-
সূর্যাস্তের কথন
অস্তাচলের রবি জাগে,
শেষ বিকেলের রৌদের নীরে।
ঘুমন্ত আলোর সবকটি কণা,
লুটিয়ে পড়ে গভীর অনুরাগে
আবীর রাঙ্গা গোধূলীর তীরে।ময়ুরপঙখী মেঘের আড়ালে
দিনের প্রভা কাঁচের অর্গলে।
দীগন্তের বুকে দিনান্তের নীরবতা
প্রশন্তিতে আনে নিশির নিস্তরঙ্গতা।দিনমণি হেসে বলে –
আমার প্রদীপের আলোকধারা
নিবু নিবু যখন ক্রান্তি লগনে,
ফুটুক তখন শতকোটি তারা
তোমার নিলয়ের সৌম্য গগনে।তোমার সীমান্তে আনন্দ বিহগ,
সুরে সুরে আনুক নতুন অহনা
আমার কাননে ঝরাপল্লব
সুরভিত করুক সেই অঙ্গনা।হে পথিক তু মি হয়োনা ক্লান্ত
একটি শুরুর হলেও অন্ত
ভরিয়ে দেবে অন্যপ্রান্ত
সম্ভাবনার নতুন দীগন্ত।14 Comments -
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



“আমার প্রদীপের আলোকধারা
নিবু নিবু যখন ক্রান্তি লগনে,
ফুটুক তখন শতকোটি তারা
তোমার নিলয়ের সৌম্য গগনে”
অসম্ভব সুন্দর নান্দনিক শব্দসম্ভারে মুগ্ধতা ছাপিয়ে গেল… প্রীতিমুগ্ধতা কবি…