Profile Photo

Tayba HoqueOffline

  • taybahoque
  • Profile picture of Tayba Hoque

    Tayba Hoque

    • 1 month, 2 weeks ago

    বৃষ্টিস্নাত
    তাইবা হক

    ধুয়ে মুছে যাক সব গ্লানি
    অঝোর ধারার এই বৃষ্টিতে!
    মুছে যাক সব দুঃখ দৈন্য
    ছেয়ে যাক মিষ্টি সুবাসেতে!

    বৃষ্টির ফোঁটায় আছে যে সুখ
    মিলবে কোথা আর?
    অনুভবে আর মায়ায় মিলে
    কি হচ্ছে দেখ আজ!

    অবিরাম ধারার এই ঝুপঝুপ বৃষ্টিতে
    মনের ভাব ফুটে ওঠে সেই চিরচেনা রং তুলিতে!
    বৃষ্টির দোলা মিষ্টি হাওয়ায় মিলিয়ে
    বয়ে আনে এক অনাবিল আনন্দ।

    4
    5 Comments
    • আপনার কবিতার “মনের ভাব ফুটে ওঠে সেই চিরচেনা রং তুলিতে” লাইনটা একদম মনের মতো হয়েছে, অঝোর বৃষ্টির দিনে এমন লেখা সত্যিই খুব দারুণ লাগে।

    • সবার জীবনে অনাবিল আনন্দ বয়ে আনুক সেই কামনায়।

    • Tayba Hoque, আপনার লেখায় বৃষ্টির যে স্নিগ্ধ রূপটি ফুটে উঠেছে তা সত্যিই প্রশান্তিদায়ক, তবে প্রতিটি পঙক্তির ছন্দ ও মিলের সামঞ্জস্য বজায় রাখলে এই অনুভূতির প্রকাশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমার মনে হয়।

    • বৃষ্টির নির্মল ধারা মুছে দিক জীবনের সব গ্লানি, মনের আকাশ ভরে উঠুক অনাবিল আনন্দের সুবাসে……🖤🖤

Skip to toolbar