Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    যাচ্ছে জীবন
    _কিশোর কনক

    কন্যা সন্তানের আগমন বার্তায়
    স্ত্রীকে তালাক দেয় কাপুরুষ
    এমন খবর দেখে চলছে জীবন।
    কিশোরীর ধর্ষিত লাশ ধানক্ষেতে
    মৃতদেহের পরিচয় মেলেনি
    এমন খবর দেখে চলছে জীবন।
    গুম-খুন-ধর্ষণে অশান্ত জনপদ
    অসাধুর দাপট আজ তুঙ্গে।
    একটু অসৎ হলে রক্ত চুষে খাওয়া যায়
    দৈত্য দানবের সঙ্গে।
    এসব দেখে দেখে চলছে জীবন………………….
    তারপর একদিন এলো খবর
    জোড়া লেগেছে প্রিয় প্রাক্তন প্রেমিকার সংসার
    ঈশ্বর তাঁরে করেছে ক্ষমা
    যে ভাঙলো এ মন
    এইতো জীবন যাচ্ছে জীবন,চলছে জীবন |

    আমি শরতের শিশির চিনি
    চিনি হরিহর আত্মা।
    জানি কে কে সাক্ষী গোপাল
    চিনি কে কে কংস মামা।
    হরেক রকম অহংকারীর ভীঁরে…………………
    একলা আমি দাঁড়িয়ে থাকি তীরে।
    পৃথিবী ঘুরে দেখার ইচ্ছে করেনা
    ইন্টারনেটে ভালো-মন্দ দৃশ্যপট
    স্হির চিত্র আসে হাতের মুঠোয় |

    কয়েদীর দিন রাত্রি সমান
    কয়েদখানায় সূর্য চাঁদ নেই।
    তাঁরর ভালোবাসা অবহেলিত
    যাঁর ভালোবাসায় কোনো খাদ নেই।
    খুব চেনা স্বজন আজ শুধু মুখচেনা…………….
    কালের বিবর্তনে তাঁরা অচেনা।
    কারো সুখ-দুঃখের আসেনা খবর
    লোহিত সাগর দেখি নিশি স্বপ্নে
    চক্ষু ধুয়ে চিনবো আসল মানুষ |

    মহামারীর দিনে সহায়ক বন্ধু
    কোনো একজনও কেউ ছিলোনা।
    সব সেয়ানা শুধু নিয়েছে সুযোগ
    মেধার মূল্য কেউ দিলোনা।
    জানি অভাবের সংসারে বেহেস্ত হারাম………….
    তবু হালালে রুটি-রুজি হালালে আরাম।
    কালোপাথর দেখি মানুষের মুখে
    এভাবেই যাচ্ছে জীবন
    তবু জীবনকে নিলামে তুলিনি |

    খোলসের আবরনে মরীচিকা পড়ে
    সইছে জীবন তাই উপহাস।
    সবারই জীবন তবু নাম-ধর্ম-বর্ণ ভিন্ন
    সবার এক আকাশের নীচে বসবাস।
    সাম্প্রদায়িক বিষ খাচ্ছে সবাই রোজ……………
    তবু কেউ মরছেনা চলছে নৈশভোজ।
    অশ্নীলতা দেখি শিল্পের ফুল হয়
    আবার ধর্মগুরুর হয় নিন্দিত মৃত্যৃ
    এসব দেখে দেখে দেখে চলছে জীবন |

    শুনি যাচ্ছে দিন ভালো আর
    আসছে দিন খারাপ।
    তবু দিন থাকিতে দিনের মূল্য দিচ্ছিনা
    নিজের কাছে অনেকেই সৎ থাকছিনা
    অনেকেই কথা রাখছিনা কথা দিয়ে।
    যাচ্ছে জীবন উল্টোপথে
    লোকঠকানো স্বার্থে মেতে
    অনেকেই চলছি শুধু বায়ে |

    এইতো যাচ্ছে জীবন
    এইতো চলছে জীবন
    এভাবে আর কতোদিন চলবে জানিনা।
    অখ্যাত জীবনের দিন ফুরাবে
    প্রতিরাতের ঘুম তেমনই ঈঙ্গিত দেয়
    সমনজারী হবে একদিন
    যম এসে ডেকে নেবে অন্ধকার কক্ষে।
    শঙ্কিত মৃত্যুর পথে হাঁটছি
    এইতো জীবন
    চলছে জীবন
    যাচ্ছে জীবন |

    5:25 Am,Tue’day
    22 September, 2020
    Khulna,Bangladesh.

    Record Label : Labonnow Entertainment

    9
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar