• ​”অক্ষরের গন্ধ”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২৪শে সেপ্টেম্বর ২০২৬ ইং

    ​হরেনবাবুর পুরোনো বই বাঁধাইয়ের দোকানটায় ঢুকলেই একটা অন্যরকম গন্ধ পাওয়া যায়। শুষ্ক কাগজ, গম দিয়ে তৈরি আঠা আর একটুখানি ভেজা মাটির মিশ্র গন্ধ। শহরের চশমা পরা তরুণ লেখক অর্ক প্রায়ই এসে বসে থাকে এই দোকানে। ডিজিটাল ডিসপ্লের উজ্জ্বল আলোর মাঝে এই পুরোনো বইয়ের ঘ…Read More

    2
    9 Comments
    • ‘যা কিছু হারিয়ে যায়, তা কি সত্যিই মুছে যায়, নাকি কোনো কাগজের ভাঁজে চুপচাপ বেঁচে থাকে?’—এই চমৎকার লাইনটি আমার হৃদয়ে গভীর এক ভালোলাগার রেশ রেখে গেল। আপনার লেখায় পুরোনো কাগজের সেই অদ্ভুত ঘ্রাণ আর মানুষের আবেগের মিশেল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা সত্যিই প্রাণ জুড়িয়ে দেয়। এমন চমৎকার সৃজনশীল কাজ নিয়মিত গ্রুপে শেয়ার করুন এবং অন্যান্য সদস্যদের লেখ…Read More

      • নিশ্চয়ই!!! কেনোনা আমরা এখানে লিখি বাস্তবতার রসকস মিশিয়ে, পাঠকের মন জয় করার জন্য , তোমার মন যেহেতু জয় করেছি সেহেতু সবার মনই জয় করতে পারবো বলে এতোটুকুন বিশ্বাস বন্ধু, পাশে থেকো সবসময়ই! ধন্যবাদ ♥️♥️♥️

    • গল্পটি সুন্দর হয়েছে

    • অসাধারণ লেখক ভঙ্গি ❤️❤️

    • তুলটের পাতায় কালি নয়, অর্কের হারানো অনুভূতিই মায়ের মমতার আলো হয়ে ফিরে এলো…🖤

    • পুরোনো বই আর কাগজের গন্ধের এই গল্পটা পড়ে খুব মায়া লাগল। আপনার লেখাটি পড়ার সময় আমি যেন নিজেই সেই দোকানের পরিবেশে হারিয়ে গিয়েছিলাম।

  • অবুঝ বালিকা পদ্মা দিঘল
    কালো চোখের চাওনি।
    মন ভরা বিষ যত ভালবাসিস
    পারবি কি দিতে ছাউনি।
    ঘরের এপাড় ঘরের উপাড়
    ভালবাসা নিয়ে তারা
    মনে যদি না পাশ ভালবাসার টান
    পারবি কি হাল ছাড়া।
    দ্বি প্রহরে রাতে উঠে তুই
    হাসি মুখে নিলি ফাঁস।
    নিজেকে যে অভাগা নিজে না ভালবাসে
    তাকে ভালবাসলেই বাঁশ।
    হাফিজুর রহমান সাকিল

    3
    6 Comments
    • সুন্দর লিখেছেন

    • আপনার এই লেখাটিতে খুব সুন্দর ছন্দময় ভাব ফুটে উঠেছে, যা হৃদয়ের গভীর আবেগগুলোকে দারুণভাবে স্পর্শ করে। শেষের দিকের চিত্রকল্পটি বেশ সাহসী এবং বাস্তবধর্মী অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে আমার মনে হয়। নিজের ভাবনার জগতকে এভাবেই শব্দের মাধুর্যে ফুটিয়ে তুলুন, আমি আপনার পরবর্তী নতুন কোনো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।

    • অবুঝ চোখে ভালোবাসার বিষ, অথচ আশ্রয়হীন হৃদয় কি সত্যিই কারও ছায়া হতে পারে…🖤

    • Hafizur Rahman shakil, “নিজেকে যে অভাগা নিজে না ভালবাসে তাকে ভালবাসলেই বাঁশ” লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে। লেখার মধ্যে একটা অদ্ভুত বিষণ্ণতা আছে যা খুব সহজেই রিলেট করা যায়। আপনার এই ধরণের আরও লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।

  • আমি একটু জানতে চাই, এখানে লেখা লেখি দেওয়ার জন্য কি কোন Benefit আছে?

