Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 5 months ago

    কত নদী মরে গেছে বুকে

    কত নদী মরে গেছে বুকে
    আমার এ সাগর চোখে
    কত নদী আছে এঁকেবেঁকে।
    মরু ঝড়ে উড়ে এসে , গোলাপের গান
    ভেঙে পড়ে বুকে মিশে
    নিয়ে গেছে সাথে করে সমুদ্র স্নান।
    আমার ভালবাসার সমুদ্র নদী
    কাঁদে একা, একা, শুধু নিরবধি
    কত নদী মরে গেছে বুকে
    কত আশা ভালবাসা বাষ্প দু’চোখে
    আমার ভালবাসা অবহেলার ভেলা
    যুগযুগান্তরে বহিবো একেলা।
    কত নদী মরে গেছে বুকে
    আমার এ সাগর চোখে
    কত নদী আছে এঁকেবেঁকে।

    10
    6 Comments
Skip to toolbar