-
#যেতে যেতে
পূর্বাকাশে সূর্যের উঠি উঠি ভাবটা তখনও কাটেনি পুরােপুরি । হাতে মার্জিনাল সময় নিয়ে নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে টিকিটের নাম্বার মিলাতে না মিলাতেই ট্রেনটা বিশাল দেহ নড়িয়ে চলতে শুরু করলাে । সাউন্ড বক্সে ভেসে এলাে সুরেলা কণ্ঠে যাত্রা শুরুর এনাউন্সমেন্ট । নির্ধারিত আসনে রিসিতাকে বসতে বলে বাংকারে ব্যাগ – ব্যাগেজ তুলে এতক্ষণে সুস্থির হয়ে বসলাে রতন রিসিতার পাশটিতে । এই শীতের সকালেও কেমন ঘেমে উঠেছে । টাইয়ের নটা আলগা করতে করতে রিসিতার দিকে আড়চোখে চেয়ে বলে – তােমার জন্যই তাে । রিসিতা ততক্ষণে হাতব্যাগটিকে কোলের উপর ফেলে গায়ের শালটা কাঁধের একপাশে টেনে হাফ ছেড়ে বসেছে । রতনের দিকে মৃদু চোখ পাকিয়ে জিজ্ঞেস করে -আমার জন্য মানে ? ছুটে চলা গাছ – গাছালির পানে জানালার কাঁচের শার্সি গলিয়ে দৃষ্টি নিবদ্ধ করে বলে তন – মানে হয়রানি , সাতসকালে ছুটোছুটি । -বেশ তাে , পরের ষ্টেশনে নেমে ফিরে যেও তুমি । -আর তুমি ?
-আমার জন্যেই আমার হয়রানি , ছুটোছুটি , সহজ হিসেব । রতন রিসিতার চোখে চোখ রেখে হেসে ফেলে এবার , বলে – হিসেব যদি এত সহজই হতাে তবে বছরে একটি বার নয় , প্রতিমাসেই এমনি হয়রানি আর দুটোছুটি করতে সাধ -গাছে তুলে মই কেড়ে নেয়া হচ্ছে বুঝি ? পায়ের কাছে রাখা বেতের ঝুড়ি থেকে লম্বা ফ্লাটা বের করে দুধসাদা প্লাষ্টিকের কাপ দুটোতে চা ঢালতে ঢালতে মৃদু হাসে রিসিতা । -যাত্রার অব্যাহতি যখন মিলছে না মশাই , দাম্পত্য কলহের অব্যাহতি দিয়ে গলাটা ভিজানােই বােধ হয় ভাল । যথা আজ্ঞা , বলে রতন হাত বাড়িয়ে চায়ের ধূমায়িত কপি তুলে নেয় রিসিতার হাতের দু’গাছি চুড়ির রিনরিনে সুরের সাথে । ততক্ষণে সূর্যের লাল আভায় চলন্ত ট্রেনের কামরায় অদ্ভুত এক আলাে – আঁধারির যাওয়া – আসা শুরু হয়েছে । সেই নরম আলােয় নতুন করে দেখে রতন রিসিতাকে – কাজল টানা চোখের পাতায় খুশির ঝিলিক , কপালের জুলজুলে টিপটিও হাসছে যেন । অনর্গল কথা বলে যাওয়ায় ঠোঁট দুখানায় ফিলপষ্টিকের চকচকে ওজ্জ্বল্য । চিকন পাড়ের ধানী রং শাড়ির আঁচল লুটোপুটি খাচেই পায়ের কাছটায় । কানে ঝোলানাে মিনা করা কুমকো জোড়া আর বুকের মাঝে লম্বা চেনে দোলানাে পান পাতার লকেট খানি রিসিতার কথা আর হাসির সমকে কেপে উঠছে বারবার । ” চা জুড়িয়ে যাচ্ছে যে । ” ককঝকে দাঁতের সাবি মেলে মােহনীয় হাসি ফুটলে বিসিত , রতন গলাটা কেড়ে নিল । একই সুইমি করতে গিয়ে বাধা পেল । সামনে সীটে বা ভ্রলােকের দিকে চোখ পড়তেই সামলে নিল নিজেকে । চায়ের কাপে চুমুক দিতে গিয়ে আবার তাকালাে সামনের লােকের পানে । কি অস্বস্তিকর ! এতক্ষণ কি তবে এতবেই তাকিয়ে তাকিয়ে দু’জনার কথাবার্তা উপভোগ করছিল লোকটা ? দৃ’জনাইবা হয় কি করে । কামরার হালকা আলােয় লােক ইতিমত সুখ দৃষ্টিতে বিসিতাকেই পর্যবেক্ষণ করে চলেছে ।এ ক্ষেত্রে কি করা উচিত বতনের । বিসিতও কি ব্যাপারটা খেয়াল করছে না ? গায়ে শেষ চুমুকটা দিয়ে বিসিতার দিকে তাকাতেই বহস করে হাসলাে বিসিতা ক্লান্ত এবং কাপ দুটো বুড়িতে গুছিয়ে রেখে সরাসরি তাকালাে লােকের দিকে । লােক যেন অপেক্ষায় ছিলেন এমনি কি খানিকটা স্বস্তি গলায় চেলে বললেন এক্সকিউজ মি – আপনাকে … রিসিতা কথা কেড়ে নিয়ে ঠেষ্টি হাসি ঝুলিয়ে বললাে – খুব চেনা শাগ ? -জী – মানে ঠিক মনে করতে পারছি না । -মনে থাকার কথাও নয় অবশ্য । বছর তিনেক আগের কথা । চৌঠা অগ্রোবৱ আপনার । আমাদের বাসায় এসেছিলেন । ভদ্রলােক চোখ সরু করে দু কুঁচকিয়ে আটকালেন একবার – তোষা অক্টোবর । বিসিতা ভদ্রলােকের স্মরণশক্তির সাহায্যার্থে বলে চলেছে তখনও । হ্যা , তার দিন সাতেক পরে অর্থাৎ বার তারিখে কথানুযায়ী আবার এলেন , সংগে …
লােক আচমকা আহত স্বরে উচ্চারণ করলেন – থামুন , প্লিজ ! রিসিতা কষ্ঠের সেই স্বাভাবিকতা নিয়েই বললাে – আমি সেদিনের সেই রিসিতা । ও হ্যা – আলাপ করিয়ে দেই – আমার হাজবেন্ড রতন । দ্রলােকের চোখে তখন বিস্ময় না – কি বিরক্তি বােঝা গেল না চাহনীতে । রতনের বাড়ানাে হাতে হাত রেখে বললেন – আমি জামিল । সস্ত্রীক রওয়ানা হয়েছি চাকরির বদলি অর্ডার রক্ষার্থে । রিসিতা এবং রতন দু’জনেই এতক্ষণে খেয়াল করলাে , জামিলের পাশে বসা গল্পে বইয়ে গভীর মনােনিবেশ করা ভদ্রমহিলাকে । ক্লিপ আটকানাে ছােট রিডিং ল্যাম্পটা বইয়েন মলাটে গেথে স্বল্প আলােতেই দু’চোখ পাতায় আটকে মিশে গেছে অন্য জগতে , দেখলেই বােঝা যায় । জামিল সেদিকে দৃষ্টি দিয়ে মনােযােগ আকর্ষণ করতে ব্যর্থ হয়ে তাকালাে রতনে দিকে । পূর্বের অস্বস্তিটুকু কাটাতেই হয়তবা জিজ্ঞেস করে -তা , আপনারা মধুচন্দ্রিমায় যাচ্ছেন বুঝি ? রতন হাসলাে – তা বলতে পারেন । বছরের এই একটিবার সংসারের বেড়ী খুলে দিন কয়েকের জন্য বেরিয়ে পড়ি চোখ মেলে দেশটাকে দেখতে । আক্ষরিক অর্থে মদুচন্দ্রিম সেরেছি অনেক আগেই । কিন্তু ঘরছাড়লেই সেই আনন্দের ঢেউ আছড়ে পড়ে পদে পদেই
for বতন খেয়াল করে দেখে – রিসিতা পরিচয় করিয়ে দেবার পর জামিল আর একটিবার ও বিসিতার মুখপানে তাকিয়ে কোন কথা বলেনি এপর্যন্ত । রিসিতাও না । জামিলের কথা শুনে মনে হলাে , রিসিতাকে প্রথমটায় চিনে উঠতে পারেনি , রিসিতা কিন্তু চিনে ফেলেছে প্রথম দেখাতেই । যাই হােক- বছর তিনেক আগের চৌঠা অক্টোবর মানে রিসিতার জীবনে রতনের আগমনের আগের ঘটনা অর্থাৎ অতীত । আগমনের অতীতে রতনের কিইবা যায় – আসে । এমনি রিসিতারও না । বরাবরের মত কানে এয়ারফোন লাগিয়ে ওয়াকম্যান শুনছে জানালায় চোখ রেখে – ওর প্রিয় গানগুলির সুরের দোলায় হারিয়ে যায় ভালবাসার ভুবনে । জামিল সিগারেটের প্যাকেট খুলতে গিয়ে কি মনে করে উঠ দাঁড়ায় এগিয়ে যায় সামনের কান ফাকা কামরাকে উদ্দেশ করে । রতন তাকায় চারপাশে । জামিলের স্ত্রী বই বন্ধ করে উপরে মালামালে চোখ বুলিয়ে জামিলের ফাকা সীটটায় হেলান দিয়ে আয়েশী ভঙ্গিতে বসে তন্দ্রায় চোখ দুটি খুঁজে রাখে । রিসিতা সেদিক পানে রতনকে ইশরায় বলে ফিসফিসিয়ে -যদিও ব্যাপারটা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপের মত – তবু বলি , উনাকে দেখে আমার কি মনে হচ্ছে জানাে – পৃথিবীর যাবতীয় রূপ – রঙ – রস থেকে চোখ ফিরিয়ে রয়েছেন উনি । রতন রিসিতার কোলের উপর রাখা ওয়াকম্যানের সুইচটা অফ করে দিয়ে এয়ারফোন দুটো কোন থেকে খুলে নিতে নিতে গলা নামিয়ে বলে – আর আমার প্রেয়সী যে আমার কাছ থেকেই বেরিয়ে অন্যের ব্যাপারে নাক গলাননা কেন ? ওয়াকম্যানটা হাতব্যাগে পুরে , শাড়ির আঁচল সামলিয়ে শালটা গায়ে জড়াতে জড়াতে উঠে দাঁড়ায় রিসিতা
-হাত – পা ধরে গেছে , চলাে হেঁটে আসি । পা টিপে টিপে ব্যালান্স বজায় রেখে ও ঐনে হটতে ভারী মজা পায় বিসিতা । প্রেমে বা বাসে উঠতে এই কারণেই ওর ঘাের আপত্তি সারাটাক্ষন কেমন উপভোগ করতে করতে যাওয়া যায় । রতন যদি বলে ট্রেন জার্নিতে সময়ের অপচয় । বিসিতা তক্ষুণি এর যুক্তি খাড়া করে বলবে – অপচয় কোথায় ? সংসারের গণ্ডিটা এড়িয়ে ট্রেনে চেপে বসা মানেই তাে বেড়ানাে শুরু সংসারের হক বাঁধা নিয়মের ফাঁকে অফিসের কর্মব্যস্ততার ফাঁকের কয়টা মুহূর্তইবা কাটে এমন পাশাপাশি । এই যে হাতে হাত রেখে চলন্ত ট্রেনে হাঁটা , বুফে কারে মুখোমুখি বসে চোখ চোখে রাখা , পাশাপাশি সিটে গায়ে গা ছুঁয়ে বসে খুনসুটি করা – এগুলো তো বোনের বাড়তি বােনাস । রিসিতার যুক্তির কাছে রতন হার মানে । সত্যিকথা বলতে কি , বিয়ের তিনটে বছর হয়ে গেল কিন্তু প্রথমবারের অর্থাৎ বিয়ের দিন তিনেকের মাথায় মধুগ্রন্থিমাৰ মনলােই যেন বার বার ফিরে আসে , অনেক দূরের আকাশ আর মাটির খুঁয়ে যাওয়া দেখলেই । সেবার ঘােমটায় আড়াল করা নববধু রিসিত- জাফলঙের সবুজের খেয়ায় অন্যরকম হয়ে গেল কিছুক্ষণেই মাত্র দিন চারেক আগের লেখা অজানা – অচেনা লাঙ্গ বিধুর মেয়েটা এমন করে চেনাব হবে , জানার হবে । বিস্ময়ের ঘাের লাগা চোখে রতন শুধু অনুভব করছিল বিসিতার উচ্ছলতা , থিলতা ।পরের বার সমুদ্রের তীরে দাঁড়িয়ে খােলা গলায় তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রেণে রবীন্দ্রনাথের দু’কলি রিসিতার কণ্ঠে সুর ছড়ালাে যখন , রতনের বহুবার দেখা সমুদ্রকে আরাে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছিল।ফেরার পথে ফয়েজ লেকের গভীর কালাে পানি কি ভীষণ মগ্নতা এনে দিয়েছিল বিসিতার চোখে । পড়ন্ত সূর্যটা পানির ছায়ায় দেখতে দেখতে পাশে দাঁড়ানাে রতনের হাতটা আঁকড়ে গভীর – আবেগে বলেছে – এর পরের ম্যারেজ ডে তে আমরা কুয়াকাটায় যেতে পারি না ? সাগর মেহনায় সূর্যোদয় আর সূর্যাস্ত নাকি দারুন লাগে দেখতে । রিসিতার আঁকড়ে ধরা হাতে রতন পরম ভালবাসায় অন্য হাতটি রেখে বলেছে – নিশ্চয় যাব । ম্যারেজ ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন – তার আগেই যাৰ । রিসিতা এবার সরাসরি চোখ রেখেছে রতনের চোখে । বলেছে , উহ – আগে নয় । আমাদের জীবনের বিয়ের দিনটি যতবার আসবে ততবারই শুধু নতুন করে দেখবাে আমাদের অচেনা চার পাশ কে । সংসার ধর্ম আগে , বুঝলে মশাই ! অর্থ – সময় দুটোই তাে সংসার থেকে নিয়ে সঞ্চয় করতে হবে । তারপর বুফে কারে জানালার পাশ ঘেঁষা খালি আসনগুলােয় চোখ বুলাতেই সৌজন্যতার হাসি নিয়ে উঠে দাঁড়ালাে জামিল । রতন – রিসিতা কিছু বলবার আগেই সিগারেটে শেষ টান দিয়ে জানালা গলিয়ে এগিয়ে গেল নির্দিষ্ট কামরার দিকে । সামনের চেয়ারটায় বসে পড়লাে রতন , অন্যটায় রিসিতাকে বসতে বলে । শীতের হিমেল হাওয়ায় রিসিতার খোঁপায় ছড়ানাে আলগা হয়ে যাওয়া চললি চােখে
নল পালিয়ে এগিয়ে গেল নষ্ট করার দিকে । সামনের চেয়ারটায় বসে পড়লাে রতন , শীতে হলে হ ss বসতার খোঁপয়ে ছড়ানাে আলগা হয়ে যাওয়া চুলগুলি চোখে মুখে বরই হড় পড়ছে । ওদিক সামাল দিতে দিতে রিসিতা তাকালাে রতনের ঢিলে টাইয়েরনটের দিকে আঙুল তুলে ইশারা করতেই রতন ত্বরিতেই নিজেকে গুছিয়ে নিয়ে কম কল শর্টর সংগে মেরুন রঙা টাই , ধুপছাই রঙ স্যুট পরিহিত রতনের দিকে তাক বসত ভূমিকা হড়াই বললাে – পূর্বে যাহা দেখা যায় নাই অর্থাৎ অ – পূর্ব । ‘ একটি বলেই মুচকি হেসে রতন পকেট থেকে চিরুণীটা বের করে ব্যাক ব্রাশ সেরে তকালে বস্তির মুখে – এর ? হ সকল সময় দেখা যায় – অতি সাধারণ । অর্থ এখন তোমার হাজবেন্ড । -তৰ এতক্ষণ আর কি ছিলে ? কারণ তোমার চোখের তারায় ছিলাম এতক্ষণ । প্রেমিকদের অবস্থান প্রেমিকাদের দুধের তারায় একতরফা । তা কতজনের চোখের তারায় এমন ছবি দেখেছেন মশাই ? -একজনের চোখে । তাও আবার সারা বছর নয় , বছরের নির্দিষ্ট একটা সময়ে । যখন
– আমাদের বিয়ের দিন আসে , মনে পড়ে অনেকগুলাে সূর্যোদয় আর সূর্যাস্তের যােগফল এলাে , আকাশ ভরা কত জোছনা গড়িয়েছে এই যােগফলে , বুক ভরে নেয়া মুক্ত হাওয়ায় ভেসে বেড়ানাে রিসিতাকে দেখা প্রথম দিনটি মনে পড়ে । -খুব হয়েছে রােমান্টিকতা । এবার অন্য রকম একটা গল্প শােন । –গল্প ? -হ্যা , একজন মানুষের হিসেবের গল্প । তিন ভাই আর পাঁচ বােনের মধ্যে সবার ছােট যে বােনটি তার তখন অনার্স ফাইন্যালের দু’মাস বাকি । নােটপত্র গুছিয়ে বাড়িতে এসে হাজির , মন দিয়ে পড়বে বলে । পড়ার টেবিলে মনটা যখন প্রায় গেঁথেই ফেলেছিল , মেঝ ভাবী বলে গেলেন ফিসফিসিয়ে খবরটা – ননদিনী ড্রয়িং রুমে নতুন হাওয়া বইছে । খুব ভাল প্রপােজাল এসেছে । সরকারী চাকুরে ছেলে – কিছুদিন পর পর বদলি , কোয়ার্টার , আয়া , বাবুর্চি , ড্রাইবার – সব ফ্রি । মেয়েটি নােট বন্ধ করে ভাবীর চোখে তাকায় – বলে দাও আমি রাজি , ঘুরতে আমার খুব ভাল লাগে । ভাবী বন্ধ নােটটি খুলে দিয়ে বলেন – সামনে চার তারিখে ওরা দেখতে আসবে । পছন্দ হলে আক – এর দিন ঠিক হবে । এখন তুলে নিবে না , পরীক্ষা দিতে হবে । অতএব , ননদিনী মন দাও পড়ায় ।ফেলটেল মারলে শ্বশুর বাড়ীতে প্রেষ্টিজের ব্যাপার । নির্দিষ্ট তারিখে পড়ার টেবিলে কান্টের থিউরির বিশ্লেষণ নিয়ে হিমসিম খাচ্ছিল যখন মেয়েটি , মেঝ ভাবী এসে উঠিয়ে নিয়ে গেলেন নিজের ঘরে । ওয়্যারড্রোব থেকে সমুদ্রনীল শাড়িটা মুখের কাছটিতে ধরে বললেন – খুব মানাবে । পরা হলে আমায় ডেকো । মেয়েটি নিজের মত করে কাজল আঁকলাে চোখে , কপালে পরলাে টিপ , শাড়িটা গায়ে জড়িয়ে রান্নাঘরে ভাবীর হুলস্থুল কাজের মধ্যে হাজির । ভাবীর চোখ তাে ছানা বড়া ।
-সে কি , একেবারে রেডি যে । খুব তাড়া ? ভাবী সংগে করে নিয়ে গিয়ে সামনের সােফাটায় বসিয়ে দিলেন । তিনজনের হয়টি চোখ নিবন্ধ হলাে মেয়েটি মুখমন্ডলে । পাত্র , পাত্রের ফুপা এবং মামা । দু’চারটে কথার এক পর্যায়ে পত্রের মামা ছােট লাল রঙা বন্ধুটি পকেট থেকে সেন্টার টেবিলে রেখে বললেন – একটা তবে সেরে ফেলা যাক আজই । পরীক্ষার আগে তাে আর অনুষ্ঠান হচ্ছে না । মেয়েটির বাবা এবং বড় ভাই বাধ সাধলেন । এভাবে হয় কি করে । পঙ্গু হয়ে থাকলে কথা চুান্ত হতে পারে , আদ্ – এর জন্য অন্ততঃপক্ষে সাতটি দিন তাে সময় দরকার আমার । পাত্র স্বয়ং সেন্টার টেবিলে রাখা বাক্সটি হাতে তুলে নিয়ে জবাব দিল – বেশ তাহলে তাই হােক । আসছে বার তারিখ দিন – ক্ষণ পাকা হলাে।মেয়েটির পড়া মাথায় উঠলো । আবীয় – স্বজন , বন্ধু – বান্ধব , পাড়া – প্রতিবেশী ঘিরে রইল মেয়েটিকে । গায়ে হলুদের রাতে হাতে রাখী বাঁধতে বাঁধতে ছােট ভাৰী সাবধান করলেন – কাল রাতে তোমার বর খুলবে এটা । তার আগে খুলে ফেলাে না যেন । হাতে মেহেদীর নক্সা আর ‘ রাখী বেঁধে বিয়ের পাটিতে বসে বসেই জনা ত্রিশেক বর যাত্রীসহ বর আগমনীর সংবাদ পেল মেয়েটি ।হৈ – চৈ করে মেয়েরা সবাই বিয়ের কনে সাজিয়ে ফেললাে মেয়েটিকে । খাবার রেডি বরযাত্রীদের কেউ আসছে না টেবিলে । ছেলেরাও ডাকতে গিয়ে আটকা পড়েছে । বাবা তদারকি হেড়ে নিজেই চলে এলেন মজলিশে । কাজী সাহেবকে ঘিরে ছােটখাট একটা গুঞ্জন শুরু হয়েছে । বিষয়টাও স্বাভাবিক । মােহরানার পরিমাণ কত হবে আর কত হবে না – এ নিয়ে দু’পক্ষে মত বিরােধ । বাবা বললেন – ঠিক আছে , ওসব পরে হবে । খাবার রেডি , আসুন , আগে খাওয়া – দাওয়ার ব্যাপারটা চুকিয়ে ফেলা যাক । বর দাঁড়িয়ে জবাব দিল – খাওয়া – দাওয়ার পর এ সবের ফয়সালা হয় নাকি কখনন ? আগে কথা ঠিক না হলে খাওয়া যাবে না । আমাদের অংকে আপনারা রাজি কিনা বলুন । মােহরানার দরদামের ঘটনা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক , কিন্তু পাত্র স্বয়ং হিসেবের কঠগড়ায়।এটা কি স্বাভাবিক ? বাবা নীরব হয়ে রইলেন কিছুক্ষণ । তারপর দু’হাত তুলে সবাইকে থামতে ইশারা করে বললেন- আমি অনুরােধ করছি – আপনারা খাবার টেবিলে অসুন । কথা দিচ্ছি , আপনাদের হিসেবের ক্ষতি আমরা করবাে না । খাবার পরে এ নিয়ে আর কোন কথা হবে না । সুষ্ঠুভাবে খাবার পালা চুকলাে যখন , বাবা মজলিশে দাঁড়িয়ে বরযাত্রীদের সামনে দু’হাত জোড় করে বললেন – আমাদেরকে মাফ করবেন । মেয়ের বিয়ে আমি দেব না । ইস্পতে কঠোর বাবা সেই যে নিজের ঘরে গিয়ে বসলেন খাটে , আর নামানাে গেল না কোন কিছুতেই । বড় ভাই , মেঝ ভাই বুঝালেন , স্বজনরা বুঝালেন – আপনার একটা জেদের জন্য মেয়টার ভাগ্য পােড়াবেন না । বাবা হাসলেন বেদনাবিধুর । শান্ত , ধীর – স্থির কণ্ঠে বললেন – মেয়েটা আমার অনাদরের