Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 10 months ago

    মানুষ চেয়ে পাইনি’
    _কিশোর কনক

    কারো রুপ-লাবণ্যে ভোলেনা এমন
    ভুলিনা কারো কথার মতিভ্রমে।
    রুপ যৌবন একযুগে শেষ
    বয়সের ভারে ক্রমে ক্রমে যায় কমে।
    মনের মোহ ভুলতে পারিনা
    দিন রাত্রির মতো যে মন বদলে যায়…………
    মন চেয়ে মন যায়না পাওয়া
    বৃথাই জীবন মানুষ পেতে চায়।
    আমি মানুষ চেয়ে পাইনি ||

    এই শহরে যন্ত্র-মানব আলাদা করা কঠিন
    জীবন থেকে জীবনে-জর্জরিত ঋণ।
    যে তোমার জন্য কাঁদে
    তাঁর জন্য কাঁদোনা’
    তোমার চোখে যে কান্না এনে দিলো
    তাঁর জন্যই বেদনা।
    জানি কোথাও ভালো নেই কেউ
    তবু ভালো থাকার বৃথা চেষ্টা
    কোনদিন সূর্য ওঠেনি মনের আকাশে
    অচেনাই রয়ে গেলো স্বপ্নের দেশটা |

    জীবিকার প্রয়োজনে ঠিকানা বদলায়
    তবু স্বত্বা বদল করা যায়না দুনিয়ায়।
    নশ্বর জীবনের দিন ফুরাবে
    মরণে সবার একই ঠিকানা’
    জীবনের প্রতি অভিযোগ থাকবেই
    মাটিতেই মিশে যাবে জাগতিক বেদনা।
    নাগরিক ক্লান্তিতে নাজেহাল মন
    সুখ নেই এই শহরে’
    অর্থ সকল শর্ত ভাঙে
    ব্যস্ত ঢাকায় গাড়ি বাড়ির বহরে|
    _________________
    উদ্দেশ্যহীন পথে হাঁটছি
    কোথাও যাবার কথা নেই
    ঘরে ফেরার তাড়া নেই’
    কেউ বসে নেই কোথাও অপেক্ষায়।
    যাচ্ছে জীবন চলে
    সবার যেমন যায়|

    30, august 2022 |
    mohammadpure, dhaka
    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ
    কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয়।

    13
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar