-
জীবন, নক্ষত্র এবং স্বপ্ন।
নির্ঘুম রাতের সব আলাপন শুনে পা বাড়াই
জোনাকিদের দেখানো পথে।
আমার সব দেবতারা থেমেছেন যেখানে; তার শৃঙ্গে।
আশ্রমের মাঝে আমি জ্বালাই অনাহুত আগুন
আমার ক্ষয়ে যাওয়া মোমের নিঃশ্বাস
ক্ষীণ আলোয় লুটোপুটি খায় মন্দিরের মেঝে।আমি ভুলে যাই আমার অবয়ব; জানি না
আমাকে আমি বলব ঠিক কোনখানে; যেখানে হয়ে আছি নির্জীব
ছায়ার মতো মানবীয় শীর্ণ মৃত গাছের শাখা।
নাকি, হৃদপিন্ড জুড়ে অনুভূত হওয়া এক টুকরো ব্যাথা!জোনাকিরা আমায় দেখিয়েছে নক্ষত্রদের পথ
আলোর মতোন জীবন; ছায়াপথের মৃত্যু গহববর।
প্রতি নির্ঘুম রাত আমায় ডাকে;
অনন্ত জীবনের দিকে যেখানে কোনো গন্তব্য নেই আমার।
তোমার মতো কেউ নেই সেখানে
অসীম বিশালতা আমায় ছুঁড়ে দেয় কৃষ্ণগহব্বরের মুখে
আর আমি পরিণত হই ছায়ায়;
বাকিটুকু জেগে থাকি নির্বাক কল্পনায়।শুধু তোমার দিকে তাকালে মনে হয় পৃথিবী জেগে আছে
জেগে আছে রাত-দিন
সবুজ ঘাসের চাদরে ব্যঞ্জন মেখে রোদ এখানে শুয়ে থাকে।
শুধু তোমায় ভালোবাসলে মনে হয়
আমি এক মানুষ; তাকিয়ে আছি জীবনের দিকে।
শুধু তোমায় ভাবলে মনে হয় নির্ঘুম রাত
হাতছানি দিয়ে ডাকে স্বপ্ন দেবতাদের হাতে হাত রেখে।5 Comments
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Drako Shajib
@drako
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
আহমেদ আরভিন
@sweetsohely
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen



চমৎকার!