Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    3 years, 10 months ago

    মানব মনের ভেতর বাহির
    সাংবাদিক আবু তাহের

    মানব মনের ভেতর বাহির ভিন্নরূপ আর রেখা।
    বিপদকালে বুঝলাম আমি হয়নি কিছুই শেখা।
    কথা ছিলো থাকবে পাশে
    দূর্দিনে সে মুচকি হাসে
    ভাব দেখায় সে কোনোকালে হয়নি বুঝি দেখা।
    মানব মনের ভেতর বাহির ভিন্নরূপ আর রেখা।

    বুক চাপড়ে গো ভাবি তখন কপালের সব লেখা।
    কান্দি বসে গাছের তলে
    ভাসি আমার নয়ন জলে
    মনের দুখে ভাবছি এবার জীবন কাটাই একা।
    মানব মনের ভেতর বাহির ভিন্নরূপ আর রেখা।

    ভালোবাইসা বন্ধু আমার স্বার্থে দিলো ছেঁকা।
    বন্ধুর মনের আঁধার ঘরে
    কালনাগিনীর ছোঁবল ধরে
    বাঁচার তরে ছটফট করি কেউ বলে না ঠেকা।
    মানব মনের ভেতর বাহির ভিন্নরূপ আর রেখা।

    7
    6 Comments
Skip to toolbar