    চলুন সৃতির পাতায় যাওয়া যাক…

    “স্মৃতির পাতায়”

    তোমাকে লেখা শেষ চিঠিটা
    আজও পাঠানো হয়নি…
    কারণ সেখানে অভিযোগ ছিল না—
    ছিল শুধু আমার ভেঙে যাওয়ার গল্প।

    লিখেছিলাম—
    “তুমি ভালো থেকো….
    আমাকে ভুলে গেলেও সমস্যা নেই।”

    কিন্তু সত্যিটা ছিল অন্যরকম—…Read More

    1
    3 Comments
    • Zinnat ara Begum, “স্মৃতির পাতায়” লেখার প্রতিটি ছত্রে এক গভীর আবেগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, বিশেষ করে “আমি চেয়েছিলাম…. কখনো কোনো এক রাতে… হঠাৎ আমার কথা মনে পড়ে… তোমারও চোখটা একটু ভিজে উঠুক” কথাটি হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। এমন সংবেদনশীল লেখনি পাঠককে ভীষণভাবে নাড়া দেয়, তাই আপনি যদি আরও এমন অনুভূতির প্রকাশ ঘটিয়ে নিয়মিত লিখতেন তবে…Read More

    • না-পাঠানো চিঠির ভাঁজে ভালোবাসা হারায়নি, শুধু বাস্তবের অধিকার হারিয়ে স্মৃতির পাতায় আশ্রয় নিয়েছে…🖤

    • Zinnat ara Begum, “স্মৃতির পাতায়” লেখার এই লাইনটা ভীষণ ছুঁয়ে গেছে— “আমি চেয়েছিলাম, কখনো কোনো এক রাতে হঠাৎ আমার কথা মনে পড়ে তোমারও চোখটা একটু ভিজে উঠুক।” লেখাটা পড়তে বেশ ভালো লেগেছে, একদম বাস্তব জীবনের অনুভূতির কথা ফুটে উঠেছে। এই গ্রুপটা প্রাণবন্ত রাখতে মাঝেমধ্যে অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকার অনুরোধ রইল।

  • অরণ্যের শেষ প্রহর

    (অধ্যায় চৌদ্দ)
    মেঘদূত মাউন্টেন রিসোর্টের নির্মাণস্থলে বিস্ফোরণের পর কয়েকটা দিন যেন অস্বাভাবিক ধীর গতিতে কাটল। পাহাড়ের বুকের যে জায়গাটায় কয়েক সপ্তাহ আগেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিনের শব্দ শোনা যেত, সেখানে এখন বেশিরভাগ সময় জুড়ে থাকে এক ধরনের ভারী নীরবতা। ধ্বংস হয়ে যাওয়া কাঠামোর ওপর বৃষ্টির পানি জমে আছে, কোথাও ভাঙা কংক্রি…Read More

    3
    3 Comments
    • বিষণ্ন সুমন, পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা অরণ্যের নিস্তব্ধতা আর মানুষের তৈরি স্বপ্নের ভাঙন আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা পড়ে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে আপনার এই বাক্যটি— “কখনো কখনো প্রতিপক্ষকে নিজের হিসাবের ওজনের ভারেই ভেঙে পড়তে দিতে হয়”—অসাধারণ একটি দার্শনিক উপলব্ধির জায়গা তৈরি করেছে। আপনি চাইলে এমন গভীর আবেগপূর্ণ কাহিনী আরও নতুন নতু…Read More

    • রেজোয়ানের নীরব প্রতিরোধে প্রকৃতিই যেন নিজের অধিকার ফিরে পেল…🖤

    • আপনার লেখাটি পড়ে শেষ করতে করতে মনের মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করছে। পুরো গল্পটাতে পাহাড়ি পরিবেশ আর রেজোয়ানের নীরব লড়াইয়ের যে চিত্র আপনি এঁকেছেন, তা সত্যিই দারুণ। চমৎকার সমাপ্তির জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই!

