Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    সান্ত্বনা’
    _কিশোর কনক

    আমার দুঃখ ব্যাথা যন্ত্রণাতে,
    ফকির লালনের গানই সান্ত্বনা’
    যখন তোমায় মনে পড়ে
    চোখের কোণে অশ্রু ঝরে
    তখন কবীর সুমনের গানে,
    লুকাই জীবন যন্ত্রণা।
    অভিশপ্ত জীবন আমার
    তোমায় পেয়ে হারালাম…………………………………………….
    তোমার স্মৃতি তোমার প্রীতি,
    রক্ত ঘামে জমালাম।
    করুণা করে হলেও তুমি,থেকে যেতে যদি
    দুঃখজলে ভাসতোনা,দুই চোখে দুই নদি
    ভালোবেসে আমিও পেতাম ভালোবাসার জীবন |

    জানামতে কোনোভাবেই অপরাধী নই
    দেহমনে ধারণ করিনা অমানবিক গুণ।
    তবু তুমি ছাড়লে আমায় নির্মম প্রতারণায়
    ভালোবাসার প্রতিদানে করলে হৃদয় খুন।
    অন্যকারো হওয়া আমার এক মিনিটের ব্যাপার’
    তবু দুই বর্ষ ফুরালেও যায়নি তোমায় ভোলা
    অন্যকারো হতে আমার ইচ্ছে করেনা |

    তোমার শহরে হাঁটছি এখন তোমার স্মৃতি বুকে
    এই শহরেই অন্যকারো বুকে ঘুমাও সুখে।
    শিমুল তুলার মতো কোমল নারী
    এ’জীবন ঢাকলো কালো মেঘে।
    তবু দেবীরুপী প্রেমিকাকে বেশ্যা বলবোনা
    বিচ্ছেদেও স্বত্বাজুড়ে এখনো তুমি দেবী
    শুধু তোমার হৃদয় মন্দিরে দেবতা হতে দিলোনা বিধাতা |

    এখনো এই জীবনজুড়ে শুধুই তোমার অভাব
    আমায় ছেড়ে যাওয়া তোমার লিখিত নিয়তি।
    সৎ হয়ে কোনো লাভ হয়না মানবজমিনে
    একথা তুমি ভালোভাবেই জানো প্রিয়তী।
    আমাকেই আমি বামহাতে থাপ্পড় মারি রোজ
    যেনো তোমায় আর না ভাবে মন’
    এই বেহায়া মনটা কোনো প্রবোধ মানেনা |

    ভালো থাকতেই যে তোমার চলে যাওয়া
    মন থেকে চাই সে তুমি ভালোথাকো রোজ।
    আমার ভালোথাকা হয়না বহুকাল
    আজ জীবনজুড়ে শুধু আপোস আর আপোস।
    এই অখ্যাত জীবনের দিন ফুরাবে
    নাম-বদনামে মিশে যাবো মাটিতে
    তুমি চিরসুখি হও হাত বদলের দুনিয়ায় |
    ____________________
    চার বসন্ত প্রেমে আমি তোমার হয়ে ছিলাম’
    ভালোবেসে শুনিনি আমি কারো কোনো কু’মন্ত্রণা।
    অসৎ হয়ে যাইনি আমি তোমায় ভালোবেসে
    চিরদিনের বিচ্ছেদে এতোটুকুই সান্ত্বনা |

    15, March 2022 Dhaka

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    10
    11 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar