Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 1 month ago

    🎈🎈অদ্ভুৎ জীবন🎈🎈

    অদ্ভুৎ জীবন কাঙ্গালের মতোন
    স্বপ্ন স্রোতে উদাসী মন
    তিক্ততায় ভাসে যখন
    অবিরত অভিনয় তবু বাঁচিয়ে রাখে আশার প্রলোভন।
    ঢেউ ভরা নদী জলের জীবন
    এক পাড় ভাঙ্গে এক পাড় গড়ে প্রকৃতির বাঁধন,
    এমনই হয়তো
    অবহেলায় ঘেরা অদ্ভুৎ জীবন।

    বৃত্তে ভরা রঙিন ভূবণ
    অংকে কষা বাস্তব শাসন,
    ভালবাসাহীন শূন্যে ভরা অদ্ভুৎ জীবন।
    প্রকৃতি ঠাসা কিম্ভুৎ কারণ
    বোঁধনে শোধন সহস্র জীবন,
    কালোর গ্রাসে তবু চিত্ত নিধন
    বিষ বায়ু সমতায় মাতাল জীবন
    তবু
    সদয় স্বরুপ উদ্ভাসিত অদ্ভুৎ জীবন।

    কাননে করুণা সৃষ্টিতে সাধন
    স্বরূপে উদ্ভাসিত অদৃ্শ্য বাঁধন,
    স্বপ্ন নিয়ে বেঁচে থাকে হাজারো কাঙ্গাল
    মানব তরে যাদের অদ্ভুৎ জীবন।।।

    অনল

    10
    5 Comments
Skip to toolbar