-
ভালোবাসার বাংলা নাটক’
_কিশোর কনকভালোই ছিলো দিন গুলো সেই
দুঃখ পাবার আগে।
আমার আমি অষ্টপ্রহর,ছিলাম আমার ভাগে।
ভালোই ছিলো একলা জীবন
তুমি আসার আগে।
তুমি এসে আমায় দখল,করলে অনুরাগে।তুমি এলে বসন্ত এলো
ফুল ফুঁটিলো মন বাগিচায়।
ডুবে ছিলাম তোমার প্রেমে
বোকার মতো আদিম নেশায়।ভালোবাসার বাংলা নাটক
চিরস্থায়ী হলোনা’
নাটকের নায়িকাকে ফেরানোই গেলোনা।
আমি আমার গল্পে পরাজিত নায়ক |কেন তুমি গোলাপ ফুলের তোড়া দিতে হাতে
কেন তুমি নকল সুখে জড়াতে আলিঙ্গনে!
কেন কাছে আসতে তুমি,কেন তুমি বাসতে ভালো
কেন মন ভোলাতে তুমি রবী ঠাকুরের গানে?সেসব কথা ভাবলে এখন
চোখে আসে জল’
আমি তোমার জন্য কেঁদেছি একদিন’
তুমিও তো আমার জন্য কেঁদেছিলে বহুবার।
এখন তুমি কাঁদোনা আর আমার কথা ভেবে
জানি তোমার জীবনে এখন অন্য দাবিদার |একটা জীবন থাকতে পাশে’ সাত জনমের হিসেব কষে
পারলেনা হিসেব মেলাতে চারটি বছর ধরে।
আশা দিয়ে মনের ভিতর হলেনা প্রাণের দোসর
ধর্মগ্রন্থ ছুঁয়ে মন ভাঙলে চিরতরে।দেবী রুপী নারী এতো হিংস্র হতে পারে
তোমায় দেখে জানা।
অকরুণ অভিমানে আমি ফিরে এসেছি
তুমি হাসি মুখে চলে গেলে সাজাতে কারো ঘর।
আমি আজো একলা থাকি,নারীছায়া এড়িয়ে বাঁচি
অন্যকারো সঙ্গে আমার হয়নি বাঁধা ঘর |ভালোবাসার বাংলা নাটক’ শেষ হলে জানা যায়’
কে আপন কে পর |08, March 2022
বিঃদ্রঃ কবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার, ©Kishor Kanok
কবি কিংবা কবিতার নয়।
Record Label : Labonnow Entertainment7 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



নারীর প্রকৃতি সৃষ্টিশীল। তবে কেউ কেউ মন ভাঙ্গার মেশিন হয় কবি। শুভেচ্ছা নেবেন।