Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 9 months ago

    বাই বাই রমাদান
    আসছে ঈদ
    খুশিতে ছোট বড়
    চোখে নাই নিদ।
    চারদিকে সুবাস
    নতুন জামার।

    সবই চাই নতুন
    ভাল টা আমার।
    এক, দুই,তিন চার
    হয়ে গেছে অল্প
    আরও দুটি চাই মোর
    নাহলে কি করা যায়
    বড় কোন গল্প।

    কখনো তো ভাবিনি
    রাস্তার ছেলেরা,
    কি করে কাটায় ঈদ
    নতুন জামা ছাড়া।
    তবে কি ওরা বুঝেনা?
    ঈদের আনন্দ
    ভাগ্য তাদের
    কেন এত মন্দ।

    ভেবে ভেবে অবশেষে
    চলে যাই ঘুমের দেশে।
    হঠাৎ দেখতে পাই
    ফুটপাতে এক ছেলে,
    কান্নার জোয়ারে
    বুক ভাসে জলে।

    কাছে গিয়ে বলি
    আর কাঁদিবেনা
    ঈদের জামা বুঝি
    এখনো,হয়নি কেনা?
    ছেলে যাহা বলে
    শুনে মুখ বন্ধ
    ভাত ছাড়া দুনিয়াটা
    তাদের কাছে অন্ধ।

    নতুন জামা আর
    ঈদের আনন্দ,
    সবকিছুই যে লাগে
    তার কাছে মন্দ।
    বেশি খুশি লাগে
    যদি পায় ভাত,
    পেট পুরে খেয়ে নেয়
    খুজে নাতো জাত।

    মায়ের ডাকে শেষে
    ভাঙে মোর ঘুম,
    দেখেছি যে স্বপ্ন
    তা বুজেছিলাম।
    আরও চাই জামা
    ধরেছিলাম বায়না,
    বাবা তাই এনেছে
    জামা কিছু দামি,
    খুশি কর সোনা যাদু
    মন একটু খানি।

    আমি ভেবে বলি
    জামা আর চাইনা,
    ফুটপাতে ওরা
    একটাও পায় না।
    আমার যা আছে
    কিছু দেব ওদের,
    আনন্দ টা ভাগ করি
    সাথে নিয়ে তাদের।।।

    17
    23 Comments
Skip to toolbar