Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    ভালো আছি
    _কিশোর কনক

    ভালো আছি
    দুঃখ-ব্যাথা যন্ত্রণা আছে
       ওরাও আমার সাথে মিলেমিশে  বাঁচে।
    ভালো আছি
    প্রেমিকা হারানো শোক আছে
    স্বপ্নে প্রেমিকা রবি ঠাকুরের গানে নাচে।
           ভালো আছি,
    প্রেমিকা কারো সাথে ঘর বেঁধেছিলো
    সে এখন জননীরুপে সংসারে আবির্ভূত।
           ভালো আছি,
    দুঃখ শুধু কাউকে ভালো রাখতে পারিনা
    তাই আর যাইনা স্মৃতিঘেরা কবরের কাছে |

    আমি মরে গেলে হয়তো
                          আমার কবরে ঘাসফুল ফু্টবে
     নয়তো চৈতিরোদে শুকিয়ে চৌচির হবে কবর।
    অথবা এমন ও হতে পারে
               ঝড়-বন্যায় ভেসে যাবে আমার মৃতদেহ
                     তুমি কিছুতেই জানবেনা সে খবর।
    কবিরা না খেয়ে মরে যায়
                    আমিও মরবো জানি,
                  তবু সবকিছু মিলিয়ে ভালো আছি |

    আমার এই  দরিদ্র প্রাণ
                      কারো করুণার জলে বেঁচে ছিলো
       করুণার জল শুকিয়ে আবার মরুভূমি প্রাণ।
    শোধ দেয়া যায়না অনাদায়ী ঋণ
          জীবনের এপিঠে আলো-ওপিঠে অন্ধকার
     ফুলেল জয়রথে  গাওয়া হয়নি জীবনের গান।    
      বিদ্যুতের তার ছিড়ে পড়েছিলো ঝড়ে 
                স্বপ্নে এসেছিলো আগুনপাখি
     আমি সখ করে আগুন আকাশে উড়িনি |

    ছেলেবেলা শুধু ভাবতাম
                বড় হলে রিভলবার হাতে বিদ্রোহী হবো
     বড় হয়ে কলম ধরেছি-আমার অস্ত্র ধরা হয়নি।
    এখন আমি কবিতায় ভীঁরু প্রতিবাদী
                 আমার প্রতিবাদে কায়েমী গদী নড়েনা
     আমার বিদ্রোহ-বিপ্লবে কিছুই ঠেকানো যায়নি।
        এখনো অশান্ত জনপদ
                 এখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে রোজ
          তুমিও সর্বজনীন হওনি,তবু ভালো আছি |

    স্মৃতির রোমন্থনে বাঁচি আজো
         বিস্মৃতির বিরানচরে তোমায় খুঁজতে যাইনা
        তবু  কঠিন কথার সহজ মানে বুঝতে পারি।
    পরিত্যাক্ত -বিষাক্ত দেহ-মন 
                      এক নদি জলে ধুঁয়ে আছি দাঁড়িয়ে
     যেনো সঙ্গীহীন তেপান্তরের পথে হারাতে পারি।
    এ কবিতা কিছুই স্পষ্ট করলোনা
                তোমার পাপের বিষ পান করেছে কবি 
    বিষে দেহমন-নীল হয়েছে,তবু ভালো আছি |

    ছেলেবেলায় কখনো মুখোশ পড়িনি মুখে
                     এখনো  মুখোশ আমার পছন্দ  না
      তোমার মুখোশখেলা দেখলাম
                      বিস্ময়ে হতবাক তাকালাম
            না,কিছুই দেখা যায়না
     শুধু ভালোবাসার কবর থেকে ধোঁয়া উড়ছে |

    তোমার জন্য কফিন নির্ধারিত
                  তোমার জন্য নির্বাচিত মাটির কবর
              আমাকেও নিঃশ্চয়ই গ্রহণ করবে মাটি
               মাটি সকল অখাদ্য-কুখাদ্যই তো খায়
      আমাদের সকলের জন্য একই মাটির ঘর
           সেখানে  বিলাসী জীবনের অহংকার নেই
                                  মাটি কবি-দেবী চেনেনা |

    ভালো আছি,
                সুখ-শিহরণ ওসব আর নেই
                    যৌনতা-মৌনতা খোঁজেনা তোমায়।
    ভালো আছি,দেহের আর্তি নেই,তুমি নেই
                   কামনা-বাসনা-স্পর্শ-পাপ নেই
    জাগতিক মোহ নেই,অর্থের মহড়া নেই
          স্বার্থের শৃংখল নেই,কাঁটাতারের বেড়া নেই
           বর্ণ বৈষম্য নেই
           জাতিগত বিভেদ নেই
                     একদিন অনেকেই শুনবে
               অখ্যাত কবি কনক আর নেই
           তখন আমার পরিবর্তে অনেকেই বলবে
                    ভালো আছি,বলবে তুমিও।

    সেদিন আমি ভালো থাকা
    মন্দ থাকার উর্ধে থাকবো
    তুমি আর তোমাদের দখলে থাকবে তৃণভূমি |
                                        
            01-Sep-2020,Mogbazar, Dhaka

    বিঃদ্রঃ কবিতার গল্প ভুল করেও কেউ
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়। 
    Record Label : Labonnow Entertainment

    7
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar