-
আলো আঁধারের গল্প’
_কিশোর কনকযা হবার কথা না তা হচ্ছে
দূর্ভিক্ষ মানুষের বক্ষে।
কেউ ঠকিয়ে বিজয়ী
কেউ প্রতারিত আঁধার কক্ষে।
ধর্মান্ধ ভীষণ কেউ না মানিয়া ধর্ম
সাম্প্রদায়িক প্রাণির বিকৃত কর্ম।আলো আঁধারের খেলা চলছে
যা হয়না তাই লোকে বলছে
আর শুনছে নির্বোধ প্রাণ।
বিবেকের বাতিঘরে জ্বলছেনা আলো
ভালোবাসা জনেজনে বাসছে ভালো
উৎসাহে সস্তা প্রেমের গান |
মানুষের মন আজ হিংসায় পূর্ণ
শুরু থেকে শেষ অন্তঃসার শূন্য।
দিককিদিক দিশা হারিয়ে পথিক
অতঃপর নিজেকেই দিচ্ছে ধিক।একদিন নত হয় প্রতিটি হৃদয়
ততোদিনে পূন্য ক্ষয় সমুদয়।আমি বৃথা কবিতা লিখছি
কথা থেকে কথকতা শিখছি
যোগ ফল সমান সমান |বিবেকের নির্দেশ শুনছেনা কেউ
নির্বোধ গুনছেই সাগরের ঠেউ।
ঘাতকের হাতে আজো কেউ হয় খুন
নারীদেহ ছিড়ে খায় পুরুষ শকুন।একদিন ঘাতকেরও চোখে আসে জল
নির্মমভাবে খুন হয় সেও অবিকল।আমিও সবার মতো দেখছি
ভীঁরু প্রতিবাদীর মতো লিখছি
নগন্য আমার অবদান |
রঙের মেলা বসে রাত দুপুরে
মদের গ্লাসে কেউ নাচে নুপূরে।
নাগরিক কোলাহল হঠাৎ থামে
রাজপথে পথিকের শরীর ঘামে।দুঃখ ভিতরে থাকে চোরের মতো
দেখানো যায়না সে গোপন ক্ষত।আমি রাতঘুমে দেখি স্বপ্ন
প্রিয়মানুষের মুখ চূর্ণ
শোনেনা সে আজ আমার গান |©Kishor Kanok
23, 03 – 2020
Record Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



প্রতিবাদ চলুক কবিতার ভাষায়… পাশে আছি কবি।