  • বাবা
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    গোল আঁধার পাত্রে ঘুমিয়ে আছি!
    পৃথিবীর আলো চোখে না পড়তেই, বাবা আমার ঋণের বোঝার ভারী চাপে – দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
    একটু চড়া দামে, বেশি মূল্যে
    মা’কে মুক্তির খোলা নীল আকাশ উপহার দেবে –

    চলে যাবো আমি মনিবের অধীন!
    মা আমার ভেজা রক্তে রঙিন।
    শাল দুধে হবে না মুখ চামচ, কৌটার দুধে হবে ভূমিষ্ঠ নবীন –
    হবে শোধ লো…Read More

    4
    8 Comments
  • মুক্তোর আংটি

    ‘ভালোবাসার সংজ্ঞাগুলো কেমন যেন অসম্পূর্ণ।’
    কোনো এক আতেলের মন্তব্যে বাস্তবে ফিরলাম।

    লম্বা দুপুর।
    দুই ঘণ্টার লেকচার, তার মাত্র এক ঘণ্টা গেছে।
    বাইরে তাকিয়ে কাক দেখার চেষ্টা করছি।
    চোখ দুটো বারবার ঘুমিয়ে পড়তে চাইছে।
    টিচারের কান এড়িয়ে পেছনের সারিতে
    ফিসফাস আড্ডা চলছে।
    লর্ড বায়রন নিয়ে আগ্রহ আপাতত তলানিতে।

    আধো ঘুমেই কথাটা কানে এল—…Read More

    3
    7 Comments
    • শেষবার তার স্মৃতিতে শাড়ির আঁচলের ঢেউ ব্লাউজের নকশা, তার স্মৃতিকথায় এসব মনে রাখবে ।

    • সেঁজুতি, ‘রুপার আংটিতে বসানো মুক্তোর মতো মনে গেঁথেও গেল’—আপনার এই চমৎকার উপমাটি এক নিমেষেই পাঠকের মনের গভীরে আলোড়ন তুলে নেয়। সম্পর্কের জটিলতাকে আপনি যেভাবে সূক্ষ্ম অনুভূতি আর স্মৃতির ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আপনার এই লেখনশৈলী অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীল, তাই এমন সুন্দর সব লেখা নিয়মিত লিখে যাওয়ার প্রত্যাশা রইল।

    • ভালোবাসার মুক্তো হৃদয়ে গেঁথে থাকলেও একতরফা হলে তা অলংকার নয়, নিঃশব্দ ব্যথার স্মৃতি হয়ে থাকে…🖤

    • সেঁজুতি, আপনার লেখার এই অনুভূতির জায়গাটা খুব সুন্দর আর একদম বাস্তব জীবন থেকে নেওয়া মনে হলো।

  • সময় ব্যবস্থাপনা ও জীবনের মূল্য

    টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়, কিন্তু জীবন থেকে চলে যাওয়া একটি সেকেন্ডও আর ফিরে পাওয়া যায় না।

    আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ টাকার হিসাব খুব কড়াভাবে রাখে। পকেটে কত টাকা এলো, কত খরচ হলো, কত ব্যাংকে জমা রইল, সবকিছুর হিসাব থাকে। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান যে মূলধন সময়, তা কোথায় চলে যাচ…Read More

    2
    3 Comments
    • সময়কে যে আমানত ভাবে, তার জীবনই সার্থকতার আলোয় ভরে ওঠে…🖤

    • আপনার লেখাটি পড়ে অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম, বিশেষ করে সময়ের সঠিক ব্যবহারের দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বর্তমান সময়ে আমরা সবাই অজান্তেই স্ক্রল করতে করতে কতটা মূল্যবান সময় হারিয়ে ফেলি, তা আপনার কথাগুলো থেকে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এমন সচেতনতামূলক লেখাগুলো নিয়মিত শেয়ার করবেন, কারণ এতে আমাদের মতো তরুণরা অনেক কিছু শিখতে পারে।

    • শুধু টাকার কথা চিন্তা করলে হবে না জীবনটা যার আমানত তার জন্য সময় ব্যায় করা।

  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
    —ডালিয়া আল মীম
    বিকেলটা আজ কেমন যেন পুরোনো কোনো দুঃখের মতো ধীরে ধীরে পুকুরের জলে নেমে আসছে।ঘাটের সিঁড়িতে বসে দেখি, ক্ষেতের ওপারে বাতাস ধানের শীষ ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে—কাউকে কিছু না বলেই।
    জলের ওপর অস্তরাগের ম্লান আলো, অথচ সেই আলোতেও যেন দিনের শেষ ক্লান্তিটুকু লেগে আছে।দূরের গাছগুলো নিশ্চুপ দাঁড়িয়ে আছে; মনে হয়, তারা…Read More

