Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 10 months ago

    নদী

    ও নদী…
    তুমি মন্দ্রিত সুরে বয়ে যাও নিরবধি!
    যতক্ষন তুমি তারুণ্যধারায়,
    থাক প্রবাহমান,
    এই ধরণীর ধমনীসম মোদের শিরায় ,
    জাগিয়ে রাখো স্পন্দন।
    তোমার কূলে আছে কত কথা,
    মান অভিমান সুখ স্মৃতি ব্যথা!
    তোমার দুই তীরে,
    জল ও পলির ভিড়ে,
    সদাই থাকে উর্বর সরণী।
    তাইতো বাঁধি তোমার তীরে,
    বাণিজ্যের তরণী।
    তোমার বুকে ভাসিয়ে ভেলা,
    পাড়াপাড়ি করি কত পশরা মেলা,
    তোমার শীতল নীরের ছায়ায়,
    মোদের তপ্ত প্রাণ জুড়ায়।
    তোমার বুকে জাল ফেলে,
    জীবিকার স্বপ্নে বিভোর জেলে।
    এই মাছেরই অথই সম্ভার,
    ভরে দেয় মোদের খাদ্যের ভান্ডার।
    অথচ তোমার কোলে, ফেলে বর্জ্যের পাহাড়,
    তোমাকে করছি দূষিত ভাগাড়।
    তোমার ক্রোড় ছিদ্র করে,
    দূষিত নালার সংযোগ করে ,
    তোমার বুক করছি রক্তাক্ত।
    তোমার নীল জল আজ ক্লেদাক্ত ।
    জোর করে করে তোমায় দখল,
    রুদ্ধ করছি তোমার জলগতির দোল।
    তোমার খরস্রোতা গৌরবিনী অবয়বে,
    আজ শুধু ঝরে মৃতপ্রায় কান্নার কলরব।
    শহরায়নের মত্ততায়,
    তুমি কাঁদ আজ শুস্কতায়।
    তাইতো তুমি আজ নাব্যতাহারা,
    রাখতে পারোনা বন্যার প্রমত্তাধারা।
    তোমার জলপ্রবাহের হিল্লোলে,
    নিভৃত ব্যথার কল্লোল,
    অন্ত:শীলা হয়ে নীরবে লুকায়।
    তবু মোদের বিবেক যেন না হারায়
    আবার আনবো ফিরায়ে
    আমরা তোমার নীল গভীরতা,
    তোমার ভাঙ্গনের আর্তনাদের স্তব্ধতা
    টুটে আসবে প্রবাহের ছন্দময়তা
    তোমাকে যেন পড়াতে পারি
    রুপসীর অলংকার
    আজকের দিনে তাই হোক
    মোদের দীপ্ত অঙ্গীকার।

    (আজ ২৫ সেপ্টেম্বর, ২০২২ “বিশ্ব নদী দিবস’ উপলক্ষে)

    8
    8 Comments
Skip to toolbar