Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    • 4 years, 1 month ago

    সময়ের অতীত বর্তমান

    সেই অনেক আগে, বাল্যকালে,
    প্রায়ই প্রতিদিন বিকালে,
    ছোট্টটি আমি বসে গার্ডেনের সিমেন্টের বেঞ্চে,
    তাকিয়ে অদুরে পরিণত ভবিষৎতের দিকে,
    বিষন্ন মনে এক অজানা কষ্ট নিয়ে,
    দৃষ্টি সীমানার পরে স্বচ্ছ কাঁচের দেওয়াল,
    মনে হত দেখতাম আজ পরিণত আমিকে,
    আমার অস্তিত্ব, পরাজিত স্বত্তাকে,
    বিধ্বস্ত মন, অসহায় একাকিত্বকে,
    দুমড়ে মুচড়ে ওঠা বেদনাকে, পরাজিত সৈনিককে,
    অসহায় আমি তাকিয়ে দেখি আমার ছোট্টকে,
    এ জন্যই কি তুমি বিমর্ষ থাকতে, অজানা শংকাতে?
    আমি চিৎকার করে অদৃষ্টের কথা তোমাকে বলতে চেয়েছি,
    তার কিছুই তুমি বুঝতে পারনি অসহায় ছোট্টটি,
    এত অবুঝ তুমি, প্রথম দেখা মৃত্যুকে চেননি,
    অবাক হয়ে চারিদিকের সবাইকে দেখেছ।
    সময়ের অতীত আজ দুঃসহ বর্তমান কেবলি।

    5
    4 Comments
Skip to toolbar