Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 11 months ago

    পতনের শব্দ
    _কিশোর কনক

    পাহাড়ে বসে আহাড় করে,ঝর্ণার জলে করেছি স্নান
    সূর্য ডুবে গেলো সমুদ্র পাড়ে,বেদনায় এ মুখ ম্লান।
    বহু কাংখিত প্রত্যাশায় হয়েছিলো দেখা
    অতঃপর দুজন দুদিকে,দুজনেই একা।
    সমুদ্রের তর্জন গর্জনে,দুমড়ে মুচড়ে যাচ্ছে বুক
    বুকের ভেতর পতনের শব্দ,তোমাতেই জীবন উন্মুখ |

    দুচোখ বন্ধ করে অন্ধের মতো হাঁটছি অন্ধকারে
    ফিরতেই হবে আজ ঘরে।
    প্রকৃতিতে চলছে বৈরী হাওয়া বদলের পালা
    হয়তো ঘর ভেঙে পড়বে ঝড়ে।
    দুজনেই আজ ভীষণ ঘরমুখী হয়ে গেছি
    দুজনেরই ঘরে ফেরার তাড়া।
    কি অদ্ভূত বিভাজনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে
    অনুভূতিরা করছে নির্মম ইশারা।
    পালানোর পথ নেই তেমন
    তবু পলাতক পথিক তুমি-আমি।
    কি চায় কার উচ্ছনে যাওয়া মন
    শুধু জানে অন্তর্যামী |

    জানি তোমার কাছ থেকে পালানো মানে
    জীবন থেকে পালিয়ে যাওয়া নয়।
    তবু যেনো পালাতে পারলেই বেঁচে যাই
    তোমারও কি এমনই মনে হয়?
    প্রণয়ে প্রবল আকর্ষণ থাকে শিরা’উপশিরায়
    দেহমনে থাকে জৈবিক চাহিদা।
    জরাজীর্ণ যৌন জীবন ঝড় বন্যা খরায়
    মুখ থুবড়ে পড়ে যৌনক্ষুধা।
    অকাল মৃত্যুর মতো বিচ্ছেদ জ্বালা
    হৃদয়ে বিঁধে রক্তিম তীর।
    ভালোবাসা আমার উজার করে দিয়েছি
    অসাঢ় নিঃশ্বেসিত অন্তর স্থবির।।

    আবার কোনদিন আসবে কিনা এ দিন বলোনি
    স্মৃতিতে আজ শুধু সাদা খৈ।
    কৈ মাছে কাঁটা বেশী বিমুখ তুমি তাই
    জীবন সাদা শ্যাওলার মতোই।
    ঘর বাঁধতে খঁড় কুটার স্তুপ জমা করে রেখেছো
    বাড়ির আঙিনা ঘেঁষে।
    অবেলায় উপহাস করেছে নিয়তি
    ভালোবাসা অবিরাম নিঃশ্বাসে।
    সবকিছু একদিন শেষ হয়ে যায়
    তারপর কচি পাতা গঁজায় গাছে।
    ঋতু বদলের মতো বদলে গেছে তোমার মন
    আমার অকরুণ সর্বনাশে |

    Date:06-Jun-2017

    বিঃদ্রঃ কবিতার গল্প ভুল করেও কেউ
    নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়।

    10
    3 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar