Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • Profile picture of নির্বোধ সুদীপ্ত

    “তোমাকে ভালবাসি”,
    এই দুটো শব্দ বলার জন্য
    আমাকে অপেক্ষা করতে হয়
    শত-সহস্র বৎসর কাল ধরে।
    তোমার হাতের স্পর্শ পাবার
    আকাঙ্খা আমার জন্ম জন্মান্তরের।
    তবুও শত জন্মের শত জীবনে
    মুহূর্ত সময়ের জন্য
    স্পর্শ করা হয়না তোমার হাত।

    রূপকথার গল্পের মত
    তোমায় রাক্ষসপুরির দৈত্য
    বারবার ছিনিয়ে নেয় আমার থেকে
    আমি তোমায় রক্ষা করতে পারি না।
    আমি কোনো রাজপুত্র নই
    আমি খুবই সাধারণ একজন।
    আমার কাছে নেই কোন জাদুর কাঠি
    কিংবা শাণিত তলোয়ার।
    তাই আমি বারবার হেরে যাই।

    আমি জাতিস্মর,
    গত ৫১ জন্মের সকল কথা
    আমি বলে দিতে পারি অনায়াসে।
    বলে দিতে পারি সময়ের সাথে
    জীবন ও মৃত্যুর যোগসূত্রের কথা।
    তবুও গত ৫১ জন্ম,
    আমায় তাড়িয়ে বেড়ায় তোমার স্মৃতি।
    আমায় তাড়িয়ে বেড়ায় দুটো শব্দ-
    তোমাকে ভালবাসি।
    তোমাকে ভালবাসি শব্দ দুটো
    বলা হয়ে ওঠেনা শত-সহস্র জন্মে।
    তবুও আমি তোমায় ভালবাসি
    কারণ আমি তোমাকেই ভালবাসি।

    7
    8 Comments
Skip to toolbar