Profile Photo

মো. আবু মোহাদ্দেসOffline

  • Mohaddesh1967
  • “বাংলাদেশ”

    তুমি চৈত্রে চৈতালী হাওয়া,দুপুরে উষ্ণ নিঃশ্বাস আর কাঠ ফাটা রোদ ।
    তুমি বোশেখে বৈশাখী ঝড়,রমনার বটমূল, সানকিতে সাজানো পান্তা ভাত আর ঈলিশ মাছের ঝোল ।।

    তুমি জ্যৈষ্ঠে মধুমাস, সুঘ্রানে ভরা চারিদিক
    গোপালভোগ,খিরসাপাত, হিমসাগর,
    ল্যংড়া আরো নাম না জানা কত আম ।
    তুমি আষাঢ়ে দুকুল ছাপানো নদীর কলতান আর ভাটিয়ালী গান ।।

    তুমি শ্রাবনে বারির অঝর ধারা, প্রাণ ফিরে পাওয়া যত সব নদী বহমান ।
    তুমি ভাদ্রে সূর্যের লুকোচুরি খেলা,ভ্যাপসা গরম আর থেমে থেমে হঠাৎ বৃষ্টি ।।

    তুমি আশ্বিনে আশ্বিনা ঝড়,কাশবন আর উড়ন্ত সাদা বকের ঝাঁক ।
    তুমি কার্তিকে নবান্ন, কৃষকের ঠোঁটে এক চিলতে হাসি ।।

    তুমি অগ্রহায়নে শিশির ভেজা সকাল,বাতাসে ঢেউ খেলানো ধানের খেত ।
    তুমি পৌষে খেজুর রসে ভেজা চিতই আর গুড়ে মাখানো ভাপা পিঠা ।।

    তুমি মাঘে হাড় কাঁপানো শীত, দুঃখিনী মায়ের কাঁন্না ।
    তুমি ফাগুনের প্রেমিকার হলুদ শাড়ি,শতকোটি পারিজাত ফুল ।।

    তুমি বার মাসের সুখ-দূঃখ কাঁন্না আর হাসি ।
    বেঁচে থাকি তোমার মাঝে প্রাণের চেয়েও তোমায় বেশি ভালবাসি ।।

    6
    11 Comments
Skip to toolbar