অচেনা আমি
    তাইবা হক

    আমি নিজেকেই চিনতে পারি না,
    তুমি কী করে চিনবে আমায়?
    যেখানে হৃদয়টাই নেই আর,
    সেখানে তুমি ভালোবাসা জুড়বে কোথায়?

    আমার হৃদয় আজ
    নিজেকেই ভাঙার খেলায় মেতেছে,
    টুকরো টুকরো হয়ে পড়ে থেকেও
    কেন যেন এখনো কিছু অনুভব বেঁচে আছে।

    কোথা থেকে আসে এই অনুভূতিগুলো;
    যাদের নাম আমি জানি না,
    যাদের চিনতেও পারি না,
    আবার…Read More

    2
    4 Comments
    • নিজের ভেতরে জমে থাকা অজানা অনুভূতির এই জটিল হিসাবটা খুব সহজ কিন্তু গভীর ভাষায় ফুটিয়ে তুলেছেন। দারুণ লিখেছেন!

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা আর ভালোলাগার অদ্ভুত মিশ্রণ তৈরি হলো, ভীষণ সুন্দর আর গভীর এক অনুভূতি ফুটে উঠেছে প্রতিটি কথায়।

    • নিজের অস্তিত্বের এমন গভীর দোটানা আর মনের গহীনে জমে থাকা অব্যক্ত অনুভূতির চমৎকার প্রকাশ ঘটেছে আপনার লেখায়, যা একই সাথে জীবনের জটিল গোলকধাঁধা ও একাকিত্বের চিরন্তন সত্যকে মনে করিয়ে দেয়, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত রাখুন।

  • জীবনের গল্প
    তাইবা হক

    কখনো মলিন, তো কখনো ধূসর;
    কখনো বিষণ্ণ, তো কখনো খুশিতে মুখর!
    কেউ বা দুস্থ, তো কেউ বা ধনী;
    কেউ বা অসুস্থ, তো কেউ বা সুস্থ!

    কোথাও যুবক টগবগিয়ে রণপথে ঘুরে;
    কোথাও আবার অলস পায়ে হেলতে দুলতে চলে!
    কোথাও বৃদ্ধ শক্ত-পোক্ত, এখনো খাটুনি খাটে;
    কোথাও আবার ধুকধুকিয়ে মরে!

    আছে কে-বা সুখে, যদি খুঁজি ফিরি তাকে?
    যদি না নিজের মনের সনে যুদ্ধ করে বাঁচে!

    1
    3 Comments
    • জীবনের বৈচিত্র্য আর বাস্তবতার চমৎকার প্রতিচ্ছবি। 👏

    • আপনার লেখাটা পড়ে জীবনের অনেকগুলো বাস্তব রূপ চোখের সামনে ভেসে উঠল, ভীষণ সুন্দর লিখেছেন আপনি!

    • Tayba Hoque, আপনার লেখার “কোথাও যুবক টগবগিয়ে রণপথে ঘুরে” লাইনটি দারুণ জীবন্ত ও ছন্দময়, তাই জীবনের এমন বৈচিত্র্যময় রূপগুলোকে আরও বিস্তারিত বর্ণনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলে আপনার সৃজনশীলতা আরও দীপ্ত হয়ে উঠবে।

  • Profile picture of Tayba Hoque

    Tayba Hoque changed their profile picture

    2
    1 Comment
  • বৃষ্টিস্নাত
    তাইবা হক

    ধুয়ে মুছে যাক সব গ্লানি
    অঝোর ধারার এই বৃষ্টিতে!
    মুছে যাক সব দুঃখ দৈন্য
    ছেয়ে যাক মিষ্টি সুবাসেতে!

    বৃষ্টির ফোঁটায় আছে যে সুখ
    মিলবে কোথা আর?
    অনুভবে আর মায়ায় মিলে
    কি হচ্ছে দেখ আজ!

    অবিরাম ধারার এই ঝুপঝুপ বৃষ্টিতে
    মনের ভাব ফুটে ওঠে সেই চিরচেনা রং তুলিতে!
    বৃষ্টির দোলা মিষ্টি হাওয়ায় মিলিয়ে
    বয়ে আনে এক অনাবিল আনন্দ।

    4
    5 Comments
    • আপনার কবিতার “মনের ভাব ফুটে ওঠে সেই চিরচেনা রং তুলিতে” লাইনটা একদম মনের মতো হয়েছে, অঝোর বৃষ্টির দিনে এমন লেখা সত্যিই খুব দারুণ লাগে।

    • সবার জীবনে অনাবিল আনন্দ বয়ে আনুক সেই কামনায়।

    • Tayba Hoque, আপনার লেখায় বৃষ্টির যে স্নিগ্ধ রূপটি ফুটে উঠেছে তা সত্যিই প্রশান্তিদায়ক, তবে প্রতিটি পঙক্তির ছন্দ ও মিলের সামঞ্জস্য বজায় রাখলে এই অনুভূতির প্রকাশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমার মনে হয়।

    • বৃষ্টির নির্মল ধারা মুছে দিক জীবনের সব গ্লানি, মনের আকাশ ভরে উঠুক অনাবিল আনন্দের সুবাসে……🖤🖤

Skip to toolbar