Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years ago

    ছোট্ট আমার বাবা,
    ২৬,৯,২২
    রাত গভীর,
    বাবা তোর, জ্বরে তপ্ত শরীর,
    দগ্ধ আমার হৃদয়,
    ব্যস্ত প্রভুর প্রার্থনায়,
    বারবার হাহাকার,
    কখন বলে উঠবি মা,
    আমি কি করবো,
    অবাক হয়ে তাকিয়ে থাকি,
    আর ভাবি কি হলো,কি হলো,
    সোনার চঞ্চল হরিনটার আমার।
    সারা বেলা কত কথা কত গান,
    সব থমিয়ে এখন শুধু অসুখে,
    নিরব হয়ে বিছানায় দিন কাটাস,
    আমার নেই যে খাওয়া নেই যে ঘুম,
    বাবা আমার ময়না তুই উঠবি কখন,
    আমার জগৎ এ সূর্য ওঠে,
    যখন তুই জাগিস,
    তুই ঘুমলে রাএি নামে,
    আমার ঘুম গভীর,
    তোর হাসিতে জীবন আমার চঞ্চল ঝরনাধারা,
    তোর ভালো থাকাতেই সবুজ আমার বসুন্ধরা।
    বারবার আমি রবের কাছে,
    আমার অন্তর করি পেশ,
    সে যেন আমার বাবাকে,
    হাজার নেয়ামত করে দান,
    তাহার রহমত কোনোদিনও,
    তোমার প্রতি হয় না যেন কভু শেষ।
    -fnesa

    11
    5 Comments
Skip to toolbar