Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years, 2 months ago

    সুখ থাকে গো ঘরে
    সাংবাদিক আবু তাহের

    ভবের বুকে স্বামী স্ত্রীতে
    সারা জীবন চলে,
    সুখে দুখে পাশে থেকে
    মনের কথা বলে।

    একই ছাতার নীচে দুজন
    ধরে দুটি হাতে,
    বিপদ দেখলে যায় না দূরে
    থাকে তারা সাথে।

    মনের মাঝে হাজার স্বপ্নে
    বিভোর তারা থাকে,
    ঝড় বৃষ্টিতে ভয় করে না
    সংসার সুখের রাখে।

    সুখের সংসার জুড়ে থাকে
    মুখে তৃপ্তির হাসি,
    কেহ কারো যায় না ছেড়ে
    দিতে চাইলে ফাঁসি।

    পরিশ্রম আর ভালোবাসায়
    চললে জীবন ভরে,
    মাথার ছাতা যায় না উড়ে
    সুখ থাকে গো ঘরে।

    8
    7 Comments
Skip to toolbar