-
পরিবর্তন
আজ আকাশের নীলাম্বরী আয়না,
হঠাৎ ধুসর মেঘমালা ঢেকে দিল অশ্রুকণায়।
একপশলা বৃষ্টি এসে লুকোল সলাজে ,
রোদ এল আবার সোনা রঙ্গা সাজে।
ভেজা মেঘের ভাঁজে,
সাতটি রং খাঁজে খাঁজে
ভাস্বরিত হল রামধনু খেয়ার মাঝে।
প্রতিদিনে সরোদের একসুরে, একরঙে,
নিজেকে সাজিওনা এক ঢঙে।
আজ রঙধনুর সাতটি রঙ এর বিচ্ছুরণে
জীবনকে সাজাও স্বচ্ছ আলোর স্ফূরণে।
একটি পরিবর্তনের খুব প্রয়োজন!
আর ভাল লাগেনা এত অভিযোজন,
নিয়নের লাল, নীলের ঝলকানিতে
হারিয়ে গেছে আজ আসল আলো।
মিথ্যা রং এর কারুকার্যে
সাদা হয়ে যাচ্ছে কালো।
চলো আজ সবাই মিলে
আকাশের খোলা নীলে
মহড়া করি ফানুষ উড়ানোর
একটি লক্ষ্যে বিভোর হওয়ার জন্য
সমপৃক্ততায় হই অনন্য।
প্রতিদিনই ভাবি
একট বিপ্লব হোক
মুছে যাক সব
অনাদিকালের সব অপ্রিয়তা
একটি প্রচন্ড ঝড়ে
নিপতিত হোক সকল কদর্যতা
কিংবা একটি প্রচন্ড উল্কাপাতে
ছিন্নভিন্ন হোক সব অশুভতা।
একটি নতুন পৃথিবীতে
ফুলে ফুলে সাজানো বীথিকায়
শুধু আনন্দ তিথিতে
পাখিরা গান করুক আলোর সুষমায়
ঝরে যাক সব বিকৃত চিন্তাধারা
জাগ্রত হোক সুকুমার ফল্গুধারা
তরীভরা পশরায় বিক্রিত না হোক
মানুষের মূল্যবোধ বিবেক।
সোনালী ভোরের প্রথম আলোর ছোঁয়ায়
মানুষ ফিরে পাক সাহসী আবেগ।
আইনী চোখখুলো খুলে যাক পক্ষপাতহীনতায়
সোনার কাঠির ছোঁয়ায়
ছিন্ন হোক মিথ্যে আর অশালীনতার অবগুন্ঠন
শুঁচিশুভ্র জলে করে অবগাহন
মানুষ চিনে নিক আলোকিত অয়ন।
আরোহী হয়ে সঠিক রথে
ধাবমান হোক আগামী প্রজন্ম
শুদ্ধ সুন্দর পথে।।
10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



আসুক তবে এমন একটা পরিবর্তন, শুদ্ধতার ছোঁয়া লাগুক সর্বত্র! ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!