Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    লাশের মিছিলে এসো
          _কিশোর কনক

    আমার দুঃখগুলো বটবৃক্ষের মতো
    আর সুখগুলো গাঙচিল
    উড়ে যায় সাদা মেঘের ভেলায়।
    আমার অসম্ভবের চাওয়া ছিলো
    তাঁরে পাওয়ার দুঃসাহস ছিলো বুকে
     জ্বলছি এখন তাই জীবন জ্বালায় |

    শঙ্খনীল কারাগারে রয়েছি বন্দী
              সন্ধি করতে চেয়ে হয়েছি ব্যর্থ।
    নন্দিত স্বর্গে প্রবেশ নিষেধ
           মেটাতে পারিনি সে প্রিয়ার স্বার্থ।
    চারটি বছর প্রতিটি প্রহর
            আমি দুঃস্বপ্নের রাত্রি জেগেছি |

    প্রয়োজন হতে পেরেছি অনেকের 
       থেকেছি জীবনের শত আয়োজনে।
     আমার প্রয়োজনে কেউ থাকেনি
             সবাই গেছে সুখের বনভোজনে।
     দুঃখের রঙ নাকি নীল
            আমি নীল রঙকেই ভালোবাসি |

    যে চলে যাবেনা সে আগে চলে যায়
                        বিশ্বাসে দাম নাই কারো।
      তুলসিমানবী কেউ হয় না রে মন
         লালনের দেশে নারী প্রতারক বড়।
    প্রাণের স্বর্গ কুষ্টিয়া ছেড়ে
              আমার লাশের মিছিলে এসো |

    মানবিক গুণ অর্জন করতে হয় 
         এক বিন্দু পাপ যেতে দেবেনা স্বর্গ।
    পাপপূন্য খুঁজি জাগতিক সংসারে
                 অবাক ভাবাবেশে ডাকে মর্গ।
    জীবনের মায়া কেটে যাক
               না ফেরার দেশে ফেরার হবো |
            
    শোধ করে যাবো সব অনাদায়ী ঋণ
            অভিলাসী প্রহরে যাবো মধুরপুর।
    স্বার্থের শৃংখলে আবদ্ধ হবোনা
          সুরে বাঁজুক তোমার পায়ের নুঁপূর।
    এখনো কি আর তুমি নাচো
                    কারো বক্ষে জ্বালাও অগ্নী |

    শোধবোধহীন-নির্বোধ হয়ে বাঁচি
               স্মৃতিতে মিরপুর এক-এগারো।
     রাতের রাজপথে যে হাত ধরে হাঁটা
                      সে হাত আজ অন্যকারো।
     আমার দুহাত শূন্য আজো
        তুমি কারো জন্য সাজো নিশিদিন||

    দেহের অসুখ সবারই সেরে যায়
        তোমার দেহের অসুখও সেরে যাবে।
     বিচ্ছেদে যে অসুখ মনে বাসা বেঁধেছে
      সে অসুখ আমাকে আমরণ কাঁদাবে।
    রাজা বদলায় একই থাকে দেশ
       তুমি রাজ্যটাই বদল করে নিয়েছো |

    নিন্দার ঝড়ে আমি উড়ে যাই রোজ
             নিন্দুক পাশে বসে করে উপহাস।
     বিদ্রুপের কাঁটা বিষাক্ত খুব
                 সে আমার অলিখিত সর্বনাশ।
     কাগজ-কলমে দুঃখ কমেনা
           আজ চলে যাই আসবো আবার |

             খুঁজে নিও আমায়
    তোমার শহরের ধুঁলাবালিতে
                 যদি খুঁজে না পাও
          খুঁজো কমদামী কলমের কালিতে।
      ©Kishor Kanok

       Sunday-09 August-2020
                 Mogbazar,Dhaka

    Record Label : Labonnow Entertainment

            বিঃদ্রঃ         কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। 

    9
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar