Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    আমি তোমার দুঃখ হবো’
    _কিশোর কনক

    আমি তোমার দুঃখ হবো মন খারাপের বিকেলে
    আমি তোমার দুঃখ হবো শিশির ভেজা সকালে।

    আমি তোমার দুঃখ হবো গোধুলী সন্ধ্যায়
    আমি তোমার দুঃখ হবো অজপাড়া গাঁয়।

    আমি তোমার দুঃখ হবো নাগরিক কোলাহলে
    আমি তোমার দুঃখ হবো এক সমুদ্র জলে।

    আমি তোমার দুঃখ হবো রাত্রি নিরালায়
    আমি তোমার দুঃখ হবো চাঁদের জোছনায়।

    আমি তোমার দুঃখ হবো আমার লেখা গানে
    আমি তোমার দুঃখ হবো তোমার নৃত্য’তানে।

    আমার কথা ভুলবে তোমার,হবেনা এমন ক্ষমতা।
    যদিও তোমার আমার প্রেমে,কখনো ছিলোনা সমতা |

    আমার কথা পড়বে মনে কাপুরুষের বাহু বন্ধনে
    আমি তোমার দুঃখ হবো তোমার গোপন ক্রন্দনে।
    আমার কথা পড়বে মনে অপারগ সুখ সঙ্গমে
    আমি তোমার দুঃখ হবো জবরদস্তি জখমে।
    ঠিক সেদিনই বুঝবে তুমি ভালোবাসার মূল্য
    কাপুরুষের সাথে প্রতিবাদীর করবে সেদিন তূল্য’
    আমি সেদিন থাকবোনা আর তোমার তুমি হয়ে |

    আমার কথা পড়বে মনে ভীষণ অসম্মানে
    আমি তোমার দুঃখ হবো মেঘের বরিষণে।
    আমার কথা পড়বে মনে তীব্র সন্দেহে
    আমি তোমার দুঃখ হবো মাতাল বাতাশে।
    ঠিক সেদিনই বুঝবে তুমি কারে পেয়ে কারে হারালে
    কার বুকে পা রেখে তুমি কারে বুকে জড়ালে’
    আমি সেদিন থাকবোনা আর পুরনো ঠিকানায় |

    আমার কথা পড়বে মনে অপ্রেমিকের আঘাতে
    আমি তোমার দুঃখ হবো হসপিটালের বেডে।
    আমার কথা পড়বে মনে চার বিয়ে কবলে
    আমি তোমার দুঃখ হবো ধর্মের ছোবলে |

    আমার কথা পড়বে মনে পরিত্যাক্ত হলে সংসারে
    আমি তোমার দুঃখ হবো আহার প্রহার নিদ্রায়।
    আমার কথা পড়বে মনে গুনে গুনে তিন তালাকে
    আমি তোমার দুঃখ হবো সব হারানোর দিনে |
    ___________________
    অনুতপ্ত হবেই সেদিন
    আমার মন ভাঙিবার পাপে’
    ক্ষমা চাইতে পাবেনা আমায় খুঁজে
    আমরণ কাটবে তোমার প্রতারণার অনুতাপে।
    আমি তোমার দুঃখ হবো,
    ইহকাল পরকালে |

    14, March 2022
    ©Kishor Kanok

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার, ©Kishor Kanok
    কবি কিংবা কবিতার নয়। 
    Record Label : Labonnow Entertainment

    8
    10 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar