-
প্রচ্ছন্ন জোনাকীরা
চারদিকে বাজে আনন্দের রাগিনী
মাঝখানে মোর অসিত সাগরে
না হয় শঙ্খনীরটুকু থাকুক ঝিনুকের ক্রোড়ে
হাসির দীপিকায় ভরে উঠুক তোমার মেদিনী।
তোমার সীমান্তে আনন্দ বিহগ
সুরে সুরে আনে নতুন অহনা
আমার কাননে বেদনাবল্লভ
আনে ঝরা পল্লবের শূন্যতা।
আমার প্রদীপের আলোকধারা
নিবু নিবু যখন ক্রান্তি লগনে
ফুটেছে তখন শতকোটি তারা
তোমার নিলয়ের সৌম্য গগনে।
চারদিকের শুন্যতার আঁধারে
যখন আমি হতে যাই গ্রাস
তোমার বাতায়নের আলোকের জলাধারে
আমি নি:শ্বাসে পাই শান্তির নির্যাস।
আমার শব্দহীনতার অন্তরালে
ছায়াবৃত্তে দোদু্ল্যমান থাকে
সবুজ জোনাকীর দল,
তোমার শব্দশীল অর্ণবের মহীঢালে
আমি খুঁজে নিই শান্তির প্রবাল।
লীন পল্লবের স্বপ্নের সরোজ
রেখে দিয়েছি আপন ডোরে
কোন এক সোনালী প্রভাতের তরে
যখন শীতের কুহেলী ঝরে
বিবর্ণ পত্রদলের সেলুলোজ
রোদের সরোবরে উঠবে জেগে।
আঁধারের অর্গল ভেঙ্গে
দাঁড়াবে আলোর প্রহরী
নোঙ্গরে তুলবে হারানো তরী
হাজারো শৈবালের জাল হেরি
ভিড়বে কূলে বন্ধুর পথ পাড়ি ।
ক্লান্ত শর্বরীর হলুদ জোছনায়
হাটব দুজনে এক ঠিকানায়।13 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



স্মৃতি-পিপিলিকা তাই পুঞ্জিত করে মৃত-মাধুরীর কনা। অভিনন্দন তোমাকে।