-
চাষার ছেলে
হালিমা বিনতে খালেকআমি এক চাষার ছেলে
চাষ করা মোর খেলা,
সাত সকালে মাঠে যে যাই
ফিরি সন্ধ্যা বেলা।রোদে পুড়ে, কাঁদা জল মেখে
সারাদিন খেলি খেলা,
দেশের মানুষ যেন গো পায়
দু মুঠো ভাত দুই বেলা।কোদাল চালাই, লাঙ্গল চষি
জমিতে দেই মই।
দুই হাতে যতনে গড়ি
ফসল ফলা ভুঁই।বীজ ছড়ানো, চারা লাগানো
সযতনে বাছি ঘাস
একই খেলা খেলিতে খেলিতে
কাটে কয়েক মাস।সোনার ফসল আসবে ঘরে
ভরে উঠবে গোলা,
সেই আশাতেই মাঠে খেলি
চোখে নিয়ে সুখের ভেলা।কতনা খেলা মাঠে খেলি
রোদ বৃষ্টি ভিজে,
কোন ফাঁকে যে সূয্যি নামে
পাই না নিজেই খুঁজে ।নিত্য সাঁঝে নাওয়া খাওয়া চলে
সব ই খেলার ছলে,
চোখ দুটো মোর হেসে উঠে
যখন, মাঠে ফসল দোলে।স্বপন দেখি ঘরে আসবে
সোনার বরণ ধান,
কষ্টের পর সুখ আসিবে
খুশি তে নাচে প্রাণ।এতো কষ্টের পরেও যখন
মাঠে নেয় মহাজন ভাগ,
মুখে হাসি থাকিলেও
মনে ভীষন রাগ।মাথার ঘাম পায়ে ফেলে
ফলাই চিকন ধান,
মোটা ভাত আর মোটা কাপড়ে
বাঁচে মোদের প্রাণ।চোখ ভরা স্বপ্ন
মনে কিছু আশা,
এমনি করে কাটাই দিন
আমরা সকল চাষা।।।30 Comments-
-
-
-
-
-
আমি এক চাষার ছেলে
চাষ করা মোর খেলা,
সাত সকালে মাঠে যে যাই
ফিরি সন্ধ্যা বেলা। -ছন্দটা দারুন লেগেছে। শুভকামনা রইলো। -
-
হালিমা মলি, আমি খুব ভাল কবিতা লিখতে পারি না। অনেক সময় এর অর্থও বুঝিনা। যারা ছন্দ নিয়ে লিখেন তারা সবসময ছন্দের মিলটা ঠিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। এই চেষ্টা ও মিলাতে গিয়ে অনেক সময় কবিতার গল্পটা এদিক সেদিক হয়ে যায়। শব্দেও দুর্বলতা প্রকাশ পায়। আপনার কবিতা ঠিক আছে তবে গাঁধুনি, শব্দচয়ন এবং গল্পটা আরো শক্তপোক্ত করে বাঁধতে হবে। আমার লেখায় কষ্ট পাবেন না প্লীজ।
-
-
ভাবনার গভীরতা ব্যাপক।খুবই চমৎকার ও সমৃদ্ধ শব্দের ব্যবহারে সুন্দর অর্থবোধক ভাবনার অনবদ্য প্রকাশ। মুগ্ধতা অপরিসীম।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas



দারুন সুন্দর লেখা… আমাদের দেশের সোনার ফসল ফলানো সোনার মানুষগুলো ভালো থাকুক… আপনার প্রতি শ্রদ্ধা ও অশেষ শুভকামনা…