    3
    4 Comments
    • কত সাবলীলভাবে বললেন এসব কথা ভালো লাগলো।

    • ডালিয়া আল মীম, আপনার এই লেখায় প্রকৃতির প্রতিটি ছবির সাথে এক অদ্ভুত বিষণ্ণতার ছোঁয়া দারুণভাবে ফুটে উঠেছে। পড়ার সময় মনে হচ্ছিল, আপনি সেই ঘাটের পাশে বসে ধীর স্থিরভাবে জীবনের গভীর সত্যগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এমন সাবলীল প্রকাশভঙ্গি বজায় রেখে আপনি সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভাবনা আমাদের সাথে শেয়ার করতে পারেন।

    • পুরোনো দুঃখের মতো নেমে আসা বিকেলে প্রকৃতিই যেন মানুষের নীরব বিষাদের আয়না হয়ে থাকে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম বিকেলের সেই শান্ত একটা আমেজ চোখের সামনে ভেসে উঠল। বিষাদ নিয়ে আপনার এই ভাবনাগুলো খুব গভীর আর সত্যি বলতে বড্ড বেশি আপন মনে হলো।

  • রাত্রির কাছে যে প্রশ্ন
    —ডালিয়া আল মীম
    নিভে-যাওয়া প্রদীপের পাশে রাত আজ বহুদূর পর্যন্ত জেগে আছে,
    জানালার বাইরে কৃষ্ণচূড়া—অন্ধকারের ভিতর নিজের ছায়া খুঁজে ফেরে।
    দূরের নদীটি যেন সময়ের মতো—বয়ে যায়, অথচ কোথাও পৌঁছায় না,
    আমি শুয়ে ভাবি—জীবন কি তবে কেবল হারিয়ে যাওয়ার পূর্বপ্রস্তুতি?
    একটি…Read More

    2
    7 Comments
    • ডালিয়া আল মীম, ‘আমি শুয়ে ভাবি—জীবন কি তবে কেবল হারিয়ে যাওয়ার পূর্বপ্রস্তুতি?’—এই লাইনটি ভীষণ গভীর এবং ভাবনার খোরাক জোগায়। আপনি শব্দের বুননে যে বিষণ্ণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য, তাই এভাবেই মনের কথাগুলো কলমে ধরে রাখুন।

    • নিভে যাওয়া রাতের নীরবতায় জীবন যেন অন্ধকারে মিশে যাওয়ার আগে এক শেষ প্রশ্ন হয়ে জেগে থাকে…🖤

    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লেগেছে— “দূরের নদীটি যেন সময়ের মতো—বয়ে যায়, অথচ কোথাও পৌঁছায় না।” জীবনের গভীর সত্যটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে পড়তে পড়তে হারিয়ে যাচ্ছিলাম। আপনার কি মনে হয় সব হারিয়ে যাওয়া মানেই কি শেষ, নাকি এর মাঝেও নতুন কোনো শুরুর ইঙ্গিত থাকে?

    • খুব সুন্দর লেখা, শব্দচয়ন দারুন

    • এভাবেই চলছে জীবন।

  • অন্ধকার জানালার ওপারে
    —ডালিয়া আল মীম
    নিদ্রাহীন রাত—জানালার কাচে জমে থাকে নক্ষত্রের ক্ষীণ নির্বাসন,
    দূরের গাছেরা যেন কোনো প্রাচীন শোকের ভাষায় দুলে যায়।
    অন্ধকার ঘরে শুয়ে দেখি—পাতার ফাঁকে চাঁদের ম্লান মুখ,
    মনে হয়, পৃথিবীও বুঝি একদিন সমস্ত আলো ভুলে যায়।
    নদীর বুক থেকে ভেসে আসে কুয়াশার নীরব দীর্ঘশ্বাস,
    শিউলির গন্ধে হঠাৎ…Read More

    2
    4 Comments
    • আপনার লেখায় প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ যেভাবে বিষণ্ণতার সাথে মিলেমিশে একাকার হয়েছে, তা এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কুয়াশার দীর্ঘশ্বাস বা শিউলির গন্ধের মাধ্যমে জীবনের ক্ষণস্থায়ী সত্যকে ফুটিয়ে তোলার ভঙ্গিটি অনেকটা বিষণ্ণ শরৎ সন্ধ্যার নিরিবিলি সুরের কথা মনে করিয়ে দেয়। আপনি এভাবে মনের গভীরে থাকা অনুভূতিগুলো আরো নিয়মিত কলমে তুলে ধরলে তা…Read More

    • অন্ধকারের ওপারেও সৌন্দর্য জেগে থাকে, শুধু তার নিঃশ্বাসে মিশে থাকে অনন্ত বিষাদের গন্ধ…🖤

