Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 10 months ago

    খুকির নাচন
    সাংবাদিক আবু তাহের

    ঘুঙুর পায়ে ঝুমুর তালে
    নাচছে খুকি গানে,
    হেলে দুলে হাসি মুখে
    তাকায় সবার পানে।

    নাদুস সুদুস চেহারা তার
    হাত বেলুনের মতো,
    কাজলকালো চোখের পাতা
    মৃদু নড়ে শতো।

    গানের সাথে ঠোঁট নাড়িয়ে
    নাচে খুকি তালে,
    টোল পড়ে তাই খুকির মুখে
    লাল টুকটুকে গালে।

    ছোট্ট খুকির নাচন দেখে
    দর্শকে দেয় তালি,
    সবার মনে খুশির বানে
    আর্শিবাদ দেয় ঢালি।

    অনুষ্ঠান শেষ সবার মুখে
    খুকির গুণের কথা,
    একদিন খুকি অর্জন করবে
    দেশের সুনাম তথা।

    8
    7 Comments
Skip to toolbar