-
বিষাক্ত সাপের বিষের মতো_
টগবগ করে ফোটে আমার রক্তে
তোমাকেই পাবার বিষাক্ত বাসনা।
কামনার আকাশে মেঘাচ্ছন্ন চাঁদ যেনো_
এক চিলতে উঁকি দিয়েই ফের পালিয়ে যায়
চঞ্চলা হরিনীর মতো।গাছের পাতাগুলো শিরশিরিয়ে কাঁপিয়ে দিয়ে_
চড়চড় শব্দ তোলে অনুভূতিহীন কাকরগুলো।
কিন্তু
পড়ে থাকে ঠিকই অব্যক্ত অভিমানী স্বপ্নের মতো।দিবা-নিশি-ভোরে ।
শুধুই…Read More7 Comments-
@drako Shajib thanks a lot for reading my all the sentences
-
একা…
নিস্তব্ধ…
আঁধার…
কালো…
অমাবস্যা…
চাঁদ…
মেঘ…
বাতাস…
আমি…
আমিই…
আমার মতো…অচেনা আমি
আমারই শহরে7 Comments -
ভালোবাসার রং কোনটা!
কষ্টের রং কোনটা!
ব্যাথার রং কোনটা!
বেদনার রং কোনটা!
সব এলোমেলো হয়ে যাচ্ছে যে!
পাগল হয়ে যাচ্ছি নাকি!
অবশ্য লোকে তাই বলে!সে কি নীল!
অচেনা আমি
আমারই শহরে5 Comments -
বিদ্রোহী !!!……….. and
Rehana Akter are now friends
-
বিদ্রোহী !!!……….. and
Fazilatun Nesa are now friends
-
ভালোবাসা….
ভোর হয়ে যায়।
পাখিরা কলরবে মেতে উঠে।
উড়ে উড়ে যায় সুখের সন্ধানে।
ভালোবাসার অভিলাশ নিয়ে।
হারিয়ে যায় নীল সীমান্তে।
দূর দূরান্তে।
মেঘের ডানা ছুঁয়ে ছুঁয়ে।মানুষ…..
এক ভয়াবহ প্রাণী।
কখন যে তার ভালো লাগে।
কখন যে সে ভালোবাসে।
নিজেই জানেনা।
আবার কারো ভালোবাসা গুমরে গুমরে মরে।
না বলা ব্যাথায় জর্জরিত…Read More8 Comments -
আয়ু থাক নেশায় বিভোর
থাকুক বাসনা সারা দেহে,
ঝরার আগেই তুমি হাতটি মেল,
পতনের আগে শুধু জানিয়ে দিও
এ তোমার ভুল সাধ,ভুল বাসনা।অচেনা তুমি
আমারই শহরে1 Comment -
রাতের আকাশ টা তাও নিয়ে আসে এক সুবিশাল সকাল।
তুমি তো আনলে না কিছুই।
এতদিন পরে এলে
দিয়ে গেলে বিস্তৃত মরুমির মতন কষ্ট
যার কোনো শেষ নেই।অচেনা আমি
আমারই শহরে2 Comments -
ভেবেছিলাম জীবনে যদি ভালোবাসা নাই আসে এই জীবনটাই তো ব্যার্থ।
আর ভালোবাসা এসে আমাকেই ব্যার্থ করে দিলো।
আসলে এ একটা অভিশাপের মতন।
নিরন্তর।
যার কোনো শেষ নেই।
মৃত্যুর পূর্ব পর্যন্ত জ্বলতে থাকে বুকের ভিতর।
তুষের আগুনের মতন।
ভাল্লাগেনা —অচেনা আমি
আমারই শহরে5 Comments -
আমায় ভালোবাসবে!
হাহাহাহাহা।
মনে রেখো অভাব আমার ঘরের ছাউনী।
শার্ট টাও ছেড়া।
লুঙ্গির কোঁচা তে আছে গিট্টু।
ভুলে যেও না আমি কাজ করে খাই
দিন মজুরের মতন।
কিন্তু আমি একজন উচ্চাভিলাষী কারিগর।
আমি কাজ করি মানুষের মৌলিক তিন অধিকার নিয়ে।
হ্যাঁ আমি এখনও মানুষ হয়ে বেচেঁ আছি।
আমি স্বপ্ন দেখি মাটি খুরবার।
মাটি খুঁড়ে মাটির গল্প আবিষ্কার করবার।…Read More5 Comments -
নিস্তব্ধ রাতে।
নির্ঘুম আমি।
কালি পরা দু নয়নে ভাবি।
বড্ড ক্লান্ত আমি।
শ্রান্ত আমি।
তোমায় খুঁজতে খুঁজতে আজ আমি সত্যি ক্লান্ত।
তোমার ভালোবাসায় ক্লান্ত আমি।
একটু বিশ্রাম নিতে চাই।
একটু ঘুমাতে চাই।
শান্তির নির্নিমেষ ঘুম।
ঘুম না ভাঙ্গা ঘুম।অচেনা আমি
আমারই শহরে4 Comments -
আমার বসন্ত আছে
আমার কোকিল আছে
শুধু কৃষ্ণচূড়া নেই।অচেনা আমি
আমারই শহরে5 Comments -
শুরু হয়ে গেছে
আরেকটা নির্ঘুম রাত্রির প্রথম প্রহর।
জানি তুমিও নির্ঘুম রাত্রি পোহাবে।
এক দুই তিন করে গুনবে প্রহর।তিন প্রহরের শেষ আলোয়
রূপালী কান্নায় চিক চিক করবে আখি।
অবশেষে ভাববে তুমি
রাত! পোহালো নাকি!অচেনা আমি
আমার শহরে4 Comments -
অসহ্য।
এই রাত।
নির্মম যন্ত্রণা।
একাকী আস্ফালন।
ব্যাথার আচ্ছাদন।
প্রতিদিন প্রতিক্ষণ।
ক্রুদ্ধ ঘুণ পোকা।
জর্জরিত।নিষ্ঠুর যন্ত্রণা।
একাকী ল্যাম্পপোস্ট।
আলোর বিভীষিকাময় চিৎকার।
প্রতিদিন প্রতিক্ষণ।
অবিবেচক অন্ধকার।
স্বার্থপর রাত্রি।অসহ্য।
এই রাত।
ক্লান্ত আমি।
নীল ব্যাথা।
ছুঁয়ে দেখতে পারতে।
অবাস্তব আমি।
অলীক কল্…Read More4 Comments -
অসংখ্য মানুষ।
ভিড়।
হারিয়ে যাওয়া।
একাকীত্ব।শ্বাস নিচ্ছি।
বেঁচেই আছি।
সত্যিই তো!শ্বাসপ্রশ্বাস বন্ধ।
মৃত্যু।
প্রচলিত প্রথা।
মৃত্যুর নিয়ম।
সত্যিই তো!তুমি।
আমি।
সবাই।
নেই তুমি।
বাস্তব সত্য।
অনুভূতি।
সত্যিই তো!তুমি।
চোখজোড়া।
হারিয়ে যাওয়া।
অনুভূতি।
অব্যাক্ত।
আজীবন।
সত্যিই তো!ভালোবাসা।
প্রশ্রয…Read More4 Comments -
কোথাও সুস্থতা নেই।
এ সময়ে শোষনের সুশোভন নামই সুস্থতা –
তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতীক।অচেনা আমি
আমারই শহরে3 Comments -
এসো আমার কাছে।
নির্বোধ বালিকা।
অসুস্থ্য হৃদয়ের এক বুক ভালোবাসা দেবো।
আকাশের মেঘ দেখেছ কি!
এক ফু দিয়ে উড়িয়ে দেবো
তোমার এক আকাশ সমান কষ্ট।
ব্যাথার অতল সাগরে এক ডুবে
তুলে এনে দেবো তোমায়
ভালোবাসার নীল মুক্ত।
কতটা ভালোবাসা রেখেছিলাম জমিয়ে।
শুধুই তোমাকে দেব বলে!
সব বেকার করে দিলে।
এখন তুমি নিজেই ছটফট করো
ভালোবাসার অভিপ্রায়ে।
ব্য…Read More3 Comments -
স্পর্শ কোরো না আমাকে-
আমার সবুজ আগুনে পুড়ে ছাড় খার হয়ে যাবে।
লুণ্ঠিত হয়ে যাবে তুমি
যদি আমার দৃষ্টিতে রাখো অপলক দৃষ্টি তোমার।
জানি, সেই স্পর্ধা তোমার নেই।
তোমার বুকে সঞ্চিত থাকা অনেক আবেগ।
নির্বোধ বালিকা।।সেই সবই যে পাথর!
অচেনা আমি
আমারই শহরে2 Comments -
বিদ্রোহী !!!……….. changed their profile picture
1 Comment
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।





আজকের তিনটি লেখা এক করলে এক অপূর্ণ ভালোবাসার পরিপূর্ণ কবিতা মনে হল। প্রেম পূর্ণতা পাক কবিতার মত। শুভ কামনা রইল।