-
ভালোথেকো জান
_কিশোর কনকভালোথেকো জান
প্রিয় অভিমান’ প্রিয় প্রাক্তন
ভালোথেকো জান
প্রিয় বদনাম’ প্রিয় অঘটন।
ভালোথেকো তুমি শিশির ভেজা সকালে
ভালোথেকো বৃষ্টিস্নাত বিকেল
আর রাত্রি দাহকালে।পরাজিত প্রেমে আজ নাই কোনো ক্ষোভ
এজীবন ছেড়েছে কামনার লোভ।মানবীকে দেবী ভেবে করেছি যে ভুল
দিচ্ছি এখনো সে ভুলের মাশুল’
যাযাবর জীবনের যবনিকা টানতে পারিনি
হারিয়েছি জীবনের একুল-ওকুল।ভালো থেকো জান
প্রিয় ডাকনাম’
যেখানেই থাকো তুমি ভালোথেকো রোজ।
এজীবনে জানি আর দেখা হবেনা
খুঁজবোনা কেউ আর কারো ঠিকানা
রাখবোনা কোনদিন কেউ কারো খোঁজ।বসে বসে দেখি “স্মৃতির কঙ্কাল”
এভাবেই চলে যাবে জানি দিনকাল
ভালো থেকো জান’
আমি আর ভালোথাকার মানে বুঝিনা |যতোটা ভালোবাসলে
কোনদিন কিছুতেই ভুলে যাওয়া যায়না
ততোটাই ভালোবেসে তোমায় হারালাম।
জানি তুমি বুঝবেনা হারানোর যন্ত্রণা
এমন কোনো বানী নেই বিচ্ছেদে দেবে সান্ত্বনা।
ভুল মানুষের প্রেমে মন পোড়ালাম |ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে মানুষের মন
তুমি আমিও ব্যতিক্রম নই
আমার প্রয়োজন বেশীদিন হয়নি তোমার।
আমার অভাব তুমি অনুভব করোনি
নতুন মানুষ পেয়ে ভুলে গেলে প্রীতি
সহজেই ছেড়ে গেলে চিরচেনা সহচর |পূর্ণ জীবন শূন্য প্রেমে শূন্য জীবন পূর্ণ
আমার জন্য তোমার জন্ম হয়নি লাবণ্য”
লালনের দেশে তবু তোমায় নিয়ে গান লিখেছি
সুস্থ মাথা ব্যস্ত করে কথা থেকে কথকতা শিখেছি।
কবিতার কোনো কথা তুমি মানোনি
ফেরাতে পারিনি তোমায়।
সময়ের বিবর্তনে আজ তুমি পরের মানুষ
সময় ফাঁকি দিয়েছে আমায় |ভালো থেকো জান
প্রিয় পিছুটান’
ভালোথেকো অমানুষ হবার সুখে।
ভালোথেকো জান
রবী ঠাকুরের গান
গেয়ো মন খারাপের অসুখে |নগ্ন সংস্কৃতির কালোযুগে
যদি সময় মেলে
শুনতে আমার বৃথা বাক্যবিলাপ
জেনো এখনো বুকের ভিতর সেই পতনের শব্দ
আজো পাগলের মতো করছি প্রলাপ |11, August 2022 | Dhaka
বিঃদ্রঃ কবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার
কবি অথবা কবিতার নয়।
©Record Label : Labonnow Entertainment3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



হুমামুন আজাদের ভালো থেকো কবিতার কথা মনে পরে গেলো।