-
========================স্বপ্নীল কারাগার==========================
লেখক ঃ নাদিম হোসাইন।।
পর্ব নাম্বার ০৫
——————————————————————————————————————লোকমান সাহেব আজ তিনদিন চারদিন পর অফিসে আসলো । কিন্তু অফিসে আসাতে আরো বেশি ক্লান্ত মনে হচ্ছে। সে তাই দুপুরে বাসায় চলে যাবার জন্যে গাড়ি বের করতে বললেন। ঢাকা শহরের রাস্তায় প্রচন্ড জ্যাম আর পড়েছেও প্রচন্ড গরম। তার ওপরে ভর দুপুর। রোদের মাত্রাটাও যেন আজকে অনেক বেশি। লোকমান সাহেব বাহিরে তাকালেন। গাড়ির গ্লাস বন্ধ। তার ওপরে আবার জ্যাম লাগলে অনেক ভিক্ষুক দৌড়ে আসে তাই তিনি গ্লাস বন্ধ করে রেখেছেন। তিনি দেখছেন দুটো বাচ্চা শিশু ফুটপাতে বসে গল্প করছে। তাদের শরীরে শুধু ময়লা দুটো হাফ প্যান্ট। দেখলেই মনে হবে কয়েক বছর প্যান্টটা ধোয়া হয়নি এবং শিশু দুটি উদোম। একজন অন্যজনের কান ধরে আবার অন্যজন তার নাক ধরে। তারপর যে কি হাসি। লোকমান সাহেবের এই খেলাটা খুব ভালো লাগলো। তিনি মুগ্ধ হয়েই দেখছিলেন বাচ্চা দুটির খেলা। তার মাথাটা আবার ব্যথা শুরু করল। সে একটু হেলান দিয়ে বসেন এবং চোখটা বন্ধ করলেন।
অবশেষে জ্যাম ছুটল গাড়ি ছুটেছে। গাড়ি ছুটছে যেন তার নিজের গতিতে। কেমন যেন অন্যরকম লাগছে। তার বুকের ভিতর কেমন যেন অস্থিরতা বেড়ে চলছে। কেন যেন তার ইচ্ছে করছে বাহির একটু তাকাতে। তিনি চোখ খুললেন এবং বাহিরে তাকালেন। তিনি দেখছেন অনেকগুলো মেয়ে বসে কাঁদছে। তিনি আরো দেখলেন, মেয়েরা সবাই একই পোশাক পরা এবং তারা সবাই লাইন ধরে বসে কান্না করছে।তিনি ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। তারপর তিনি গাড়ি থেকে নামলেন। তার কেমন যেন অস্থিরতা বেড়েই চলছে। তিনি সাতপাঁচ না ভেবে সামনের দিকে অগ্রসর হলেন এবং খুবই ধীর গতিতে সামনে এলেন। তিনি মেয়েগুলোর সামনে গেলেন এবং যারা কান্না করছিল তাদের মধ্য থেকে একজনকে জিজ্ঞাসা করলেন, খুবই ভীত কন্ঠে,,
=> আচ্ছা…আপনার এখানে বসে কাঁদছেন কেন??
মেয়েটা কোন উত্তর দিলেন না শুধু হাত নাড়িয়ে সামনে দেখালো। লোকমান সাহেব সামনের দিকে তাকালেন। তিনি দেখলেন সামনে প্রচুর মানুষ। খুবই ভিড় এবং সবাই মেয়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল রাস্তাঘাটে একটা গাড়িও নেই। সম্পূর্ণ ফাঁকা।। তিনি ধীরে ধীরে সামনে অগ্রসর হলেন। তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাগুলো সরে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে আরো সামনে অগ্রসর হলেন। তার অস্থিরতা আরো বেড়ে চলছিল। তারপর তিনি সামনে গিয়ে যা দেখলেন,, তা অত্যন্ত বিশ্রী একটি বিষয়। একটা মেয়ের চোখ দিয়ে রক্ত ঝরছে এবং সে সম্পূর্ণ উলঙ্গ। তার শরীরে কোন প্রকার জামা বা কাপড় নেই।। লোকমান সাহেব বলে উঠলেন,,
=> কি হলো!! ওকে জামা পড়াও।। ছিঃ
তারপর সেই উলঙ্গ মেয়েটা তার মাথা উপরে উঠালো এবং বলে উঠল,,
=> আমারে কে জামা দিব স্যার।। আফনেই তো সব লইয়া গেছেন।।
লোকমান সাহেব একটু ভয়ে ভয়ে বলছেন,,
=> কি সব বাজে কথা বলছ। আমি নিতে যাবো কেন??
মেয়েটা আবার কান্না করতে করতে বলছে,,
=> আফনে আমারে ভুইলা গেছেন।। হইবো না,, এইডা হইতেই পারেনা।। আমার নাম সখিনা।। মনে কইরা দেখেন তো স্যার।।
লোকমান সাহেব লক্ষ্য করলেন আসলেই তো, সখিনার মতোই লাগছে।।। তিনি চিৎকার করে বলছেন,,
=> না এ হতে পারে না।। তুমি বাঁচবে কিভাবে।।
লোকমান সাহেব সেখানে থেকে দৌড় দিলেন।। কিন্তু তিনি দৌড়াতে পারছেন না শুধু পড়ে যাচ্ছেন। কয়েকবার তিনি রাস্তার মাঝে পড়ে যান।। আবার উঠে দাঁড়ান এবং এভাবেই বহুকষ্টে তিনি গাড়িতে উঠলেন।। ড্রাইভারকে বললেন,,
=> গাড়ি চালাও।। তাড়াতাড়ি।।
কিন্তু ড্রাইভার গাড়ি স্টার্ট করল না।। চুপ করে বসে রইল।। লোকমান সাহেব আবার চিৎকার দিয়ে বললেন,,
=> ড্রাইভার গাড়ি চালাও।। ওরা দৌড়ে আসছে।। ওরা আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি।।
ড্রাইভার এবার মুখ ঘোরালেন।। লোকমান সাহেব দেখলেন,, এ হচ্ছে কুদ্দুস ।। তিনি বলে উঠলেন,,
=> তুমি বেঁচে আছো কিভাবে??
কুদ্দুস হাসি দিয়ে বলে উঠল,,
=> স্যার আফনে আমারে চিনছেন।। আমি কেমনে মরি কন।। আফনেতো আমারে মারতে পারেন নাই।।
=> আ..আ.. আমি তোমাকে মারতে পারি নাই।। মানে কি!!
কুদ্দুস এবার কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলো,,
=> স্যার।। আফনের লাইগ্যাই তো আমার ফাঁসি হইছে।।
লোকমান সাহেব বলছেন,,
=> দেখো আমাকে মেরো না প্লিজ।। আমাকে ছেড়ে দাও।। প্লিজ আমাকে মেরো না।।লোকমান সাহেব ক্রমাগত বলেই চলছেন একই কথা,,
=> আমাকে মেরো না।। ছেড়ে দাও আমাকে।। প্লিজ আমাকে ছেড়ে দাও।।
হঠাৎ কেউ একজন জোরে জোরে বলছে,,
=> স্যার আপনি কি কইতাছেন?? কে আপ্নারে ধরছে??
লোকমান সাহেব চোখ খুলে তাকালেন। তারপর তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন, তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। তার বুকের ভেতর এক অন্যরকম অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং তিনি ভাবতে পারছেন না তিনি এরকম স্বপ্ন কেন দেখলেন।। তিনি খুবই আজ আরও বেশী ভয় পেলেন।।।।।।3 Comments
Friends
প্রাপ্তি রোজারিও
@praptirozario
অসীম রহমান
@ashim_rahman
Jannatun Nur
@jannatun-nur
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
Syed Farah
@syedfarah
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
Alock
@alock
জে এস এম অনিক
@00anik
আজিজুর রহমান
@azizurrahman


জমে উঠেছে গল্প। স্বপ্নের কারগারে বন্দী লোকমান সাহেবের পরিণতির অপেক্ষায় রইলাম।