    • ডালিয়া আল মীম, আপনার লেখাটা পড়লাম আর কেমন জানি অদ্ভুত এক বিষণ্ণতায় মনটা ভরে গেল। এমন সুন্দর করে অনুভূতির কথাগুলো গুছিয়ে লিখেছেন যে শেষ লাইন পর্যন্ত পড়ে থাকতে ইচ্ছে করছিল।

  • 2
    5 Comments
  • রাত ২.৩২.. গভীর রাত হতে হতে আরও মিনিট খানেক বাকি বৈকি। ঘুটঘুটে অন্ধকার চারপাশ নিস্তব্ধতা গ্রাস করছে যেনো। মাথায় কতশত স্মৃতি জড়ানো এই রাত বুঝি স্মৃতির পাতাগুলো উল্টিয়ে উল্টিয়ে পড়তে খুব পছন্দ করে?
    এইযে এক স্মৃতি মনে পড়ছে। অসীম নামটা এত সুন্দর লাগছে কেনো??..
    ( রুমিন)…..

    3
    6 Comments
    • Rumin, আপনার লেখনীতে গভীর রাতের নীরবতা আর স্মৃতির যে অপূর্ব মেলবন্ধন ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অসীমের কথা ভাবার এই সূক্ষ্ম অনুভূতিটুকু পাঠকদের মনে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দেয়, আপনি এভাবেই কলম চালিয়ে যান।

    • আপনার লেখা “মাথায় কতশত স্মৃতি জড়ানো এই রাত বুঝি স্মৃতির পাতাগুলো উল্টিয়ে উল্টিয়ে পড়তে খুব পছন্দ করে?” অংশটা পড়লাম, সত্যি খুব চমৎকার আর গভীর অনুভূতির বহিঃপ্রকাশ।

    • নিস্তব্ধ রাতের পাতায় স্মৃতিরা উল্টে যায়, আর ‘অসীম’ নামটি নীরব চাঁদের মতো হৃদয়ে জেগে থাকে…🖤

    • অসীম নামটা আসলেও সুন্দর ভাবছি আমার পরবর্তী নায়কের নাম হবে অসীম ।

  • সবুজের সমুদ্র—পাতায় পাতায় কৃষকের স্বপ্ন
    তুমুল সবুজ। সবুজের সমারোহ আর ভালবাসা। আমাদের মাঠের ছবি। এ যেন মাটির বুকজুড়ে বিছিয়ে রাখা এক বিশাল সবুজ চাদর। সারি সারি ধানের চারা বাতাসের মৃদু স্পর্শে দুলছে—কখনো একসঙ্গে, কখনো আলাদা আলাদা; অথচ তাদের গন্তব্য এক। এই সবুজের ভেতরেই লুকিয়ে আছে বাংলার কৃষকের স্বপ্ন, ঘামের গল্প আর ভবিষ্যতের আশ্বাস…Read More

    2
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম গ্রামের সেই চিরচেনা সবুজ ধানের মাঠের কথা মনে পড়ে গেল। কৃষকের এই পরিশ্রম আর স্বপ্নের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন আপনি। সত্যিই, আমাদের এই মাটির গন্ধ আর সবুজের মাঝে এক অদ্ভুত শান্তি জড়িয়ে আছে।

    • আপনার এই লেখাটিতে “ভোরের শিশিরে ভেজা পাতাগুলো যখন সূর্যের আলোয় ঝিলমিল করে, তখন মনে হয় প্রকৃতি নিজ হাতে লিখে চলেছে সবুজ অক্ষরের কোনো মহাকাব্য”—অংশটি অসম্ভব সুন্দর ও প্রাণবন্ত, তাই এই চমৎকার অনুভূতির ধারাটি বজায় রেখে আপনি ভবিষ্যতে আরও এমন স্নিগ্ধ সব কথা আমাদের উপহার দেবেন বলে আশা রাখছি।

  • মেঘের নাট্যশালা
    —চিন্তাতরঙ্গিনী

    মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল,
    যখনই আসে পাগল করে, মন করে রঙিন।
    কখনো লালচে, কখনো নীলচে আবার কখনো কালচে,
    কখনো আবার ধূসর রঙে মলিন মলিন করছে।
    সাদা মেঘের ভেলা নিয়ে কখনো রোদে দোলে,
    ভেসে ভেসে নিয়ে যায় কল্পনার এক আদলে।
    মেঘ এলে ঝড় ওঠে, পরে ঝুম বৃষ্টি,
    ঝিরঝিরি কি টাপুরটুপুর কি এক অনাসৃষ্টি।
    ঋতুর পর…Read More

    1
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখা ‘মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল’ লাইনটা পড়লাম, সত্যি খুব দারুণ আর মায়াবী একটা অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।

    • চিন্তাতরঙ্গিনী, মেঘের রঙের বদল আর বৃষ্টির ছন্দের যে রূপ আপনি ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে এক অদ্ভুত মায়াবী জগতে নিয়ে গেল। শব্দের এই চমৎকার খেলায় আপনার কল্পনাশক্তি আরও উজ্জ্বল হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

    • মেঘের রঙমঞ্চে ঋতু, বৃষ্টি আর কল্পনা মিলে মনকে এক অনন্ত নাটকের দর্শক করে তোলে…🖤

  • স্বাক্ষর
    —চিন্তাতরঙ্গিনী

    এক স্বাক্ষর,
    নাম তার সেখানে ছিল যে নিখোঁজ,
    বলি কে দেখে পাবে এখানে নামের খোঁজ!
    উনি শুনে, দেখলেন, হাসলেন, মজে গেলে কাজে,
    আমিও কাজ সেরে উঠে এলাম চলে।
    মাস খানেক পর আবার এলো স্বাক্ষরের দিন,
    এবার উনি আপনি এসে জিজ্ঞেস করলেন,
    উন্নতি কি হয়েছে নাকি এখনো নিখোঁজ নাম?
    আমি দেখি আত্মভোলা সব গেছি ভুলে,
    এ নিয়ে ভা…Read More

    1
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, ‘স্মরণ এলো নাম তার খুঁজেছিলাম প্রথম দিনে’ – এই লাইনটা পড়ে বেশ অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর। জীবনের ছোট ছোট ভুলে যাওয়া মুহূর্তগুলো এভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে একদম নিজের মতো মনে হলো।

    • চিন্তাতরঙ্গিনী, “উন্নতি কি হয়েছে নাকি এখনো নিখোঁজ নাম?”—এই সহজ প্রশ্নটির মাধ্যমে আপনি যে গভীর বিস্মৃতির বেদনা ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই হৃদয়স্পর্শী। অন্য সদস্যদের লেখাগুলোয় নিয়মিত ভালোবাসা আর মন্তব্য ছড়িয়ে দিন, যাতে আমাদের এই সুন্দর আড্ডাঘরটি সবসময় প্রাণবন্ত থাকে।

    • নাম হারালেও সময়ের খাতায় কিছু স্বাক্ষর নীরবে অমোচনীয় হয়ে থেকে যায়…🖤

  • হুঁশ
    —- চিন্তাতরঙ্গিনী
    ফুল হয়ে বড় হয়ে গেছে ভুল,
    ভুল করে মোর হারিয়েছে কূল।
    কূল হারিয়েও হারায়নি মূল,
    মূল থেকে বারবার হয়ে যাই ফুল।

    1
    5 Comments
    • চিন্তাতরঙ্গিনী, লেখাটা পড়ে বেশ অদ্ভুত এক ঘোর কাজ করছে মনের ভেতর। জীবনের ভুল আর মূলের যে সমীকরণ আপনি দেখালেন, তা সত্যি দারুণ লাগলো। শব্দের এমন মায়া মাখানো গাঁথুনি বেশ ভালোভাবেই ছুঁয়ে গেল।

    • শব্দের গভীর গাঁথুনিতে ফুটে ওঠা এই ছন্দময় প্রকাশভঙ্গিটি আপনার মনের অনুভূতিগুলোকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ফুল এবং ভুলের এই চমৎকার খেলাটি বেশ মুগ্ধ করেছে, চাইলে আপনি শব্দচয়নের ক্ষেত্রে আরও নতুন কিছু রূপক নিয়ে নিরীক্ষা করে দেখতে পারেন। আপনার লেখনীর এই ছন্দময় ধারাটি এভাবেই অব্যাহত থাকুক এবং আগামীতে আরও সুন্দর সব লেখা উপহার দেবেন এই প্রত্যাশা রইল।

    • ভুলের স্রোতে কূল হারালেও মূলের টানে মানুষ বারবার নতুন ফুল হয়ে ফুটে ওঠে…🖤

  • 1
    1 Comment
  • Load More Posts
Skip to toolbar