Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    জীবন যন্ত্রণা’
    _কিশোর কনক

    আমি তোমার খোঁজ রাখছিনা আর
            আমার খোঁজ ও না।
    খোঁজ-খবরের উর্ধে এখন
                                   জীবন যন্ত্রণা’
                    জীবন বোঝা নয়তো সোজা
                     অত্যাচারী রাজার প্রজা
    মরণ বেঝে খুব————————–
    ভালোবাসা আজ বাতুলতা
                               ওসব শুধু কাব্যকথা
    বাস্তবতা বুঝতে পেরে রয়েছি নিঃশ্চুপ |

    দেখছিনা আর দেশের খবর
                    ইচ্ছে দেখার নিজের কবর
                        মৃত্যু তারিখ আমার অজানা।
    দেখছিনা আর  স্মৃতির বাড়ি
                   তোমার কোনো আহাজারী
                          ভাগ করে নিয়েছি সীমানা |

    ইচ্ছে ছিলো অনেক কথা
            লিখবো নিরব নিরবতা
                  তাতে দোষ পড়তো তোমার ঘাড়ে।
    ইচ্ছেগুলো করছি দমন
            আসতে আসতে আসেনা সমন
                        আর  ফিরছিনা তোমার দ্বারে |
     
    সহজ ছন্দে লিখছি আমি
               হয়তো ছড়া ভাববে তুমি
                           ভাবতে তুমি পারো অবশ্যই।
    কঠিন কথার সহজ মানে
             বোঝো তুমি হৃদয় জানে
                       এখন আমি তোমার কেহ নই |

    আমিও বিরুপ ব্যবহার সই
                  অবজ্ঞাতে চোখ বুজে রই
          চেনাজানা মানুষগুলোর ছায়া মাড়াইনা।
    ওরা শুধু বিদ্রুপই করে
            জ্বলে  হিংসা অহংকারে
        দুরের মানুষ কাছে আসে আমি তাড়াইনা |

    আমার চাপাকষ্ট আছে
             মাথার ভিতর ভৃত্য নাচে
           নাচতে তুমি দেখবো সেই সুযোগ মেলেনি।
    এখন তুমি ভীষণ সাধু
             নতুন ঘরে নববধু
      ধর্ম তোমার মন ভাঙা পাপ টেরই পেলোনা |

    আমি আজো তেমনই আছি
              আগের মতোই রাত্রি জাগি
                        মাথার ভিতর কথার পাহাড় জমা।
    আগের মতোই প্রতিবাদী মন
                  শুনিনা কারো নিষেধ বারন
              হইনি কারো প্রিয়তম^ হয়নি প্রিয়তমা |

    আমার নামের মাঝে শব্দ কাটা
                     স্বত্বা তবু সাদামাঠা
                         গুগলে কেউ হঠাৎ খোঁজে নাম।
    গুগল জানে জানো তুমি
                     জানে তোমার অন্তর্যামী
         আমার নামে বাজারে বিক্রি হয়না বদনাম |

    সাদাকে আজো বলছি সাদা
              কালোকে আজো বলছি কালো
    কৃষ্ণ-রাধা অনেকেই লিখে তাই আমি লিখিনি।
    সময়ের কথা লিখছি আজো
           তুমি কারো জন্য সাজো
           আজো অবৈধ স্বৈরাচারের পক্ষে বলিনি |

    আমার কলম দশ টাকা দাম
                  শাসকের পায়ে করেনা সালাম
    তোমার কাছে^কারো কাছে বিক্রি হয়নি কলম।
    এখনো কেউ চক্ষু রাঙায়
                ভীত নই তবু এই জমানায়
    গোলামগুলো নতজানু হয় আমার লাগে শরম |

    আমার খোঁজ ও রেখোনা তুমি
                       আমি এখন ভীষণ কমদামী
                      বিদ্রোহ করলে কেউ থাকেনা পক্ষে।
      মরতে আমার ভয় করেনা
                     মারতেও দুই হাত কাঁপেনা
           এইতো চলছে চলুক জীবন -বিপ্লব বক্ষে |

                                     (সমাপ্ত)

                        তাং১৮-০৫-২০২০_ মগবাজার, ঢাকা

        উৎসর্গঃতুলনা সিনহা’র স্মৃতিতে
                                    এজীবন তাঁরই স্বরণে বাঁচে।   
                                       গীতিকবি ~কিশোর কনক

    8
    9 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar