-
আমরা জানি’
_কিশোর কনকঅবান্তর প্রশ্নের ঝড় থেমে যায়
রুপান্তর ঘটে বহুরুপী প্রেমে’
আমরা জানি প্রেম পরিবর্তনশীল
বক্ররেখায় এসে হঠাৎ যায় থেমে।
শরীরকে উপজীব্য করে মনের কক্ষপথে ঘোরে প্রেম
মনের চেয়ে প্রেম শরীর চায় বেশী’
মনের মোহ কেটে যায় দ্বিতীয় পুরুষের স্পর্শে
কামনার করিডোরে প্রেম হয় কৃতদাসী।
তবু আমরাই সুখি হতে ধরি কারো হাত
সুখ খুঁজি কারো চোখে, যে চোখ দিয়ে যায় ফাঁকি।
প্রেম চিরকালই করে প্রাচুর্যের বন্দনা
সাধারণ জীবনে সুখ বুনোপাখি |আমরা জানি লাস্যময়ী নারীর প্রেমে ভরসা নাই
তবু আমরাই নারীকে দিই দেবীর তকমা
আমরাই পড়ি প্রেমে।
আমরা জানি প্রেম আলো-আঁধারের গল্প
তবু আমরাই করি শব্দ নিয়ে খেলা
বাঁধা পড়ি একই ফ্রেমে।
আমরা জানি মাটির পুতুলের কোনদিন বাড়েনা বয়স
তবু বুড়ো হয় দেহমন নশ্বর পৃথিবীতে
ভালোবাসা হাত বদলায় জীবন বদলায় |আমরা জানি ধর্ম শুধু গ্রন্থে রাখা থাকে
আর জনপদে ঘুরে বেড়ায় কয়েক শত কোটি মহান ধার্মিক
তবু দুনিয়ায় অন্যায় কমেনা |
আমরা জানি ভালোবেসে অনেকেই বিধাতাকে সাক্ষী মেনে শপথ করে
আমরণ একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়
তবু অনেকেই কথা রাখেনা।
আমরা জানি কোনোকালেই জাগতিক প্রেম সরল রেখায় চলেনা
মন মেলে মানুষ মেলে চাওয়া-পাওয়া মেলেনা
তবু আমরাই করি ভালোবেসে সুখের সংকল্প |আমরা জানি অসংখ্য প্রেমিকের প্রেমেরও ভরসা নাই
তাই অসংখ্য প্রেমিকার বিশ্বাসে পঁচন ধরে
বলির পাঠা হয় প্রকৃত প্রেমিক।
আমরা জানি পৃথিবীর কোনো কবি প্রতারক হয়না
তবু কবির জীবনে আসা নারী প্রতারণা করে
অপরের কু’মন্ত্রণায় জানায় প্রেমে ধিক।
আমরা জানি হাতের পাঁচ আঙুল সমান হয়না কারো
সবার মতো হয়না সবাই
তবু প্রেমিকার প্রেম কমদামে বিক্রি হয়ে যায় |আমরা জানি প্রেম এক অনিশ্চিত সম্পর্কের নাম
বদনাম দিয়ে যার সমাপ্তি ঘটে’
বিচ্ছেদে আমরণ করতে হয় বিরহ বিলাপ।
আমরা জানি বিবাহ এক নিশ্চিত জীবনের নাম
বিবাহে ঘর সংসার একসাথে খাওয়া ঘুম-সুখ সঙ্গমের
নিঃশ্চয়তা মিলে যায়
কাউকে খুশি করতে মুখস্ত করতে হয়না নাটকের সংলাপ।
আমরা জানি বোকারাই প্রেমে পড়ে বোকাইরাই গান লিখে
গান গায় ধোকায় পড়ে বহুবার
ভালোবেসে মন ভাঙতে বোকাদেরই বেছে নেয় লাবণ্য |04, May 2022 | Khulna
বিঃদ্রঃ কবিতার গল্প সংগৃহীত’
কবিতার গল্প ভুল করেও কেউ
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



সাগরের যত জল, মেঘমালা ঝর্না আসলে এ’সবি বিরহের কান্না!