নয় । পােড়াবাে না বলেইতাে ঐ ছেলের হাতে জ্বলতে দিতে পারলাম না । মানুষ চিনতে আমার ভুল হয়নি , সিদ্ধান্ত যা নেবার নিয়েছি । এ নিয়ে আর কোন কথা বলে লাভ হবে না । আর মেয়েটি নিজের হাতের রাখী খুলে ফেললাে নিজেই । বেসিনের আয়নায় নিজের বধূ সাজ দেখলাে , ঠান্ডা পানির ঝাপটায় একে একে ধুয়ে ফেললাে সমস্ত সজ্জা । মস্ত খোঁপায় জড়ানাে ফুলগুলি একটা একটা করে ছিড়লাে । তারপর নােটপত্র আর কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে পায়ে পায়ে এগেলাে বাবার ঘরের দিক পাশে খবরের কাগজটা পড়ে রয়েছে , বাবা শূন্যদৃষ্টি মেলে জানালায় চেয়ে । মাথায় হাত রেখে ডাকলাে মেয়েটি – বাবা বসবাে তােমার কাছে একটুখানি ? মাথা থেকে হাতটা তুলে নিয়ে নীরবেই বসালেন পাশে । -বাবা , আমার পরীক্ষা আর মাত্র ক’টা দিন । বাসায় ভাল করে পড়বাে বলে এসেছিলাম কিন্ত হচ্ছে না । আমি কালই হলে চলে যেতে চাই । সবার সাথে কমপেয়ার করেই বােধ হয় ভাল হবে পড়াটা । বাবা ব্যাস্ত হলেন- এসে না বললি পরীক্ষার দু’দিন আগে যাবি এবার ? – বলেছিলাম তাে । কিন্তু পড়া এগােচ্ছে না যে , তুমি আমাকে কিছু টাকা দাও বাবা- কাল সকালের ট্রেনেই রওয়ানা হবে , সব গুছিয়ে ফেলেছি । –
মেয়ের স্বাভাবিকতায় বুকের পাথরটা হাল্কা হয় অনেকখানি । শুধু ভেতরে খচখচ করতে থাকে কাঁটাটা । মেয়ের মতটা পর্যন্ত নেয়া হলাে না জেদের বশে । নিজের চাপিয়ে দেয়া সিদ্ধান্তে অপরাধী হয়ে রইলেন না তাে মেয়ের কাছে । -বাবা কিছু বলছে না যে । মেয়ের চোখের দিকে তাকিয়ে বললেন বাবা অন্যকথা আমার উপর তাের কি খুব রাগ হচ্ছে মা ? -কেন বাবা ? মাথায় হাত রেখে উঠে দাঁড়ান বাবা- সব ব্যাপারে এত স্বাভাবিক থাকিস কি করে তুই ? আমার মতামত তাের ঘাড়ে জোর করে চাপিয়ে দিলাম যে । -না বাবা , এমন করে এখনই দায় ঘাড়ে নিতে বললাে না । জীবনটা আমার সত্যি কিন্তু ওটিকে তুমি সাজিয়ে না দিলে আমি বুঝবাে না যে কিছুই । ঠিকই তাে হয়েছে বাবা । ঝরে যাবে জেনে কি তােমার ফুল তুমি এমন কোথাও রাখবে , নাকি সেখানেই দেখে – শুনে রাখবে , যেখানে সতেজ থাকবে । বাবার দু’চোখ ঝাপসা হলাে বটে , আবেগে অধীর হলেন না । শুধু বললেন- কাল সকালের ট্রেনে আমিই তােকে রাখতে যাব । টানা দু’মাস ধরে অনার্স ফাইন্যাল শেষে মেয়েটি দেখে বাবা হল গেটে দাঁড়িয়ে । -বাবা তুমি নিতে এসেছাে ? বাবা মাথায় হাত বুলিয়ে বলেন – নিতে আসিনি । তবে তুই যদি যেতে চাস , অবশ্যই নিতে এসেছি -ব্যাপারটা কি বাবা ?
টানা দু’মাস ধরে অনার্স ফাইন্যাল শেষে মেয়েটি দেখে বাবা হল গেটে দাঁড়িয়ে -বাবা তুমি নিতে এসেছাে ? বাবা মাথায় হাত বুলিয়ে বলেন – নিতে আসিনি । তবে তুই যদি যেতে চাস , অবশ্যই নিতে এসেছি । ব্যাপারটা কি বাবা ? -খুব সুন্দর । ডিপার্টমেন্টে তারা তােকে দেখেছে , জেনেছে । এখন তাের মতামত পেলে , .. গম্ভীর হয়ে যায় মেয়েটি – বাবা এ ক’মাসে তুমি কি হন্যে হয়ে পাত্র খুঁজে বেড়িয়েছ বাবা ? -হন্যে হবাে কেন রে ? আমার ফুলের মত মেয়ে , সৌরভ চিনেই তাে ওরা এসেছে । তুই তাে বলেছিলি , আমার ফুলটাকে সতেজ রাখার ঠাঁই আমাকেই খুঁজতে হবে । -ঠাই কি তােমার সঠিক মনে হয়েছে বাবা ? -নিশ্চয় । -আমায় কবে নিয়ে যেতে চাও আমি সেভাবেই তৈরি থাকবাে বাবা । রতন গালে হাত দিয়ে রিসিতার একটানা কথা শুনছিল মুগ্ধ হয়ে । রিসিতার হাত আপন হাতের মুঠোয় তুলে নেয় এবার । গভীর আবেগে বলে , তারপর বিসমিল্লা খাঁর সানাইয়ের করুণ সুরের মূর্ধণায় মেয়েটির বাবা প্রিয় ফুলটি আমার হাতে তুলেদিলেন । তাই তাে ভাবছি এ তিন বছরে এতটুকু ম্লান হয়ে যায়নি তাে ? দেখি দেখি , রতন হাত বাড়িয়ে রিসিতার চিবুক তুলে ধরার পূর্ব মুহূর্তেই ওয়েটার এসে স্থান – কাল মনে করিয়ে দিয়ে ব্যবসায়িক কণ্ঠে শুধালাে চা দেব ? রিসিতা রতনের চোখের তারায় চোখ স্থির করে মুখ টিপে হেসে জবাব দিল — না ‘ ।************
ফাহমিদা রিআ
*************4 Comments
Friends
Fahmida Akter
@fahmida420
র. জামিল
@r-jamil
Diponkor Sharma Partho
@parthodip218
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
@ashraful710
Tapan Debbarma
@tanu48
Rahnuma Nira
@tamannahtasneem90
Nahian Hasan
@hasan009
Zahidul Jamy
@zahidul
AdabenTatali
@adabentatali



যেতে যেতে দেখা হয় যদি! অভিনন্দন।