-
দূর্ণিবার
জনী আহমেদআমি বিদায়ের বারতা নিয়ে আসিনি
এনেছি একমুঠো রোদ্দুর
যেনো তোমার ভিতরে নিভু নিভু প্রদিপটা
দীপ্তী ছড়িয়ে জ্বলে।
আমি বিদায়ের বারতা নিয়ে আসিনি
এনেছি সিমাহীন সাহস
যেনো তোমার ভিতরে লুকিয়ে থাকা ভিতুটা
দুঃসাহসের কথা বলে।
আমি বিদায়ের বারতা নিয়ে আসিনি
অন্ধকার গহব্বরে বেধেও রাখিনি
তুমি মুক্ত আকশ সোপানে,
স্বাক্ষর রেখে যাও আপন ভুবণে।
তুমি ফুটবে তুমি গন্ধ বিলাবে
সোভিত হবে কোন ফুলদানিতে,
এবারতাও আমার নয়।
তুমি চলবে তুমি দুলবে
মিথ্যার ভিরে পরে থাকা
সত্যকে বলবে অকুতোভয়।
রবি উদিত হলে
পৃথিবীটা আলোকিত হয়
তোমার পরশে যত
নিঃপ্রাণ যেন প্রান পায়।
পথ যতই বন্ধুর হোক
জয়ের নেশায় তুমি ধাবমান
বিজয় নিশান উড়াতে যদি
যায় যাক তব প্রাণ।
হায়!!! আমি যে নারী,
বিজয় কেতন আমার হাতে কি মানায়,
কারো ঘরের ফুলদানিতে
আমাকে শোভাপায়।
নিন্দুকের গায়ে জালা ধরেছে
তুমিই দূর্ণিবার,
ওরা পারেনি বলে তুমি পারবে না ?
একথা বলো না বার বার ।
এনেছি রোদ মেখে নাও গায়
জ্বেলে দাও প্রদীপ শিখা
সাহসী হাতে মুছে দেবে তুমি
সকল বিপদ রেখা।
মাস্তুলে পাল ধরো তুমি হাল
দৃষ্টি গগণ কোণে
বৃষ্টি আসুক বাজখাই ফাটুক
ভয় এনো না মনে।
আমি বিদায়ের বারতা নিয়ে আসিনি
এসেছি তব ঘুম ভাঙ্গাতে
হৃদয়ের অবগহনে
মৃত প্রদীপ জ্বালাতে।
মনে রেখো তুমি,
জন্ম তোমার জন্ম দিতে,
সাজতে নয় সাজাতে
তুমি এসেছো এ বারতা
পৌছে দিতে।
আমি বিদায়ের বারতা নিয়ে আসিনি
মনে রেখো তুমি,
তুমি নও শুধু নারী
তুমি নও শুধু নারী।।
২৪-০১-২০১৯ ইং11 Comments
Friends
Aditya Bhowmik
@adityabhowmik
Reba Amina Begum
@rebaaminabegum
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
রুপাই এ আই
@rupai_ai
Shahadat Hossain Bhuiyan
@shahadathossainbhuiyan
রাহেনা বেগম
@rahena-begum
Syed Farah
@syedfarah
Ruhul Amin
@ruhulamin1
AdabenTatali
@adabentatali



সেরা…❤