Profile Photo

নির্বোধ সুদীপ্তOffline

  • SajalBhowmick
  • যে তোমায় কথা দিয়েছিল
    তোমার খোলা চুলে
    উড়ে যাবে মহাসমুদ্রের পারে
    সে কি কথা রেখেছিল?

    তোমার চুলের খোঁপায়
    যে বেঁধে দিতে চেয়েছিল রক্তিম পলাশ
    তার রক্ত মাখা হাত কি ছুঁয়েছিল?
    তোমার খোঁপা ভালবাসার নির্লিপ্ততায়!

    যে তোমায় বলেছিল হীম পাহাড়ের দেশে
    ফোঁটাবে ফাল্গুনী ফুল,
    এ পৃথিবী তৃপ্ত করবে ফল্গু ধারায়
    সে কি পেরেছে তোমায় করতে সিক্ত?

    কোন পূর্ণিমা রাতে যে তোমায় তৃপ্ত করতে চেয়েছিল
    অবগাহনের গভীর নিমজ্জনে জানি সে কথা রাখে নি।

    যদি আমিও না রাখতে পারি কথা,
    তাই তোমায় আমি কোন কথা দেব না।
    তবে এইটুকু আমি বলতেই পারি,
    মন খারাপের বৃষ্টিস্নাত প্রতিটি সন্ধ্যায়
    যখন তুমি সজল নয়নে বাইবে দুঃখ খেয়া
    তখন তুমি আমাকে অবশ্যই পাশে পাবে।
    তখন নাহয় বলব, ভালবাসি।

    9
    10 Comments
Skip to toolbar