Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 3 months ago

    কবিতার পংক্তি
    ১৩,৮,২২
    সবাই ফেলে গেলো,
    তখন সূর্য ডুবু ডুবু,
    মনের জানালা বন্ধ করিনি,
    রক্তিম আভায় কিছুটা আলোকিত,
    মনের ভেতরে মুক্তর মত ঝরে,
    কত শত কবিতার পক্তি।
    একটা আকাশে,
    যেন সূর্যের মতো জ্বলছি,
    সুউচ্চ পাহাড়ে,
    কঠিন মেঘ ধরে আছি,
    ভাগাভাগির কিছু নেই,
    যা আছে সব কিছুর দায়,
    শুধুমাত্র আমারি।
    এ জগৎ এর সকল কিছুই,
    মহান সৃষ্টিকর্তার চিন্তা,
    আমি তারি সীমানায়,
    খুব কঠিন করে বাধা,
    এতেই বেশ আছি,
    তবু মাঝে মাঝে,
    নিজের অস্তিত্বকে খুঁজি।

    – fnesa

    21
    9 Comments
Skip to toolbar