-
অচেনা আমি
তাইবা হকআমি নিজেকেই চিনতে পারি না,
তুমি কী করে চিনবে আমায়?
যেখানে হৃদয়টাই নেই আর,
সেখানে তুমি ভালোবাসা জুড়বে কোথায়?আমার হৃদয় আজ
নিজেকেই ভাঙার খেলায় মেতেছে,
টুকরো টুকরো হয়ে পড়ে থেকেও
কেন যেন এখনো কিছু অনুভব বেঁচে আছে।কোথা থেকে আসে এই অনুভূতিগুলো;
যাদের নাম আমি জানি না,
যাদের চিনতেও পারি না,
আবার উপেক্ষাও করতে পারি না?তারা কি ঘৃণা?
নাকি ভালোবাসার কোনো অবশিষ্ট ছায়া?
কেন তারা আমাকে
নিজেকে ঘৃণা করতেও দেয় না,
আবার ভালোবাসতেও শেখায় না?আমি শেষ করতে পারি না,
আবার দূরেও চলে যেতে পারি না।
শুধু দাঁড়িয়ে থাকি
এক অদৃশ্য প্রান্তের কিনারায়,
যেখানে প্রতিটি মুহূর্ত
আমাকে একটু একটু করে নিঃশেষ করে!কখনো মনে হয়,
যদি এত দূরে চলে যেতে পারতাম;
যেখানে কোনো চোখ আমাকে খুঁজে পেত না,
কোনো কণ্ঠ আমার নাম ধরে ডাকত না,
কোনো স্মৃতি পিছু নিত না!শুধু হারিয়ে যেতাম—
নিজের কাছ থেকেই,
চিরতরে।তবু কেন জানি
এই ভাঙা হৃদয়ের কোনো এক কোণে
একটি ক্ষীণ আলো এখনো জ্বলে—
যে আলোকে আমি চিনতে পারি না,
নিভিয়েও দিতে পারি না।4 Comments -
Friends
MAHMUD HAYAT
@mahmudhayat1
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
মেহেদী মারুফ
@maruf1
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Sourav-Roy
@sourav-roy
শারমিন আক্তার
@sarmin
ফারহান সীমান্ত
@melbetkhan


নিজের ভেতরে জমে থাকা অজানা অনুভূতির এই জটিল হিসাবটা খুব সহজ কিন্তু গভীর ভাষায় ফুটিয়ে তুলেছেন। দারুণ লিখেছেন!