Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • 🎈🎈অনুভূতির জীবন🎈🎈

    চলমান ঘড়ির বয়ে চলা জীবন,
    অনুভূতির সাতরঙ
    আঁধারে বশিভূত আলো সবটুকু হঠাৎ পতন।
    পূবে সূর্য পশ্চিমে মেঘ পতিত জীবন
    আবেগঘন সন্ন্যাসী ক্ষণ গুঞ্জনে সরব,
    সৃষ্টিতে মাগন।
    আলো উদয়ে ভাবিতে মন
    বয়স কমিলো যাপিত জন
    চটিয়া ছুটিলো কর্মে যখন
    আশার ঝুলিতে অনুভূতির প্লাবন।

    বহিয়া চলিলো একদা জীবন
    আলো আঁধারে বৃত্তের বাঁধন,
    অতিকল্প! শুধুই অল্প! শীর্ণ কাহন
    অনুভূতির সব শ্লোথ পতন।

    এই যে বৃদ্ধ ভারি সব বাহন
    দূর দৃষ্টি আলোর পতন
    ফেলে নিঃশ্বাস বাহুতে বেদন,
    সাঙ্গ হলো স্বপ্ন সলিল
    অনুভূতির জীবন।

    🎈অনল🎈

    11
    7 Comments
Skip to toolbar